খালেদাকে জেলে কষ্ট দিয়ে মেরে ফেলার ইচ্ছা শেখ হাসিনার নেই- কাদের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, খালেদা জিয়াকে জেলের মধ্যে কষ্ট দিয়ে মেরে ফেলার কোনো ধরনের ইচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই। তিনি বলেন, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। খালেদা জিয়াকে জেলের মধ্যে মেরে ফেলবো- এমন রাজনীতি বঙ্গবন্ধু করেননি, শেখ হাসিনাও করে না।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘সরকার জেলের মধ্যে খালেদা জিয়াকে কষ্ট দিয়ে মেরে ফেলতে চায়’ এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
খালেদা জিয়ার অসুস্থতা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার (খালেদা জিয়া) স্বাস্থ্য সম্পর্কে দলের লোকেরা বলে একটা, আর চিকিৎসকেরা বলেন আরেকটা। চিকিৎসকেরা বলেন- তার স্বাস্থ্য নিয়ন্ত্রণে আছে। আর দলের লোকেরা তাকে অসুস্থ থেকে আরো বেশি অসুস্থ বানিয়ে যতটা না চিকিৎসার জন্য ভাবছে, তার চেয়ে বেশি রাজনীতি করছে।
খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাকে (খালেদা জিয়া) প্যারোলে মুক্তি দেয়ার জন্য পরিবার থেকে বিভিন্নভাবে আবেদন করা হয়েছে। যারা এ আবেদন করেন, টেলিভিশনের পর্দায় আবেদন করেন। আমি সকালেও খবর নিয়েছি, তারা লিখিতভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্যারোলের জন্য আবেদন করেননি। এখন লিখিত আবেদন করলেও এ আবেদন কারণসহ যুক্তিসঙ্গত হতে হবে। যুক্তিযুক্ত কারণ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্যারোল বিবেচনা করতে পারে না। সরকার বিবেচনা করতে পারে না।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে পাল্টা প্রশ্ন ছুঁড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়াকে কি আওয়ামী লীগ জেলে নিয়েছে? তাকে কি শেখ হাসিনা জেলে নিয়েছেন? তাকে জেলে নিয়েছেন আদালত। তত্ত্বাবধায়ক সরকারের মামলায় তিনি বিচারাধীন আছেন। তার মামলাটি রাজনৈতিক মামলা নয়, দুর্নীতির মামলা। রাজনৈতিক মামলা হলে সরকার তার মুক্তি নিয়ে বিবেচনা করতে পারতো। দুর্নীতি মামলায় তাকে মুক্তি দেয়ার একমাত্র এখতিয়ার রয়েছে আদালতের।
সেতুমন্ত্রী বলেন, আজকের ছেলে-মেয়েরা শিক্ষিত হলে, বড় হলে, প্রধানমন্ত্রী হলে টাকার পাহাড় বানায়। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে আইসিটি বিপ্লব করেছে। কোনো হাওয়া ভবন বানায়নি। টুঙ্গিপাড়ায় প্রত্যেক পরিবারের একজন যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আমাদের নেত্রীর অঙ্গীকার। ধৈর্য্য ধরুন, বেকার যুবকেরা তোমাদের চাকরির ব্যবস্থা হবে। টুঙ্গিপাড়ার ঘরে ঘরে বিদ্যুৎ গেছে, গ্যাসও আসবে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের হ্যালিপ্যাড চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ হেলাল উদ্দিন এমপি, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, এস এম কামাল হোসেন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার খায়ের প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে দুপুর পৌনে ১২টায় সম্মেলনের উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী। এতে সভাপতিত্ব করেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইলিয়াস হোসেন।
পরে দ্বিতীয় অধিবেশনে আবুল বাশার খায়েরকে সভাপতি ও মো. বাবুল শেখকে সাধারণ সম্পাদক করে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ এবং শেখ সাইফুল ইসলামকে সভাপতি ও ফোরকান বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে পৌর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।
- বীরগঞ্জে ১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রংপুরে করোনায় আরো ১৫ জন আক্রান্ত
- দিনাজপুরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
- পীরগঞ্জে স্ত্রীর গায়ে জ্বলন্ত সিগারেট ও খুন্তির ছেঁকা
- দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু
- লালমনিরহাটে ৭১ এর সহযোগী সমবায় পরিষদের চেক বিতরণ
- কুড়িগ্রামে নদীর অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন
- মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
- ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ: আটক ২
- গোবিন্দগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে চুরির সময় যুবক আটক
- গাইবান্ধায় দেয়াল ধসে দুইজনের মৃত্যু: আহত ১
- ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’
- অবকাঠামোর উন্নয়নে বদলে যাচ্ছে মানুষের আর্থ-সামাজিক অবস্থা
- ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’
- বাংলাদেশের অর্থনীতিতে সহায়তার সক্ষমতা তিনগুণ বাড়িয়েছে যুক্তরাজ্য
- ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
- তরমুজের নতুন দুটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ
- পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুইজন গ্রেপ্তার
- করোনা: রংপুর শুভসংঘের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
- সীমান্ত সুরক্ষায় ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি
- দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে- স্বাস্থ্যমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৬৬৬, সুস্থ ২১৬৩
- করোনা: দিনাজপুরে নতুন আক্রান্ত ৭ জন
- উপ-নির্বাচনেও তীব্র সমালোচনার মুখে বিএনপি
- ‘উৎপাদন বাড়াতে পেঁয়াজ চাষিদের জরুরিভিত্তিতে ঋণ দেয়া হবে’
- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে
- ‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’ নির্মিত হবে পায়রা নদীর ওপর
- সুবিধাবাদী চক্রের কারণে অসাড় বিএনপির রাজনীতি
- রংপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ


