ইসলামে সন্দেহ গর্হিত কাজ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ এপ্রিল ২০২১
Find us in facebook
কারো কথা শোনা মাত্রই অন্যের বিষয়ে সন্দেহ করা বা মন্দ ধারণা এক গর্হিত বিষয়। যাচাই না করে সন্দেহ করা বা অহেতুক মন্দ ধারণা করার কারণে পারস্পরিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। সমাজের একতা ও ভ্রাতৃত্ব বন্ধন ভেঙ্গে পড়ে। তখন ভাইয়ে ভাইয়ে দূরত্ব ও হানাহানি শুরু হয়। তাই, হাদিস শরীফে কারো ব্যাপারে মন্দ ধারণা করা বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে।
রাসূল (সা.) বলেছেন, ‘শেষ যুগে কিছুসংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের কাছে এমন সব অলীক কথাবার্তা উপস্থিত করবে, যা না তোমরা শুনেছ, না তোমাদের বাপ-দাদা শুনেছে। সাবধান! তোমরা তাদের থেকে বেঁচে থাকো এবং তাদের তোমাদের থেকে বাঁচাও। অর্থাৎ সম্পূর্ণরূপে বিরত থাকো, যাতে তোমাদের পথভ্রষ্ট করতে না পারে এবং তোমাদের বিপথগামী করতে না পারে।’ (মুসলিম, মিশকাত, হাদিস : ১৫৪)
জাহেলি যুগের মানুষদের অন্যায় ধারণার নিন্দা করা হয়েছে। শরিয়তে এ ধরনের অন্যায় ধারণার কোনো ভিত্তি নেই। মহান আল্লাহ পবিত্র কোরআনে অবিশ্বাসীদের উদ্ভট চিন্তাধারার সমালোচনা করে বলেন, ‘তারা আল্লাহ সম্পর্কে জাহেলি ধারণার ন্যায় অসত্য ধারণা পোষণ করছিল।’ (সূরা: আলে ইমরান, আয়াত : ১৫৪)
উদ্ভট ধারণা নিয়ে চলা, মানুষকে অহেতুক সন্দেহ করা নিন্দনীয় কাজ। পবিত্র কোরআনের অন্য আয়াতে মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাকো। নিশ্চয় কোনো কোনো অনুমান তো পাপ। আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান করো না এবং একে অপরের গিবত করো না। তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করে থাকো। আর তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু।’ (সুরা : হুজুরাত, আয়াত : ১২)
তাই অনুমান করে ছেলেধরা সন্দেহে কেউ প্রকৃতপক্ষে ছেলেধরা হলেও তাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়া উচিত। কারণ এই একটি গুজব সম্প্রতি প্রাণ কেড়ে নিয়েছে অসংখ্য নিরপরাধ মানুষের। কেউ কি ফিরিয়ে আনতে পারবে বাড্ডায় ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত তুবার মাকে? দুনিয়ার সব কিছু দিয়েও তো তার মায়ের অভাব পূরণ করা সম্ভব হবে না। তাই কিছু শুনলেই তা যাচাই না করে ছড়িয়ে দেয়া উচিত নয়। কখনো কখনো এর জন্য চরম মূল্য দিতে হয় গোটা জাতিকে। রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৪৯৯২)
স্রেফ সন্দেহের ভিত্তিতে তাছলিমা বেগম রেনুকে হত্যার পর জাতি লজ্জিত। কিন্তু এমন জঘন্য কাজ কেন করব, যার জন্য লজ্জিত হতে হয়? কেউ ছিনতাইয়ের কবলে পড়লে আমরা তাকে উদ্ধার না করেই উল্টো পথে পালাতে থাকি, আর ভিত্তিহীন কথা বিশ্বাস করে নিরীহ মানুষকে হত্যা করে ফেলি। এ কেমন মানবতা?
পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘হে মুমিনগণ! তোমাদের কাছে যদি কোনো ফাসেক ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে তা যাচাই করো। অজ্ঞতাবশত কোনো গোষ্ঠীকে আক্রান্ত করার আগেই, (না হলে) তোমরা কৃতকর্মের জন্য লজ্জিত হবে।’ (সূরা: হুজুরাত, আয়াত: ৬)
অনর্থক কাজে আত্মনিয়োগ করা, না জেনে শুধু শুধু নিরপরাধ মানুষের ওপর অপবাদ দেওয়া থেকে বিরত থাকা উচিত। হজরত ওবাদা ইবনু সামিত (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা নবী (সা.)-কে ঘিরে একদল সাহাবি বসে ছিলেন। এমতাবস্থায় তিনি তাঁদের উদ্দেশ করে বললেন, আমার হাতে এ কথার বাইয়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার (জিনা) করবে না, নিজেদের সন্তানাদি (অভাবের দরুন) হত্যা করবে না। কারো প্রতি (জিনার) মিথ্যা অপবাদ দেবে না। শরিয়তসম্মত কোনো বিষয়ে অবাধ্য হবে না।
তোমাদের মধ্যে যারা এসব অঙ্গীকার পূর্ণ করতে পারবে, তাদের জন্য আল্লাহর কাছে পুরস্কার রয়েছে। অন্যদিকে যে লোক (শিরক ব্যতীত) অন্য কোনো অপরাধ করবে এবং এ জন্য দুনিয়ায় শাস্তি পেয়ে যাবে তাহলে এই শাস্তি তার গুনাহ মাফ হওয়ার কাফফারা হয়ে যাবে। আর যদি কোনো গুনাহর কাজ করে, অথচ আল্লাহ তা ঢেকে রাখেন (বা ধরা না পড়ে), এ জন্য দুনিয়ায় এর কোনো বিচার না হয়ে থাকে, তাহলে এই কাজ আল্লাহর মর্জির ওপর নির্ভর করবে। তিনি ইচ্ছা করলে আখিরাতে তাকে ক্ষমা করে দিতে পারেন অথবা শাস্তিও দিতে পারেন। বর্ণনাকারী (ওবায়দা) বলেন, আমরা এসব শর্তানুযায়ী নবী (সা.)-এর হাতে বাইয়াত গ্রহণ করলাম। (বুখারি, হাদিস : ১৮)
- ঠাকুরগাঁওয়ে যুবলীগ নেতার উদ্যোগে ঈদ উপহার বিতরণ
- কুড়িগ্রামে সংবাদ কর্মীদের সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা
- করোনা টেস্টের নতুন ফি জানাল সরকার
- ঈদের পর আরো এক সপ্তাহ লকডাউন বাড়তে পারে
- ঈদ উপলক্ষে বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন
- ভূরুঙ্গামারীতে সাড়ে ৪৬ হাজার মানুষ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
- ঠাকুরগাওয়ে ভিক্ষুকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- দিনাজপুরে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, আটক ৫
- এবারও ঈদের জামাত হবে না উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহে
- এক পণ্যের ঘোষণা দিয়ে অন্য পণ্য আমদানি, হিলিতে মালামাল জব্দ
- সোহরাওয়ার্দী উদ্যানে ১০ গুণ গাছ লাগানো হচ্ছে- মুক্তিযুদ্ধমন্ত্রী
- নেপালকে করোনা চিকিৎসা সামগ্রী দিল বাংলাদেশ
- মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি শুরু
- চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
- মেট্রোরেলের নির্মাণ কাজের গড় অগ্রগতি ৬৩ শতাংশ
- এক লাখ নন-এমপিও শিক্ষক কর্মচারীর জন্য সুখবর
- রংপুরসহ দেশের উত্তরাঞ্চলে কালবৈশাখীর আভাস
- ঈদের ছুটি শুরু বৃহস্পতিবার থেকে
- ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে রাশিয়া থেকে এসেছে ৩৫ লাখ ডোজ ভ্যাকসিন
- দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত আরো কমেছে
- করোনা ভাইরাস এর ভারতীয় ভ্যারিয়েন্ট কতটা মারাত্মক?
- জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা: হাছান মাহমুদ
- দিনাজপুরের লিচুর বাগানগুলোতে থোকায় থোকায় সবুজ লিচু ঝুলছে
- ঈদের পরও কোনো কর্মসূচি নেই বিএনপির
- গাইবান্ধায় ধান কাটতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক
- ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের
- ‘রেহানা কারও কষ্ট দেখলে খবর পাঠায়, চেষ্টা করি ব্যবস্থা নিতে’
- চীনের ৫ লাখ টিকা বাংলাদেশে আসছে বুধবার
- কাউনিয়ায় পিকআপ কেড়ে নিল বৃদ্ধ দম্পতির প্রাণ
- করোনা টেস্টের রিপোর্টে খালেদা জিয়ার জন্ম তারিখ ৮ মে: জয়
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


