গঙ্গাচড়ায় খোঁজ মিলেছে পালিয়ে যাওয়া করোনায় আক্রান্ত এক রোগীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২০ মে ২০২১
Find us in facebook
রংপুরের গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যাওয়া ষষ্ঠী চন্দ্র দেবনাথ (৩৫) নামে করোনায় আক্রান্ত এক রোগীর খোঁজ মিলেছে। প্রায় ৮ ঘণ্টা আত্মগোপনে থাকার পর তিনি বাড়ি ফিরেছেন। বর্তমানে তাকে নিজ বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। ষষ্ঠী চন্দ্র উপজেলার কোলকোন্দ ইউনিয়নের বেদপাড়া গ্রামের উত্তম চন্দ্র দেবনাথের ছেলে।
বৃহস্পতিবার (২০ মে) বিকেলে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। করোনা আক্রান্ত ষষ্ঠী চন্দ্র বর্তমানে আইসোলেশনে থেকে সুস্থ রয়েছেন।
পুলিশ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার (১৭ মে) থেকে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন ষষ্ঠী চন্দ্র। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা পরীক্ষা করা হয়। পরে অসুস্থতা বাড়লে তাকে সেখানকার করোনা ইউনিটে ভর্তি করা হয়। ওইদিন বিকেলে ষষ্ঠী চন্দ্রের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে।
করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি জানতে পেরে ভয়ে আতঙ্কিত হন ষষ্ঠী চন্দ্র। তিনি কাউকে কিছু না জানিয়ে চিকিৎসক ও কর্তব্যরতদের ফাঁকি দিয়ে রাতে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান। ঘটনাটি জানতে পেরে পুলিশ বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও ষষ্ঠী চন্দ্রের কোনো সন্ধান পায়নি।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম জানান, অনেক খোঁজাখুঁজি করে ষষ্ঠী চন্দ্রের সন্ধান না পেয়ে পুলিশের পক্ষ থেকে তার পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করা হয়। পালিয়ে না থেকে পরিবারে নয়তো হাসপাতালে ফিরে আসার ব্যাপারে পরিবারের লোকজনদের বোঝানো হয়।
তিনি আরও বলেন, বুধবার ভোর রাতে পরিবারের লোকেরা ষষ্ঠীর অবস্থান নিশ্চিত হয়ে তাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ ফেরদৌস জানান, করোনাভীতি থেকে ষষ্ঠী চন্দ্র দেবনাথ হাসপাতাল থেকে পালিয়েছিলেন। পরে পরিবারের লোকজন তাকে বুঝিয়ে বাড়িতে এনেছেন।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



