দেশে অবৈধ মোবাইল ফোন বন্ধের প্রযুক্তি চালু হচ্ছে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২ জুন ২০২১
Find us in facebook
দেশে অবৈধ হ্যান্ডসেট (স্মার্ট ফোন) বন্ধের প্রযুক্তি চালু হচ্ছে আগামী মাস (জুলাই) থেকে। প্রযুক্তিটি চালু হলে অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন আর সচল করা যাবে না। এই প্রযুক্তির নাম ন্যাশনাল ইক্যুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর)। এর মাধ্যমে গ্রাহকদের কাছে থাকা মোবাইল ফোনটি বৈধ না অবৈধ তা যাচাই করা যাবে। রাজস্ব ফাঁকি রোধ ও অবৈধ মোবাইল ফোন ব্যবহার করে সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে এ ব্যবস্থা চালু হচ্ছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার মঙ্গলবার সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি বলেন, এনইআইআর ব্যবস্থা ১ জুলাই থেকে চালুর প্রস্তুতি নিয়ে এগোচ্ছি আমরা। তিনি বলেন, আমরা ব্যবস্থাটি চালু করব এমনভাবে যাতে গ্রাহকের ওপর চাপ না পড়ে।
বিটিআরসির চেয়ারম্যান আরও বলেন, মানুষ বিদেশ থেকে কিনে বা উপহার হিসেবে অথবা উপহার দিতে মোবাইল ফোন আনতে পারবে। তবে বেশি পরিমাণে আনলে সরকারকে কর দিতে হবে।
বিটিআরসি মোবাইল ফোন বৈধ না অবৈধ, তা যাচাই করতে এনইআইআর নামের এ ব্যবস্থা চালু ও পরিচালনার জন্য দরপত্র আহ্বান করে গত বছর ফেব্রুয়ারিতে। প্রযুক্তিগত সমাধান পেতে সংস্থাটি সিনেসিস আইটি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে গত নভেম্বরে চুক্তি করে।
এনইআইআর ব্যবস্থার মাধ্যমে দেশে বৈধভাবে আমদানি ও উৎপাদিত মোবাইল ফোনের তথ্যভাণ্ডারের সঙ্গে মোবাইল নেটওয়ার্কে চালু হওয়া ফোনের আইএমইআই (মোবাইল ফোন শনাক্তকরণ নম্বর) মিলিয়ে দেখা হবে। অবৈধ, চুরি যাওয়া ও নকল মোবাইল ফোন দেশের মোবাইল নেটওয়ার্কে চালু করা যাবে না।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ২৫ থেকে ৩০ শতাংশ মোবাইল ফোন অবৈধভাবে আমদানি করা হয়। এ কারণে ১ হাজার থেকে ১ হাজার ২০০ কোটি টাকার রাজস্ব হারায় সরকার।
মোবাইল ফোন অপারেটরদের বৈশ্বিক সংগঠন জিএসএমএ গত মার্চে ‘মোবাইল নির্ভর ডিজিটাল অন্তর্ভুক্তি’ শীর্ষক এক প্রতিবেদনে জানায়, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারী ৪১ শতাংশের মুঠোয় আছে স্মার্টফোন। এ হার ভারত, পাকিস্তান, শ্রীলংকা, এমনকি নেপালের চেয়েও কম। বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ স্মার্টফোনে উচ্চ হারে কর।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



