কার্ড-চোটে ছিটকে গেলেন চারজন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ জুন ২০২১
Find us in facebook
মড়ার ওপর খাঁড়ার ঘা! ভারত ম্যাচের শোক কাটিয়ে ওঠার আগেই বাংলাদেশ দলে এসেছে নতুন দুঃসংবাদ। চোট ও কার্ডের কারণে শেষ ম্যাচ খেলতে পারবেন না আগের ম্যাচের চারজন ফুটবলার। তাতে আগামী ১৫ জুন শক্তিশালী ওমানের বিপক্ষে সেরা একাদশ বাছাই করা কঠিন হয়ে যাবে জেমি ডে’র জন্য।
ভারতের বিপক্ষে গত ম্যাচে খেলা চারজনের মধ্যে হলুদ কার্ড দেখেছেন তিনজন—জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ ও রহমত মিয়া। দোহা থেকে বাংলাদেশ দলের ম্যানেজার ইকবাল হোসেন জানিয়েছেন, ‘এই তিনজনের দুটি করে হলুদ কার্ড হয়ে গেছে। তাই তারা পরের ম্যাচে নামতে পারবে না। জনি (মাশুক মিয়া) গত ম্যাচে চোট পেয়েছে। এমআরআই করানোর পর ডাক্তার ওকে দুই সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। সুতরাং ওমানের ম্যাচে আমরা নিয়মিত একাদশের চারজনকে পাব না। অন্যরা এখন পর্যন্ত সুস্থ আছে।’ অর্থাৎ শক্তিশালী ওমানের বিপক্ষে খেলতে পারবেন না মাশুকসহ চারজন ফুটবলার। তিনজন গোলরক্ষককে বাদ দিলে বাকি ১৭ জনের মধ্য থেকে ১০ জনকে বাছাই করতে হবে ওমান ম্যাচের জন্য। জাতীয় দলের কোচের জন্য কাজটি কঠিন হয়ে গেল। ‘শুরু থেকেই চোট আর নিষেধাজ্ঞায় দলের অবস্থা খারাপ ছিল। ৯ জন ফুটবলারকে হারিয়েছি আমরা। ভাগ্য ভালো যে নেপালে (তিন জাতি ফুটবলে) কিছু নতুন ফুটবলারকে খেলিয়েছিলাম। তারা দলের সঙ্গে প্র্যাকটিস করেছে এবং খেলার স্টাইলও জানে’, বিকল্প চিন্তার কথা জানিয়েছেন জেমি ডে।
বিশ্বকাপ বাছাইয়ে শেষ তিন ম্যাচের অনুশীলন শিবির শুরুর সময় থেকেই দলটি ইনজুরিজর্জর। সে সময় আবাহনীর স্ট্রাইকার নাবিব নেওয়াজ ভারত থেকে দেশে ফিরেছিলেন পায়ে অস্ত্রোপচার করিয়ে। চোটের কারণে বাদ পড়েছেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। ক্যাম্পে যোগ দিয়ে ছিটকে গেছেন আবাহনীর আরেক ফরোয়ার্ড সাদ উদ্দিন ও গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। শেষ ম্যাচের আগে চোট ও কার্ডের সাসপেনশনে বাদ পড়েছেন আরো চারজন ফুটবলার। এই পরিস্থিতিতে ওমানের বিপক্ষে সেরা একাদশ বাছাই করা কঠিন হলেও জেমি ভাবছেন, ‘স্কোরলাইন নিয়ে আমি চিন্তা করছি না। খেলোয়াড়রা তাদের সেরাটা দিয়ে কৌশল অনুযায়ী খেলতে পারলেই হবে।’
এদিকে ভারত ম্যাচের শোক কাটিয়ে এখনো উঠতে পারেননি ফুটবলাররা। সবার মধ্যে বড় হয়ে উঠেছে শেষ ১০ মিনিটের আফসোস। ওই সময়ে কেন ‘রক্ষণ ছক’ ঠিক রাখতে পারেনি। তাহলে অন্তত ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পারত বাংলাদেশ। কিন্তু তপু বর্মন অসহায়ের মতো বলছেন, ‘এভাবে আক্রমণের ঢেউ আছড়ে পড়লে রক্ষণে একসময় ভুল হবেই। আমাদের সমস্যা হলো নিজেদের পায়ে বল রাখতে পারিনি বেশিক্ষণ। মাঝমাঠে নিজেরা বল পায়ে রেখে কিছুক্ষণ খেললেও রক্ষণের ওপর চাপ কিছু কমে। সেটা হয়নি বলেই ভারত আক্রমণের সুযোগ পেয়েছে বেশি।’
সৃষ্টিশীল ফুটবলারের অভাবের কারণে মাঝমাঠের খেলা হয় না, ডিফেন্সিভ ফুটবলারের সংখ্যাই বেশি দলে। তা ছাড়া আক্রমণাত্মক ফুটবলও খেলতে জানেন না তাঁরা। তাই রক্ষণের ওপর চাপ পড়েছে বেশি এবং শেষ ১০ মিনিটে রক্ষণভাগ হারিয়েছে মনঃসংযোগ। সুনীল ছেত্রীকে ঠিকমতো মার্কিং করা হয়নি বলেই বাংলাদেশ প্রথম গোল হজম করে। এই ভারতীয় স্ট্রাইকারের পরের গোলটিও বাংলাদেশের রক্ষণ দুর্বলতার স্মারক।
ওমানের বিপক্ষে কার্ড ও ইনজুরিজর্জর দল নিয়ে রক্ষণাত্মক ঐক্য ধরে রাখাটাই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



