ইসলামে দৃষ্টিতে আমাদের স্বাধীনতা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৬ মার্চ ২০২১
Find us in facebook
২৬ মার্চ আমাদের স্বাধীনতা দিবস। আজ আমরা স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকাল পালন করছি। এই দেশকে পাকিস্তানের শাসকদের হাত থেকে মুক্তি করার জন্য স্বাধীনতার ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১ সালে বর্বর পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসররা গনহত্যা কিংবা নারীর সম্ভ্রম হরন, লুণ্ঠন, অগ্নিসংযোগের মত জঘন্য ঘটনা ঘটিয়েছে। বর্তমান ও পুরোনো বছরের শোষন-শাসন অপমানের শিকার বাঙালী জনগন তখন ভিজে মাটির সোঁদা গন্ধ হূদয়ে ধারন করে ঝাপিয়ে পড়েছিলেন স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে। নয় মাসের মুক্তিযুদ্ধে লক্ষ লক্ষ মানুষ নিজেদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন দেশের জন্য। জানা অজানা বহু মানুষ হারিয়ে গেছেন ফিরে না আসার দেশে। বলা হয়েছে, যারা আল্লাহর রাস্তায় জীবন দেন তারা শহিদ। কারন দেশের জন্য, মজলুম জনতার দাবি আদায়ের স্বার্থে লড়াই করা ইসলামি নীতিরই নামান্তর। পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, যারা আল্লাহর পথে জীবন দেন তাদের মৃত বলোনা। বরং তারা জীবিত। কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারনা। (সুরা বাকারা,আয়াত : ১৫৪)
এদিকে রাষ্ট্র রক্ষার কাজে নিয়োজিত লোকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে রাসুল (স) বলেছেন, রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া দুনিয়া ও তার মধ্যকার সব কিছুর চেয়ে অতি উত্তম। অন্য হাদিসে রাসুল (স) বলেছেন, মানুষ মৃত্যুর পর তার সব আমল বন্ধ হয়ে যায়। ফলে তার আমল আর বৃদ্ধি পেতে পারেনা, তবে ঐ ব্যক্তির কথা ভিন্ন, যে ব্যক্তি কোন রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য সীমান্ত প্রহরায় নিয়োজিত থাকাবস্থায় মৃতবরন করে। তার আমল কিয়ামত পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে। এবং কবরের প্রশ্নোত্তর থেকে সে মুক্তি পাবে। (তিরমিজি, আবুদাউদ) ইসলাম কোন পরাধীনতাকে পছন্দ করেনা। মহান আল্লাহ বলেন, যে মুক্ত করে তাদের গুরুভার হতে ও শৃঙ্খল হতে যা তাদের ওপর ছিল। সুতারং যারা তার প্রতি বিশ্বাস করে তাকে সন্মান প্রদর্শন করে, তাকে সাহায্য-সহযোগীতা করে এবং যে নুর তার সঙ্গে অবতীর্ন হয়েছে এর অনুসরন করে তারাই হলো সফলকাম। (সুরা আরাফ,আয়াত : ১৫৭)
দেশপ্রেমিকরা মৃত্যুকে উপেক্ষা করে এবং যুদ্ধে বিজয়ী হয়ে দেশ স্বাধীন করেছেন ও আমাদের জুলুম-নির্যাতন থেকে মুক্ত করেছেন। প্রত্যেক মানুষ তার ভূমিষ্ট স্থান এবং তার লালন-পালনের স্থানটিকে সহজাতভাবেই ভালবাসে। কেননা জন্মভূমিকে ভালবাসা একজন নাগরিকের নৈতিক ও ঈমানী দায়িত্ব। তাছাড়া এটা রাসুল (স)-এর আদর্শ। প্রিয় নবি হযরত মুহাম্মদ (স) মক্কা ত্যাগে তার চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছিল। তিনি বলেছিলেন, হে মক্কা আমি তোমাকে ভালবাসি। কাফেররা যদি আমাকে বের করে না দিত, তাহলে তোমাকে ত্যাগ করতাম না। আবার যখন মদিনা শরীফ থেকে অন্যত্র বের হতেন, তখন তার মন কাঁদত। সফর শেষে ফিরে যখন উহুদ পাহাড় দেখতেন, তখন খুশি হয়ে যেতেন এবং বলতেন এই উহুদ পাহাড় আমাদেরকে ভালবাসে, আমরাও উহুদ পাহাড়কে ভালবাসি। (বুখারী শরীফ :২/৫৩৯,ইবনে কাছীর: ৩/৪০৪)
লেখক :মো. আবু তালহা তারীফ
খতিব ও ইসলাম বিষয়ক গবেষক
- সৌদির সঙ্গে মিল রেখে দিনাজপুরে ৪০ গ্রামে ঈদ উদযাপন
- হিলি বন্দরে ৪দিন আমদানি-রপ্তানি বন্ধ
- এসপির ঈদ উপহার ও খাবার পেল রংপুরের সেই বৃদ্ধা
- বার্সাকে শিরোপা থেকে আরো দূরে ঠেলে দিল অ্যাতলেটিকো
- পৃথিবীর এক ঘৃণ্য তথাকথিত রাষ্ট্রের নাম ইসরাইল- গীতিকার ইশতিয়াক
- ঈদুল ফিতর উদযাপনের রীতি ও পদ্ধতি
- অদম্য গতিতে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ- গোপাল এমপি
- নীলফামারীতে শতাধিক শিশু পেল ঈদ উপহার
- ত্যাগে আনন্দ আছে, ভোগের মধ্যে নেই- হুইপ
- টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন সাড়ে ৩৬ লাখ মানুষ
- মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ঈদ
- আরো ভ্যাকসিন সরবরাহে আশ্বস্ত করেছে চীন- স্বাস্থ্যমন্ত্রী
- চীনা টিকার যৌথ উৎপাদন হলে দুই দেশই লাভবান হবে- পররাষ্ট্রমন্ত্রী
- অসহায়-দুস্থ মানুষের কল্যাণে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সরকার
- আজ সন্ধ্যা সোয়া সাতটায় জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ভাষণ
- ৯৭ শতাংশ টিকাগ্রহীতার শরীরে এন্টিবডি- আইইডিসিআর
- আশা জাগাচ্ছে দেশের অর্থনীতি, প্রবাসীদের রেমিটেন্সে ইতিহাস
- বঙ্গবন্ধুর ঈদ, উৎসবের নয় ত্যাগের ঈদ
- সৈয়দপুরে দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ
- দিনাজপুরে চার উপজেলায় আগাম ঈদ জামাত বৃহস্পতিবার
- ঠাকুরগাঁওয়ে ৫ টাকায় ঈদ বাজার
- ভারত থেকে দেশে ফিরে লকডাউনে সৈয়দপুরের এক পরিবার
- কর্মহীন মানুষের জন্য গাইবান্ধায় এক টাকায় ঈদ বাজার
- দেশে চাঁদ দেখা যায়নি, শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন
- রংপুরের তিন উপজেলায় হাড়িভাঙ্গা আম চাষে ভাগ্য বদল
- রংপুরে পবিত্র ঈদুল ফিতর নামাজ শুরু সাড়ে ৮ টায়
- হাজিরহাট থানা প্রেসক্লাবের পক্ষ থেকে ইফতার বিতরণ
- বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ৭৫০০০ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর
- রংপুরে কর্মহীন সংস্কৃতিসেবীদের মাঝে আর্থিক সাহায্য বিতরণ
- শেখ হাসিনার হৃদয় আছে বলেই খালেদা জিয়াকে মুক্তি দিয়েছেন: কাদের
- ‘বঙ্গবন্ধু কখনো মাথানত করেননি, আদর্শচ্যুত হননি’
- রংপুর নগরবাসীকে পুলিশের ১৫ নির্দেশনা
- একদিনে ৫৬৮২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৫৮
- বেরোবিতে ‘বঙ্গবন্ধু ফেলোশিপ’ নিয়ে অনিয়মের অভিযোগ
- হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
- চিরিরবন্দরে লোহার খনির ড্রিলিং কাজের উদ্বোধন
- টিকাতেই সুরক্ষা বাড়ছে আস্থাও
- উইঘুরের স্বাধীনতা আন্দোলন ও স্ব-নির্ভরশীলতায় নেতৃত্ব দিচ্ছেন নারী
- মায়ের ভ্যানিটিতে, ছেলের শপিং ব্যাগে ফেনসিডিল!
- গিনেস রেকর্ডে স্থান পেল শস্যচিত্রে বঙ্গবন্ধু
- বিয়ে না করলে ‘নিজেকে শেষ করে দেয়ার’ হুমকি প্রেমিকার
- খোকা থেকে বঙ্গবন্ধু
- দিনাজপুরের হিলিতে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
- বাদাম বিক্রি করা সেই লতার পড়াশোনার দায়িত্ব নিলেন এমপি নূর
- মিরপুর ও রংপুর চিড়িয়াখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- রোহিঙ্গাদের জন্য ২০ টন মেডিক্যাল সামগ্রী নিয়ে ঢাকায় তুর্কি বিমান
- আগামী ২ মে ৬ লাখ পরিবার পাবে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান
- করোনা মোকাবেলায় রংপুরে বাড়ল ১৩ আইসিইউ বেড
- কুড়িগ্রামে স্বাস্থ্যবিধি মানতে মাঠে জেলা প্রশাসন
- করোনার দুঃসময়ে মানুষের পাশে নেই বিএনপি


