ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
১৯৫

গাইবান্ধায় মুজিব শতবর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুর: আটক ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মুজিব শতবর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় ছাত্র সমাজের ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলামকে (২২) আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ উপজেলা চত্বরে এ ঘটনা ঘটে। আটক সাইফুল ইসলাম ছাপড়হাটি ইউনিয়ন ছাত্রসমাজের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অপসারণের দাবিতে জাতীয় পার্টির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা কমপ্লেক্স চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল। এ সময় মিছিলে থাকা বিক্ষুব্ধরা উপজেলার মূল ফটকে রাখা মুজিব বর্ষের ক্ষণগণনার যন্ত্র ভাঙচুর করে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোলাইমান আলী জানান, এ ঘটনায় অজ্ঞাত একশ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফেরদৌস হাসান বাদী হয়ে বিকেল ৪টায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত এক জনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা
চলছে।

Place your advertisement here
Place your advertisement here
রংপুর বিভাগ বিভাগের পাঠকপ্রিয় খবর