দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কার পাচ্ছেন বৃক্ষপ্রেমিক তুহিন ওয়াদুদ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০
Find us in facebook
উদ্ভিদ সংরক্ষণ, নদীবিষয়ক গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্যটি নিশ্চিত করেছেন কলাম লেখক, গবেষক ও শিক্ষক ড. তুহিন ওয়াদুদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, তরুপল্লবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দ্বিজেন শর্মা নিসর্গ পুরস্কারের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদকে মনোনয়ন প্রদান করা হয়েছে। তাকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কারের মূল্যমান পঞ্চাশ হাজার টাকা। সিটি ব্যাংক এই পুরস্কারের সহযোগী প্রতিষ্ঠান।
প্রতি বছর ১৫ সেপ্টেম্বর তরুপল্লবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বরেণ্য নিসর্গী অধ্যাপক দ্বিজেন শর্মার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এই পুরস্কার প্রদান করা হয়। এ বছর কোভিড-১৯ জনিত উদ্ভূত পরিস্থিতিতে পুরস্কার অর্পণের আনুষ্ঠানিকতা পরিহার করে সীমিত উপস্থিতিতে কোনো এক সুবিধাজনক সময়ে পুরস্কারটি প্রদান করা হবে ।
ড. তুহিন ওয়াদুদ ১৯৭৮ সালের ২৫ জানুয়ারি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বোতলারপাড় গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তারপর ২০০৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।
২০০৬ সালে কুড়িগ্রাম সরকারি কলেজে শিক্ষকতা দিয়ে তুহিন ওয়াদুদের পেশা জীবনের শুরু। তারপর ২০০৯ সালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগদান করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে নিয়োজিত রয়েছেন।
তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে অন্যতম বৃক্ষপ্রধান বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলেছেন। ব্যক্তি উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৩৫ হাজার বৃক্ষরোপণ করেছেন। সেই ৩৫ হাজার বৃক্ষ এখন গোটা ক্যাম্পাসকে সবুজে মুড়িয়ে রেখেছে।
শিক্ষকতা ছাড়াও বৃক্ষপ্রেমী ড. তুহিন ওয়াদুদ দেশের নদী নিয়ে শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক ও অনলাইন মাধ্যমে শতাধিক নিবন্ধ লিখেছেন। এ পর্যন্ত উত্তরাঞ্চলের দুই শতাধিক নদী পরিদর্শন করে, নদীর বর্তমান অবস্থার তথ্য সংগ্রহ ও নদীর ছবি তুলেছেন। তিনি নদী নিয়ে রচনা করেছেন ‘রংপুর অঞ্চলের নদ-নদী’ শীর্ষক গ্রন্থ। এছাড়াও নদীবিষয়ক সংগঠন ‘রিভারাইন পিপলের’ সক্রিয় পরিচালকের দ্বায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি পোস্ট ডক্টারাল ফেলোশিপ নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে ‘রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সাহিত্যে বাংলাদেশের নদ-নদীর প্রভাব’ বিষয়ে গবেষণা করছেন।
- রংপুরে শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টারের ভিত্তিপ্রস্থর স্থাপন
- ২০২১ সালের ডিসেম্বরে পদ্মাসেতুতে চলবে ট্রেন- রেলমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৫৪০, সুস্থ ২১৩৯
- পঞ্চগড়ে মায়ের সাথে অভিমান করে স্কুলছাত্রীর আত্মহত্যা
- লালমনিরহাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শুরু
- গাইবান্ধা জেলা প্রশাসকের হস্তক্ষেপে বিক্রি করা সন্তান ফিরে পেল মা
- বীরগঞ্জে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- পঞ্চগড়ে অতিষ্ঠ হয়ে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা
- দিনাজপুরে ‘চকলেট বিক্রেতা’ নারী ৭ বছরেই কোটিপতি!
- প্রধানমন্ত্রীর দেয়া উপহারের বাড়ি পেল ১০ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার
- বিএনপিতে ষড়যন্ত্রের রাজনীতি ও দ্বিচারিতা স্পষ্ট- কাদের
- জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে ই-পোস্টার প্রকাশিত
- দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় ৪ জন করোনায় আক্রান্ত
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর: ২৪ দিন বাড়ল আকামার মেয়াদ
- আবাসন শিল্পে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে পদ্মা সেতু
- ন্যাশনাল সার্ভিস কর্মসূচিতে প্রশিক্ষণ নিয়েছে ২২ লাখের বেশি মানুষ
- করোনাকালে রপ্তানির সম্ভাবনা বাড়ছে ইউরোপে
- দেশব্যাপী রাস্তা নির্মাণে মাস্টারপ্ল্যান হচ্ছে- অর্থমন্ত্রী
- সব মাধ্যমিক স্কুলে হবে ডিজিটাল একাডেমি- প্রধানমন্ত্রী
- ‘ধানের শীষ খুন, জঙ্গিবাদ, ধর্ষণ ও লুটপাটের প্রতীক’
- ‘অপ্রয়োজনীয় সড়ক নির্মাণ বা প্রশস্ত করার মানসিকতা বাদ দিতে হবে’
- প্রথমবারের মতো দেশে উন্নয়ন প্রকল্পের কর্মীদের জন্য হাসপাতাল
- বিএনপির রাজনীতিতে নিখোঁজ ‘ডার্টি ম্যান’ শফিক রেহমান
- আন্তর্জাতিক অঙ্গনেও দেউলিয়া বিএনপি
- দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু
- ঠাকুরগাঁওয়ে পাঁচ জুয়াড়ি আটক
- সীমান্তে দুই বাংলার মানুষের এক মসজিদ
- কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরি
- নীলফামারীতে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার
- সৈয়দপুরে গৃহবধূসহ শিশু অপহরণ: ১ জনের যাবজ্জীবন
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ





