জয়ের ক্ষুধা নিয়ে ভারতের বিপক্ষে নামছে জামাল ভুঁইয়ারা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ জুন ২০২১
Find us in facebook
জামাল ভুঁইয়া এরই মধ্যে আবার ভারতীয়দের বুকে কাঁপন ধরিয়েছেন। যুবভারতীর ম্যাচের আগে যে হুঙ্কার দিয়েছিলেন তিনি, তখন সেটা ফাঁকা আওয়াজ বলেই মনে করেছিলেন কেউ কেউ। কিন্তু ম্যাচে বাংলাদেশ তা হাড়ে হাড়ে বুঝিয়ে দিয়েছিল। দোহায় মুখোমুখি হওয়ার আগে সেই যুবভারতী ফিরছে তাই বারবার। ভারতীয়রাই পরখ করতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক একই মেজাজে আছেন কি না।
ডেনমার্কে বেড়ে ওঠা এই বাংলাদেশি আবারও তাদের হতাশ করেছেন, পুরনো ক্ষতে জ্বালা একটু বাড়িয়ে দিয়ে বলেছেন, ‘যুবভারতীতে জিততে না পারার আফসোস আমরা এখনো করি। ভারত সেদিন শেষ মুহূর্তে ম্যাচে ফিরেছিল। তবে সেই ক্ষুধাটা আমাদের এখনো রয়ে গেছে। আশা করি, এই ম্যাচেই তার কিছুটা আমরা জুড়াতে পারব।’
রোববার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের করা ম্যাচ প্রিভিউতে ছাপা হয়েছে জামালের এই বক্তব্য। ঠিক যেমন যুবভারতীতে ভারতীয় সাংবাদিকদের সামছিলেন তিনি, সেই একই রকম আত্মবিশ্বাস ফুটে উঠেছে তাঁর কথায় দোহার ম্যাচের আগে। তবে নিশ্চিতভাবেই এই আত্মবিশ্বাসের জ্বালানি সাদ উদ্দিনের গোলে ‘লিড’ নেওয়ার পর যুবভারতীতে জয়ের স্বপ্ন দেখানো, শেষ পর্যন্ত ১-১ সমতায় শেষ হওয়া সেই ম্যাচটা নয় পুরোপুরি। এরপর আরো ১০টি ম্যাচ হয়েছে। তাতে যুবভারতীর বীরত্ব বেশ ভালোভাবেই অনুভব করা যেত, অন্তত নেপালের মাটিতে নেপালের বিপক্ষে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালটা পর্যন্ত। মর্যাদার সেই ম্যাচটি একতরফা হারে সেই বীরত্বে চোট লেগেছিল বাংলাদেশ দলের। সেই ফুটবলাররাই সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে দোহায় আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ এক ম্যাচ খেলেছে। তাই জামালও তাঁর স্বভাবজাত আত্মবিশ্বাসী গলায় জানিয়ে দিতে পারছেন, ‘ক্ষুধাটা আগের মতোই আছে।’
আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগটাতে জয়ের আশাতেই নেমেছিল বাংলাদেশ। দুশানবের সেই ম্যাচে পিছিয়ে পড়ার পর শেষ দিকে নাবিব নেওয়াজের সুযোগ নষ্ট অথবা রেফারির কঠিন সিদ্ধান্তে ১-০ ব্যবধানের হার নিয়ে ফিরতে হয় জামালদের। কিন্তু এবার আফগানরা প্রস্তুত, প্রীতি ম্যাচের পারফরম্যান্সে এমন একটা চেহারায় দেখা দিয়েছিল ম্যাচের আগে মনে হচ্ছিল তারা বাংলাদেশ থেকে যোজন এগিয়ে। প্রস্তুতি ম্যাচে ইন্দোনেশিয়াকে তারা হারিয়েছে, ড্র করেছে হংকংয়ের সঙ্গে। কিন্তু জামাল ভুঁইয়ারা আরো একবার দেখিয়েছেন র্যাংকিং সব নয়, ম্যাচের দিনে সামর্থ্যটা মেলে ধরতে পারাই আসল। জেমি ডেও সেই ম্যাচ থেকে সাহস কুড়িয়েছেন, ‘আফগানিস্তানের বিপক্ষে অসাধারণ খেলেছে ছেলেরা। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ম্যাচে ফিরে শক্ত মানসিকতার প্রমাণ দিয়েছে তারা।’
জামালের আত্মবিশ্বাসী বচন ছাড়াও ভারতীয় শিবিরে এই বাংলাদেশকে নিয়ে তাই সমীহ আছে। ডিফেন্ডার শুভাশীষ বোস যেমন বলেছেন, ‘বাংলাদেশের সামর্থ্য সম্বন্ধে আমাদের খুব ভালো ধারণাই আছে। কাউন্টার অ্যাটাকে ওরা ভয়ংকর। আর ভারত-বাংলাদেশ ম্যাচ সব সময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’
খাতা-কলমে মুখোমুখির পরিসংখ্যানে (ভারতের ১৫ জয়, বাংলাদেশের ৩ জয়, ১১ ড্র) ভারতীয়দের আধিপত্য আছে ঠিকই, তবে মাঠে একচেটিয়া জয় পেয়েছে তারা কমই। ১১ ড্র তার বড় প্রমাণ। দুই দলের শেষ তিন ম্যাচ নিষ্পত্তি হয়নি। সে ম্যাচগুলোয় জয়ের অবস্থায় ছিল বাংলাদেশ, শেষ মুহূর্তে ম্যাচে ফিরেছে ভারত। তবে এখন বাংলাদেশও পুরো ৯০ মিনিট পারফরম করা দল। তাই শেষ ভাগে ক্লান্তি জামাল ভুঁইয়াদের শুষে নেওয়ার ভয় নেই। বড় আশাও এ জায়গাটাতেই।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



