ড্রাগন ফলের চাষ করেই হলেন রংপুরের প্রথম নারী কৃষি উদ্যোক্তা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ জুন ২০২১
Find us in facebook
কৃষক বাবার অনুপ্রেরণা থেকেই ড্রাগন ফল চাষ করে চমক সৃষ্টি করেছেন রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের অবসরপ্রাপ্ত প্রকৌশলী ফরিদ আলমের স্ত্রী শামীমা আক্তার। রংপুরের প্রথম নারী কৃষি উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
শামীমা আক্তার ওই উপজেলার রহিমাপুর খানসাহেব পাড়ার শামসুল কাদের সরকারের মেয়ে। তিনি জানান, মাত্র ৫৫ শতক জমিতে ড্রাগন ফলের বাগান করেছিলেন। এরই মধ্যে প্রায় ১শ’ কেজি ফল বিক্রি করেছেন।
শামীমার বাবা শামসুল কাদের সরকারও সফল কৃষক ছিলেন। তিনি নিজের পুকুর ও জমিতে মাছ, লিচু, কলা, আদা চাষে সফলতা পেয়েছেন। কৃষিপণ্য উৎপাদনে সাফল্যের জন্য তিনি পুরস্কৃতও হয়েছেন। বাবাকে দেখেই কৃষিকাজে অনুপ্রাণিত হন শামীমা। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফুল ও ফলের চারা রোপণ করতেন। ১৯৯৫ সালে প্রকৌশলী ফরিদ আলমের সঙ্গে বিয়ের পর নতুন সংসারে গিয়ে বাড়ির ছাদে নানা প্রজাতির চারা লাগিয়েছিলেন।
বিয়ের পর একবার ভিয়েতনাম ভ্রমণে গিয়েছিলেন শামীমা। সেখানকার সুস্বাদু ড্রাগন ফল খেয়ে নিজের বাড়িতেও চাষের সিদ্ধান্ত নেন। এরপর বিভিন্ন নার্সারি থেকে চারা সংগ্রহ করে পৈত্রিক সূত্রে পাওয়া ৫৫ শতক জমিতে ড্রাগন ফলের চারা রোপণ করেন। বাবা শামসুল কাদের সরকারের পরামর্শ ও সহযোগিতায় ২০১৬ সালের শেষদিকে ৮০০ ড্রাগন ফলের চারা রোপণ করেন। চারাগুলো বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শামীমার আশা ও স্বপ্ন।
রংপুরের প্রথম এ নারী কৃষি উদ্যোক্তা জানান, ড্রাগন ফল বিক্রি করে ভালো আয় হচ্ছে। প্রতিটি গাছে বছরে ৫০-৭০টি পর্যন্ত ড্রাগন ফল ধরে। ওজনে একটি ফল ৬০০-৮০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রতি কেজি ফল ৬০০-১০০০ টাকায় বিক্রি হয়। বাড়ির আঙিনা অথবা ছাদে ড্রাগন ফল চাষ করে পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া সম্ভব।
শামীমা আক্তার জানান, সঠিকভাবে পরিচর্যা করলে দীর্ঘ সময় ধরে ড্রাগন গাছ থেকে ফল পাওয়া যায়। পাতাবিহীন হওয়ায় পোকা মাকড়ের তেমন আক্রমণ হয় না। দুই-একবার জমিতে সার দেয়া ছাড়া ছাড়া তেমন পরিচর্যার প্রয়োজন হয়না। মাঠ পর্যায়ে কৃষক ও খামারিদের মাঝে বিদেশি এ ফলের চাষাবাদ ছড়িয়ে দিতে পারলে বিদেশি ফলের আমদানি নির্ভরতা কমে আসবে।
রংপুর হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক আফতাব হোসেন জানান, ড্রাগন ফল চাষ লাভজনক। এতে খরচ কম, লাভ বেশি। রংপুরে প্রায় ১৫ একর ড্রাগন ফলের বাগান আছে। মিঠাপুকুর, গংগাচড়া ও তারাগঞ্জ উপজেলায় এর চাষ হয়ে থাকে। ড্রাগন ফল চাষে কৃষকদের উৎসাহ দিতে কৃষি বিভাগ কাজ করছে।
তিনি আরো জানান, রংপুরের সবচেয়ে বড় ড্রাগন ফলের বাগানটির মালিক নারী কৃষি উদ্যোক্তা শামীমা আক্তার। কৃষি বিভাগ বিভিন্নভাবে তাকে সহযোগিতা করছে। এছাড়া নগরীর বিভিন্ন এলাকায় কিছু সৌখিন ড্রাগন ফলচাষি আছেন, যারা বাড়ির ছাদে বাগান করেছেন।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



