জনগণের ভোগান্তি লাঘবে বাড়ি বাড়ি যাবে ভূমি অফিস
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০
Find us in facebook
সেবা নিতে ভূমি অফিসে গিয়ে পদে পদে দুর্ভোগ আর হয়রানির অভিযোগ বরাবরের। জনগণের এই ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের হোসেনপুর ভূমি অফিস। ভূমি অফিসের সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে এখানে শুরু হয়েছে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম। জেলায় প্রথমবারের মতো সৃজনশীল এই উদ্যোগ নিয়েছেন হোসেনপুরের সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান।
জানা গেছে, হোসেনপুর উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে। প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দুই দিন পুরো অফিস নিয়ে হাজির থাকবেন এসি ল্যান্ড। এই উদ্যোগে ই-নামজারি আবেদন, নামজারি (খারিজ) শুনানি, অনুমোদিত নামজারি (ডিসিআর) ও খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর (খাজনা) দেওয়াসহ ভূমিসংক্রান্ত যেকোনো সমস্যা তাত্ক্ষণিকভাবে সমাধান বা পরামর্শ দেওয়া হবে। শুধু তা-ই নয়, এক দিনেই একসনা চান্দিনা ভিটি নবায়ন করে দেবে এই ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রম।
উপজেলা ভূমি অফিস চত্বরে গত রবিবার আনুষ্ঠানিকভাবে ভ্রাম্যমাণ ভূমিসেবা কার্যক্রমটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম জাহিদুর রহমান। এদিনই উপজেলার শাহেদল ইউনিয়নে কার্যক্রমটি শুরু করা হয়।
উপজেলা ভূমি অফিস জানায়, প্রথম দিনেই ১০ জনের নামজারি শুনানি হয়। ৩০ জন তাঁদের জমির খাজনা দিয়েছেন। এ ছাড়া জমিসংক্রান্ত নানা সমস্যার পরামর্শ নিতে জড়ো হয়েছিলেন অর্ধশতাধিক মানুষ। তাঁদের সমস্যা শুনে করণীয় সম্পর্কে এসি ল্যান্ড পরামর্শ দিয়েছেন।
ভ্রাম্যমাণ ভূমিসেবা উদ্যোগটি লোকজনের মধ্যে এরই মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সেবা নিতে আসা শাহেদল ইউনিয়নের গোলাপ মিয়া বলেন, ‘আমরা আগে সেবার জন্য অফিসে অফিসে ঘুরতাম। এখন ভূমি অফিসই মানুষের কাছে যাচ্ছে। এতে আমাদের সময় ও অর্থ দুই-ই বাঁচবে। দালালের খপ্পরে পড়তে হবে না। এলাকাতেই ভূমি খারিজ করা ও খাজনা দিতে পারব।’
এসি ল্যান্ড বলেন, ‘ভূমিসেবা গ্রহণে সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে সপ্তাহে দু-এক দিন করে আমরা যাব। একটা কার্যপদ্ধতি এরই মধ্যে তৈরি করা হয়েছে। এর অংশ হিসেবে আগামী ১৫ অক্টোবর ভ্রাম্যমাণ ভূমিসেবা যাচ্ছে আড়াইবাড়িয়া ইউনিয়নে। সেখানে জামাইল বাজারে আমরা বসব। অক্টোবরের ১৮ তারিখ সেবা নিয়ে যাব গোবিন্দপুর ইউনিয়নের গাঙ্গাটিয়া জমিদারবাড়ির কাছে। এভাবে পর্যায়ক্রমে সব ইউনিয়নে ভ্রাম্যমাণ ভূমিসেবা যাবে।’ তিনি জানান, মাসে ৯ দিন তাঁরা মাঠেঘাটে সেবা নিয়ে ঘুরবেন। হোসেনপুর পৌরসভা, শাহেদল ইউনিয়ন, আড়াইবাড়িয়া, গোবিন্দপুর, সিদলা, জিনারি ও পুমদি ইউনিয়নে এই সেবা কার্যক্রম চলবে।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


