ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
৫৬

‘দুদকের মামলায় সাজার হার প্রায় ৭০ শতাংশে উন্নীত’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের তদন্তের সক্ষমতা বৃদ্ধির কারণেই দুদকের মামলায় সাজার হার প্রায় ৭০ শতাংশে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত। বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজধানীর ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমী (ফিমা) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফিমার মহাপরিচালক মনোয়ারা হাবীব এর সভাপতিত্ব করেন।

দুদক সচিব বলেন, চিহ্নিত দুর্নীতি পরায়ণদের আইনের আওতায় সোপর্দ করার সক্ষমতা বৃদ্ধির জন্যই দুদক কর্মকর্তাদের এ জাতীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শুধু দেশে নয়, বিদেশেও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কর্মকর্তাদের তদন্তের সক্ষমতা বৃদ্ধির কারণেই দুদকের মামলায় সাজার হার প্রায় ৭০ শতাংশে উন্নীত হয়েছে । যা এক সময় ৩০ শতাংশেরও কম ছিল।

তিনি বলেন, দুদক ও সিএজি নিজ নিজ ম্যান্ডেটের মাধ্যমেই দুর্নীতি, অনিয়ম ও সরকারি অর্থের অপচয় রোধে কাজ করছে। এ জাতীয় প্রতিষ্ঠানগুলো তথ্য ও জ্ঞান বিনিময়ের মাধ্যমে সরকারি আর্থিক ব্যবস্থাপনায় দুর্নীতি, অনিয়ম ও অনৈতিকতা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

পরস্পর যোগসাজশে যখন দুর্নীতি হয় তার সঠিক তথ্য পাওয়া কমিশনের পক্ষে সত্যিই কঠিন উল্লেখ করে সচিব বলেন, এক্ষেত্রে অডিট বিভাগ দুদককে সাহায্য করতে পারে। এ জাতীয় তথ্য পেলে অভিযোগের অনুসন্ধান ও মামলা দায়েরের অনুপাতের ইতিবাচক বৃদ্ধি ঘটতে পারে। শুধু অডিট বিভাগ নয়, প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব স্ব-স্ব শুদ্ধাচার ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের মাধ্যমে নিজ নিজ দফতরের দুর্নীতির তথ্য দুদকে পাঠালে দুদক আরো বস্তুনিষ্ঠ অভিযোগ পেতে পারে।

Place your advertisement here
Place your advertisement here
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর