উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ে বাড়ছে ভুট্টা চাষ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১০ জুন ২০২১
Find us in facebook
উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের মাটি ও আবহাওয়া গম চাষের উপযোগী। গত কয়েকটি মৌসুমে ঠাকুরগাঁওয়ে বেশ ভালোই ফলন হয়েছে গমের। আবাদ ও উৎপাদনের দিক দিয়ে দেশের সর্বোচ্চ গম উৎপাদনকারী জেলা ঠাকুরগাঁও। সরকারও এ জেলা থেকে গম কেনে সর্বাধিক। তবে এবারের চিত্রটি ভিন্ন। গমের থেকে ভুট্টার দাম বেশি পাওয়ায় এবার জেলায় কমেছে গমের আবাদ। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদফতর ও মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া যায়।
কৃষি বিভাগের তথ্যমতে, জেলায় এ বছর কমেছে গম আবাদ। কারণ, এবার ভুট্টার ফলন ভালো। তাই গমের চেয়ে দাম বেশি পাওয়া যাচ্ছে। কয়েক বছর ধরেই ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলাতেই গমের ভালো ফলন হচ্ছে। তবে কৃষকেরা বলছেন, বাজারে গমের থেকে ভুট্টার দাম বেশি থাকায় সেদিকেই ঝুঁকছেন তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, জেলায় ২০১৯-২০ অর্থবছরে ৫০ হাজার ৬৫০ হেক্টর জমিতে গম আবাদ করা হয়েছে। এর মধ্যে ২ লাখ ৭ হাজার ৬৮৫ মেট্রিক টন গম উৎপাদন হয়। তবে চলতি মৌসুমে ২০২০-২১ অর্থবছরে ঠাকুরগাঁওয়ে ৪৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে গম আবাদ লক্ষ্যমাত্রা ধরা হয়। এর মধ্যে ১ লাখ ৯৪ হাজার ১৮৪ মেট্রিক টন উৎপাদন হয়। আবাদ ও উৎপাদনের দিক থেকে যা দেশের সর্বোচ্চ। তবে দেশের সর্বোচ্চ হলেও নিজ জেলায় গতবারের তুলনায় কমেছে এবারের আবাদ।
অধিদফতরের তথ্যমতে, জেলায় ১ লাখ ১৮ হাজার ৬২৫ জন গমচাষি রয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় রয়েছে ২৯ হাজার ১৮৪ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৩ হাজার ২৬৫ জন, পীরগঞ্জ উপজেলায় ১৮ হাজার ৫০০ জন, রানীশংকৈল উপজেলায় ১৮ হাজার ৮১২ জন ও হরিপুর উপজেলায় ১৮ হাজার ৮৬৫ জন গমচাষি রয়েছেন।
এদিকে জেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, বিগত বছরের তুলনায় আবাদ কম হলেও সরকার এ জেলা থেকে গম বেশি কেনায় লাভবান হচ্ছেন জেলার কৃষকেরা।
জেলা জেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, এ বছর ঠাকুরগাঁও জেলা থেকে সর্বোচ্চ ১৫ হাজার ৭৬৫ মেট্রিক টন গম কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। ২০২০ সালে ঠাকুরগাঁও থেকে ১২ হাজার ৩১০ মেট্রিক টন গম কেনার কথা থাকলেও কেনা হয়েছে ২৪ হাজার ৬১ মেট্রিক টন। আর ২০১৯ সালে সারা দেশে ৫০ হাজার মেট্রিক টন গম কেনা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও জেলা থেকে কেনা হয় ৬ হাজার ৬০৯ মেট্রিক টন গম। এই দুই বছরেও ঠাকুরগাঁও থেকে সর্বোচ্চ পরিমাণ গম কেনা হয়।
সদর উপজেলার সালন্দর ইউনিয়নের গমচাষি তানজিন কবির বলেন, এবার ফলন খুব একটা ভালো ছিল না। তবে দাম বেশ ভালো পেয়েছিলাম। আমি ৫০ শতক জমিতে গম চাষ করেছিলাম। খরচ হয়েছিল প্রায় ৯ থেকে ১০ হাজার টাকা। তবে বিক্রি করেছি ১৮ হাজার টাকা। ফলন খুব একটা ভালো না হলেও দাম পেয়েছি ভালো। তবে এবার আমাদের এখানে ভুট্টার ফলন বেশি। সেই সঙ্গে গমের তুলনায় ভুট্টার দাম বেশি পাচ্ছি। এরপর থেকে ভুট্টাই বেশি চাষ করব।
আরেক গমচাষি জয়নাল বলেন, গম গতবার করেছিলাম, এবার ভুট্টা করেছি। কারণ, ভুট্টার ফলন বেশি হয়। সেই সঙ্গে বাজারে গমের চেয়ে ভুট্টার দাম বেশি। আরেকটি মূল সমস্যা এবার আবহাওয়া খুব একটা ভালো ছিল না বলেই গম করি নাই। এখন দেখছি না করেই ভালো করেছি।
ঠাকুরগাঁও জেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও জেলায় গম উৎপাদনে সর্বোচ্চ। সেই সঙ্গে এ জেলা থেকে অন্যান্য জেলার তুলনায় খাদ্য বিভাগ গম কিনেছে বেশি। আমি মনে করি এটি এই জেলার কৃষকদের জন্য একটা ভালো খবর। তারা অনেকটাই লাভবান হচ্ছেন।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আবু হোসেন বলেন, ঠাকুরগাঁও জেলার মাটি ও আবহাওয়া গম চাষের জন্য উপযোগী। সেই সঙ্গে আমরা সব সময় কৃষকদের এই গম আবাদের বিষয়ে উৎসাহিত করে থাকি। যে কারণে এখানে গমের আবাদ অন্যান্য জেলার তুলনায় বেশি। আমরা এই ধারাবাহিকতা বজায় রাখতে চাই।
তিনি বলেন, তবে এবার জেলায় গমের আবাদ কিছুটা কমেছে। কারণ, এবার বাজারে গমের তুলনায় কৃষকেররা ভুট্টার দাম বেশি পাচ্ছে। তবে আশা করি এবার যতটুকু কমেছে। ভবিষ্যতে এর থেকে বেশি আবাদ হবে।
- সৈয়দপুরে বউকে নকল গয়না দিয়ে মার খেলেন বর
- কোয়ারেন্টাইন শেষে সৌদিতে গেলে অব্যাহতির অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর
- নীলফামারীতে মাদক বিরোধী শপথ নিল খেলোয়ারসহ বিভিন্ন পর্যায়ের মানুষ
- করোনা: রংপুর বিভাগে আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৯৪
- রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে এলএ চেক বিতরণ
- ইতিহাস-ঐতিহ্যের সন্ধানে দেশের নানা প্রান্তে ঘুরছেন পর্যটক এলিজা
- গতি ফিরেছে রংপুর-ঢাকা মহাসড়ক নির্মাণকাজে
- মিঠাপুকুরে ছেলের হাতে বাবা খুন
- শিশুর শরীরে পরিবার পরিকল্পনা কর্মকর্তার স্ত্রীর নৃশংসতা
- ঈদ পেরোলেও হয়নি বিএনপির সেই আন্দোলন
- ডোমারে মাটির উর্বরা শক্তি ধরে রাখতে ধইঞ্চা চাষ
- পঞ্চগড়ের সীমান্ত দিয়ে গরুর গলায় ঝুলে আসছে মাদক
- পার্বতীপুরে গেট খোলা রেখে চা খেতে গেলেন গেট কিপার
- করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
- বহিষ্কৃতরাও আর ফিরতে চায় না বিএনপিতে
- জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
- রমেকে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে বেরোবিতে মানববন্ধন
- মিঠাপুকুরে করলাক্ষেতে ভাইরাসজনিত পাতা মোড়ানো রোগ দেখা দিয়েছে
- বাংলাদেশ থেকে এবারও হজে যেতে পারবেন না কেউ
- `উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে চাপানো বিএনপির পুরনো অভ্যাস`
- স্মৃতির ক্যানভাসে মাটির ঘর
- ৩০ জুন পর্যন্ত বাড়লো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি
- করোনা আপডেট: গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ১৬৩৭
- বোরো উৎপাদনে রেকর্ড
- ইতিবাচক ধারায় ফিরছে দেশের আমদানি-রপ্তানি
- কোভিড মোকাবিলা, বাংলাদেশের প্রশংসা করল ইউএনডিপি আইওএম
- দেশি মাছের উৎপাদন বেড়েছে চার গুণ
- দুবাই নয়, এই দৃশ্য শেখ হাসিনার স্বপ্নের বাংলাদেশের
- ‘পরিবার ধ্বংস করে বেহেশতে যাওয়া যাবে মনে করাটা ভুল’
- চীনের উপহারের ৬ লাখ টিকা ঢাকার পথে
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়ন অব্যাহত থাকবে: নৌ প্রতিমন্ত্রী
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- খোকা থেকে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আজ থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড



