• মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||

  • মাঘ ৬ ১৪২৭

  • || ০৫ জমাদিউস সানি ১৪৪২

সর্বশেষ:
করোনা ভ্যাকসিনের সুরক্ষা অ্যাপ প্রস্তুত- পলক ভারতের ‘উপহার’ ২০ লাখ টিকা আসছে বুধবার শেখ হাসিনার নেতৃত্বেই দেশ হবে উন্নত-সমৃদ্ধ- রাষ্ট্রপতি কুড়িগ্রামে মুক্তির দুই দিন আগে কারাবন্দির মৃত্যু সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূলে আরো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নীলফামারীতে বিজিবির অভিযানে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জানুয়ারি ২০২১  

Find us in facebook

৩৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটিলিয়ন। আজ বুধবার (১৩ জানুয়ারী/২০২১) ভোরে ব্যাটিলিয়নের এলাকাধীন পঞ্চগড় জেলার ঘাগড়া বর্মতলপাড়া সীমান্ত এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করে। এ সময় মাদকপাচারকারীরা পালিয়ে যায়। 

৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মো. আবদুল্লাহ আল মামুন আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ৫৬ বিজিবি নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭ দশমিক ৯১৮ কিলোমিটার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় অবৈধ মাদকসহ চোরাচালান প্রতিরোধে কাজ করছে। সীমান্তের অধিকতর স্পর্শকাতর স্থান সমূহ চিহ্নিত করে সিভিল সোর্স, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয়দের সহযোগিতায় নজরদারী বৃদ্ধি করা হয়েছে। এমন তৎপরতায় আজ বুধবার ভোরে পঞ্চগড় জেলা সদরের ঘাগড়া বিওপির টহল দল ৭৫৪/২-এস সীমান্ত পিলারের আনুমানিক ২০ গজ বাংলাদেশ অভ্যন্তরে বর্মতলপাড়া স্থান থেকে ৩৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। উদ্ধার করা পেন্সিডিলের আনুমানিক মূল্য এক লাখ ৩৫ হাজার ২০০ টাকা। 

Place your advertisement here
Place your advertisement here