এবার ক্ষতি পুষিয়ে নিচ্ছেন গাইবান্ধার কৃষকরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৪ মে ২০২১
Find us in facebook
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় টানা লকডাউনে জনজীবন স্থবির হলেও আনন্দের বন্যা বইছে গাইবান্ধার সবজিচাষিদের মাঝে। আবহাওয়া অনুকূল থাকায় শসা থেকে শুরু করে করলা, ঝিঙা, মরিচ ও টমেটো গত বছরের চেয়ে তিন গুণ বেশি দামে বিক্রি করতে পারছেন কৃষকরা। এতে লাভবান হচ্ছেন তারা।
কৃষি বিভাগের সূত্রমতে, জেলায় এবার চলতি গ্রীষ্ম মৌসুমে চার হাজার হেক্টর জমিতে বিভিন্ন সবজির চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাড়ে চার হাজার মেট্রিক টন বিভিন্ন সবজি। প্রাকৃতিক দুর্যোগের কারণে ফলন কিছুটা কম হলেও দাম ভালো পাওয়ায় সে ক্ষতি পুষিয়ে নিয়েছেন কৃষকরা।
গত বছর লকডাউন ও বন্যায় জেলার সাতটি উপজেলার কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। টমেটো, করলা, শসা বিক্রি না হওয়ায় জমিতেই পচে গেছে। কিন্তু এ বছরের চিত্র পুরোপুরি ভিন্ন। এ বছর লকডাউনের প্রভাব কৃষকদের ওপর পড়েনি বরং ঘুরে দাঁড়িয়েছেন তারা। এবার তারা তিন-চার গুণ বেশি দামে সবজি বিক্রি করতে পারছেন। আবার পবিত্র রমজান মাস চলায় সবজির দামও বেড়েছে।
সরেজমিনে জেলার গ্রামগুলো ঘুরে দেখা গেছে, সবজিচাষিদের মনে আনন্দের বন্যা বইছে। জমি থেকেই বিক্রি হচ্ছে শসা, করলা, ঝিঙাসহ বিভিন্ন জাতের সবজি। ব্যবসায়ীরা এসে দরদাম করে নিয়ে যাচ্ছেন কৃষকের জমিতে থাকা সবজি।
সাদুল্লাপুর উপজেলা হিঙ্গারপাড়া গ্রামের সবজিচাষি মাসুদ আলী বলেন, গতবার লকডাউন ও বন্যার কারণে সবজি বাজারে নিয়ে যেতে পারি নাই, জমিতেও বিক্রি করতে পারি নাই। কিন্তু এ বছর লকডাউন হলেও বিভিন্ন সবজির চাহিদা আছে। পাশাপাশি বাজারও ভালো। এ বছর মোটামুটি লাভবান হয়েছি। যে কয়দিন বাজারে সবজি বিক্রি করেছি, লাভ করেই বিক্রি করেছি।
একই উপজেলার নিজপাড়া গ্রামের শসাচাষি আজাদুল ইসলাম বলেন, গত বছর লকডাউনে লস খাইছি। ২০০ টাকা মণও বিক্রি করতে পারি নাই। এ বছর শসা জমিতেই ১২০০ থেকে ১৪০০ টাকা মণ বিক্রি করছি। কৃষকরা বেশ লাভবান হচ্ছে। এবার লকডাউনেও দাম আছে ভালো।
উত্তর নিজপাড়া গ্রামের কৃষক মনির মিয়া বলেন, গতবার লকডাউনে মার (লোকসান) খায়া গেছি। এবার ইনশাআল্লাহ ফলনও ভালো হয়েছে। দামও বেশ ভালো পাচ্ছি। এমনটা অব্যাহত থাকলে কৃষকরা কিছু করতে পারবে।
ছোট ছত্রগাছা গ্রামের কৃষক মতিন মিয়া বলেন, রমজানের শুরুতেই সব ধরনের সবজির দাম বেশি ছিল। এখন কিছুটা কম। তবে এখনো বিক্রি করে বেশ লাভেই আছি।
এদিকে জেলার বিভিন্ন সবজির হাট ও আড়তগুলো ঘুরে দেখা গেছে, বাজারে উৎপাদিত সবজি পর্যাপ্ত রয়েছে। পাশাপাশি সবজির চাহিদাও রয়েছে প্রচুর। দাম ভালো পাওয়ায় একদিকে লাভবান হচ্ছেন কৃষকরা, অন্যদিকে সবজি ব্যবসায়ীরাও লাভবান হচ্ছেন।
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মাসুদুর রহমান বলেন, গত বছর করোনাভাইরাস হানা দেওয়ায় সেই প্রস্তুতির সঙ্গে কেউই অভ্যস্থ ছিলেন না। যে কারণে কৃষকদের পণ্য পরিবহন ও বাজারজাতকরণে অসুবিধার মুখে পড়ে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু এ বছরে চিত্র পুরোপুরি ভিন্ন। এ বছর কৃষকদের পণ্য পরিবহন শুরু করে সব ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।
তিনি বলেন, কৃষকরা হয়রানি থেকে মুক্তি পেয়েছেন। অবাধে তারা বাজারে সব ধরনের সবজি বিক্রি করতে পারছেন। কৃষি বিভাগের তৎপরতা ও জেলা প্রশাসনের সহযোগিতায় এবার কৃষকরা ভালো দাম পাচ্ছেন। সর্বোপরি ভালো বাজার ব্যবস্থাপনা ও সরবরাহ ঠিক থাকায় গত বছরের চেয়ে লাভও হচ্ছে বেশি।
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- গোবিন্দগঞ্জে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


