• বৃহস্পতিবার   ১৩ মে ২০২১ ||

  • বৈশাখ ৩০ ১৪২৮

  • || ৩০ রমজান ১৪৪২

সর্বশেষ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭:১৫ মিনিটে জাতির উদ্দেশ্যে শুভেচ্ছা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা

এবার সালমানের সঙ্গে ঝড় তুললেন জ্যাকলিন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ মে ২০২১  

Find us in facebook

‘সিটি মার’-এর পর এবার মুক্তি পেয়েছে সালমান খানের সিনেমা ‘রাধে ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ এর নতুন গান‘দিল দে দিয়া’। এই গানে সালমানের সঙ্গে ঝড় তুলেছেন জ্যাকলিন ফার্নান্দেজ। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রামে গানটির একটি টিজার শেয়ার করে সালমান জানিয়েছিলেন, শুক্রবারই মুক্তি পাবে গানটি।

‘সিটি মার’ এরইমধ্যে  দেখে ফেলেছেন ৬ কোটির বেশি মানুষ। দিশা পাটানি ও সালমানের দুরন্ত নাচ মাত করেছে দর্শক হৃদয়। এখন শুধু অপেক্ষা সিনেমাটি মুক্তির।

 আগামী ১৩ মে ইদের দিন মুক্তি পাবে ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ বহুল কাঙ্খিত এই সিনেমাটি। আপাতত গানে গানে শুরু হয়ে গিয়েছে কাউন্ট ডাউন। করোনা আবহে সিনেমা হলের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম ‘জিপ্লেক্স’-এও দেখা যাবে ছবিটি। সিনেমায় সালমান ও দিশা ছাড়াও রণদীপ হুদা ও জ্যাকি শ্রফের মতো দুই সুপারস্টারকেও দেখা যাবে। সিনেমাটির পরিচালনা করেছেন প্রভু দেবা।

Place your advertisement here
Place your advertisement here