তারাগঞ্জে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ এপ্রিল ২০২১
Find us in facebook
রংপুরের তারাগঞ্জে তাঁরা মিয়া (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে উপজেলার কোরানীপাড়া কবরস্থানের একটি আম গাছ থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। তাঁরা মিয়া উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কোরানীপাড়া গ্রামের মনছুর আলীর ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, তাঁরা মিয়া সোমবার রাতের খাবার খেয়ে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। মঙ্গলবার সকালে গ্রামের লোকজন বাড়ি থেকে এক কিলোমিটার দূরে কোরানীপাড়া কবরস্থানে তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে তারাগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে দুপুর ১২টার দিকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নিহতের বড় ভাই সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, আমার ভাইকে ওরা ডেকে নিয়ে নিয়ে মেরে ফেলেছেন। র্দীঘদিন ধরে স্থানীয় একটি মহল আমার ভাই ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিলো। আজ ওরা আমার ভাইকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছে। আমি এর বিচার চাই।
তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ জানান, তাঁরা মিয়ার মরদেহ আম গাছের ডালের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত ছিল।
লাশের হাত ও পায়ে প্লাস্টিকের রশি দিয়ে হাল্কাভাবে বাঁধা ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- কুড়িগ্রামে সংবাদ কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
- করোনা টেস্টের নতুন ফি জানাল সরকার
- ঈদের পর আরো এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে
- ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন
- ভূরুঙ্গামারীতে সাড়ে ৪৬ হাজার মানুষ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
- ঠাকুরগাওয়ে ভিক্ষুকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- দিনাজপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৫
- এবারও ঈদের জামাত হবে না উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে
- এক পণ্যের ঘোষণা দিয়ে অন্য পণ্য আমদানি, হিলিতে মালামাল জব্দ
- সোহরাওয়ার্দী উদ্যানে ১০ গুণ গাছ লাগানো হচ্ছে- মুক্তিযুদ্ধমন্ত্রী
- নেপালকে করোনা চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ
- মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি শুরু
- চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
- মেট্রোরেলের নির্মাণ কাজের গড় অগ্রগতি ৬৩ শতাংশ
- এক লাখ নন-এমপিও শিক্ষক কর্মচারীর জন্য সুখবর
- রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস
- ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
- ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে রাশিয়া থেকে এসেছে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন
- দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরো কমেছে
- করোনা ভাইরাস এর ভারতীয় ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক?
- জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: হাছান মাহমুদ
- দিনাজপুরের লিচুর বাগানগুলোতে থোকায় থোকায় সবুজ লিচু ঝুলছে
- ঈদের পরও কোনো কর্মসূচি নেই বিএনপির
- গাইবান্ধায় ধান কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক
- ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের
- ‘রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে’
- চীনের ৫ লাখ টিকা বাংলাদেশে আসছে বুধবার
- কাউনিয়ায় পিকআপ কেড়ে নিল বৃদ্ধ দম্পতির প্রাণ
- করোনা টেস্টের রিপোর্টে খালেদা জিয়ার জন্ম তারিখ ৮ মে: জয়
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


