‘করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে গেলে নিয়ন্ত্রণ করা কঠিন’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মে ২০২১
Find us in facebook
মার্চ থেকে করোনা মৃত্যু ও সংক্রমণ বাড়লেও এপ্রিলের শেষের দিকে তা কমে এসেছে। এর মধ্যে শপিংমল খুলে দেওয়ায় চলমান সর্বাত্মক ‘লকডাউনের’ মধ্যেও মানুষ ঘর থেকে বের হচ্ছেন। বিশেষ করে ঈদকে সামনে রেখে সড়ক কিংবা শমিংমলে জনসমাগম বেড়েছে। এতে করোনার সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে অনেকে উদ্বেগ প্রকাশ করেছে।
এমন পরিস্থিতিতে করণীয় কি? সার্বিক বিষয় নিয়ে মঙ্গলবার (৪ মে) আমাদের কাছে নানাদিক তুলে ধরেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. সুলতানা শাহানা বানু। সাক্ষাৎকারটি নিয়েছেন কবির হোসেন।
প্রতিবেদক: কেমন আছেন?
সুলতানা শাহানা বানু: আলহামদুলিল্লাহ, ভালো আছি।
প্রতিবেদক : গত দুই সপ্তাহে দেশে করোনার সংক্রমণ অনেক কমে এসেছে। বিষয়টা আপনি কিভাবে দেখছেন?
সুলতানা শাহানা বানু: এখনো নির্দিষ্ট করে বলার সময় হয়নি। সংক্রমণ কমছে কারণ এখন তুলনামূলকভাবে করোনা টেস্ট কম হচ্ছে, তাই সংক্রমণও কম দেখাচ্ছে। যখন করোনা টেস্টের সংখ্যা বেশি হবে তখন বোঝা যাবে সংক্রমণ বাড়ছে নাকি কমছে।
প্রতিবেদক: চিকিৎসকদের অনেকেই বলছেন করোনার ধরণ বদলাচ্ছে। আপনি নিজেও করোনার ধরণ বদলানোর বিষয়টি তুলে ধরেছেন।এ প্রসঙ্গে জানতে চাই?
সুলতানা শাহানা বানু: আমরা করোনাকে নানাভাবে প্রতিরোধ করছি। প্রতিরোধের জন্য আমরা শরীরের এন্টিবডি তৈরি করছি। ভ্যাকসিন গ্রহণের পর অনেকের শরীরের ইনফেকশন হচ্ছে। এ ভাইরাসটি শরীরে ঢুকে নিয়ট্রিশনের মাধ্যমে আরও শক্তিশালী হচ্ছে। এইটা মারাত্মক। নতুন যে ভ্যারিয়েন্টের কথা আমরা বলছি সেটা তিনগুণ বেশি শক্তিশালী। সাউথ আফ্রিকার ভ্যারিয়েন্ট থেকে কলকাতা যে ভ্যারিয়েন্টে সংক্রমণ হচ্ছে সেটা আরও ভয়ংকর। আমাদের দেশে একবার ছড়িয়ে গেলে সেটা নিয়ন্ত্রণ করা কঠিন।
প্রতিবেদক: ঈদকে সামনে রেখে অনেকেই গ্রামের বাড়ি যাবেন।এতে কি গ্রামের সংক্রমণের আশঙ্কা করছেন?
সুলতানা শাহানা বানু: এ সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা। কোনোভাবেই জনসমাগম করা যাবে না। ঈদকে সামনে রেখে যারা গ্রামের বাড়িতে বা বিভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো- দয়া করে জায়গা ত্যাগ করবেন না। যেখানে আছেন সেখানে থাকুন। নাহলে আবারও সংক্রমণ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে খারাপ ফল ভোগ করতে হবে।
প্রতিবেদক: তাহলে ভারতীয় ভ্যারিয়েন্ট আমাদের দেশে ছড়ানোর শঙ্কা আছে কি?
সুলতানা শাহানা বানু: আমাদের দেশের চারপাশে ভারতের বর্ডার রয়েছে। যদি ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে আমাদের দেশে মানুষ প্রবেশ করে তাহলে নিশ্চয়ই ছড়াবে। তাই ভারত থেকে বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে প্রত্যেকে করোনা পরীক্ষা করে প্রবেশের অনুমতি দিতে হবে। ভারতে কিছুদিন আগে উৎসব পালন করতে হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়েছিল। আর পরেই তাদের সংক্রমণ বাড়তে থাকে। আমাদের এ বিষয়ে সতর্ক হতে হবে। গেদারিং করা যাবে না।
প্রতিবেদক: শপিংমলগুলোতে ক্রেতারা ভিড় করছে। এখান থেকেও সংক্রমণ ছড়ানোর শঙ্কা আছে কি?
সুলতানা শাহানা বানু: অবশ্যই ছড়াচ্ছে। দেখলাম বাচ্চাদের নিয়ে অনেকে মার্কেট যাচ্ছে। এখন শুধু শুধু বয়স্করাই করোনা আক্রান্ত হচ্ছে না। তরুণ ও শিশুরাও করোনা আক্রান্ত হচ্ছে। তাই কোথাও ভিড় না করাই উত্তম। মার্কেটগুলো থেকে সংক্রমণ ছড়াবে। তাই অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।
প্রতিবেদক: তাহলে সহজে সংক্রমণ কমছে না সেটা বলা যায় কি?
সুলতানা শাহানা বানু: সহজে কোনো মহামারি দূর হয় না। প্রতিরোধ করতে না পারলে অনেক দিন থেকে যায়। সেক্ষেত্রে সর্বমহলে সতর্ক হতে হবে। বিধিনিষেধ মানতে হবে। না হলে দীর্ঘ সময় এর ফল ভোগ করতে হবে।
প্রতিবেদক: এমন ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
সুলতানা শাহানা বানু: আপনাকেও ধন্যবাদ।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



