• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

দিনাজপুরে করোনায় ২ নার্সের মৃত্যু: ৩৭ লাখ টাকা পেল পরিবার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ মে ২০২১  

Find us in facebook

দিনাজপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী দুই নার্সের পরিবার ক্ষতিপূরণ হিসেবে সাড়ে ৩৭ লাখ টাকা পেয়েছে। তাদের স্বামীদের অনুকূলে এই ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।

মঙ্গলবার (৪ মে) বেলা ১১টায় জাতীয় সংসদ কার্যালয়ে হুইপ ইকবালুর রহিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই চেক তুলে দেন।
হুইপ ইকবালুর রহিম বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা করতে গিয়ে যারা নিজেরাই আক্রান্ত হয়ে করোনাযোদ্ধা হিসেবে মৃত্যুবরণ করেছেন জাতি তাদের কখনো ভুলবে না।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এই দুই নার্স হলেন-নার্সিং ইনস্ট্রাক্টর রহিমা খাতুন ও আমিনা খাতুন। এর মধ্যে রহিমা খাতুন গত বছরের ২ নভেম্বর ও আমিনা খাতুন ১২ নভেম্বর দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

Place your advertisement here
Place your advertisement here