কাউন্সিল করারও সামর্থ্য নেই বিএনপির
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মে ২০২১
Find us in facebook
রাজনীতিতে ক্রমেই দুর্বল হয়ে পড়ছে বিএনপি। নির্দিষ্ট সময়ে কাউন্সিল করতেও ব্যর্থ হচ্ছে দলটি। মেয়াদের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও সপ্তম কাউন্সিল করতে পারেনি তারা।
জানা গেছে, বিএনপির ৩ বছর মেয়াদি কাউন্সিলের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। চলতি বছরের শুরুর দিকে দলের ভেতরে গুঞ্জন উঠেছিল আগামী ডিসেম্বরের মধ্যে সপ্তম কাউন্সিল অনুষ্ঠিত হবে। কিন্তু এ বছর আর কাউন্সিল হওয়ার সম্ভাবনা নেই। এ কাউন্সিল কবে হবে সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানেন না দলের নীতিনির্ধারকরা।
সপ্তম জাতীয় কাউন্সিল নিয়ে কিছুদিন আগেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, শিগগিরই দলের সপ্তম কাউন্সিল করা হবে। কিন্তু দলের হাইকমান্ড এখন সেই অবস্থান থেকে সরে গেছে।
দলটির নীতিনির্ধারকরা বলছেন, কাউন্সিল করতে আরো কিছুদিন লাগবে। সার্বিক প্রস্তুতি নেই। ফলে আপাতত কাউন্সিল থেকে বিরত থাকার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, সারাদেশে জেলা-উপজেলাসহ সর্বস্তরে কমিটি গঠনের কাজ শেষ হওয়ার পর কাউন্সিলরের চূড়ান্ত তালিকার কাজ সম্পন্ন হবে। অর্থাৎ দু’দিন আগে কিংবা পরেই হোক- সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরই ত্রি-বার্ষিক সম্মেলন হবে।
দলীয় সূত্র থেকে জানা গেছে, বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে সক্রিয় আছেন মাত্র আটজন। স্থায়ী কমিটির তিনটি পদ শূন্য থাকার পাশাপাশি দলটির ভাইস চেয়ারম্যানের পদও বেশ কয়েকটি শূন্য। এছাড়া নির্বাহী কমিটিতেও কয়েকটি পদ শূন্য রয়েছে। কোনো কারণে বিএনপি কাউন্সিল করতে না পারলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির শূন্য পদগুলো পূরণ করা অসম্ভব।
এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ও বুদ্ধিজীবীরা বলেন, এই মুহূর্তে চরম সংকটের মধ্য দিয়ে দিন পার করছে বিএনপি। অভ্যন্তরীণ কোন্দল আর নেতৃত্বের সংকটের কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন দলের সর্বস্তরের নেতারা। যার ফলে বিএনপি এখন দিন দিন রাজনীতি শূন্য দলে পরিণত হয়েছে। এ অবস্থায় তাদের সাংগঠনিক ভিত্তি ভেঙে পড়েছে বললেই চলে। তাছাড়া দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় অর্থনৈতিকভাবেও সংকটের মুখে পড়েছে দলটি। যার ফলে এই মুহূর্তে কাউন্সিল করার মতো সামর্থ্য নেই দলটির।
উল্লেখ্য, বিএনপির সর্বপ্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয় ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর, দ্বিতীয়টি ’৮২ সালের ফেব্রুয়ারি, তৃতীয় ’৮৯ সালের মার্চ, চতুর্থ ’৯৩ সালের সেপ্টেম্বর, পঞ্চম ২০০৯ সালের ৮ ডিসেম্বর এবং সর্বশেষ ষষ্ঠ জাতীয় কাউন্সিল হয় ২০১৬ সালের ১৯ মার্চ।
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


