ব্রেকিং:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৪ জনে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৫২ হাজার ২৮৭ জনের। দিনাজপুরে গত ২৪ ঘন্টায় ৭ জন ব্যক্তি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৩৫ জনে। বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ।
  • বৃহস্পতিবার   ২৪ সেপ্টেম্বর ২০২০ ||

  • আশ্বিন ৮ ১৪২৭

  • || ০৬ সফর ১৪৪২

সর্বশেষ:
ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’ ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’ দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
১২১

‘আরো তিনটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ করা হবে’

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২০  

Find us in facebook

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, বর্তমানে দেশে ৯টি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম রয়েছে। কক্সবাজার, মানিকগঞ্জ ও গাজীপুরে আন্তর্জাতিক মানের আরো তিনটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য মো. শহীদুজ্জামান সরকার।

সরকার দলের এমপি বেগম আবিদা আনজুম মিতার আরেক প্রশ্নের জবাবে ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল আরো জানান, দেশের ৪৯১টি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে। এরইমধ্যে প্রথম পর্যায়ে ১২৫টির নির্মাণ করা হয়েছে এবং ১৬৭টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের জন্য প্রকল্পভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, জাতীয় ক্রীড়া পরিষদ ও ক্রীড়া পরিদফতরের মাধ্যমে দেশজুড়ে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে।

আওয়ামী লীগের এমপি মামুনুর রশীদ কিরণের অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সারাদেশে মোট ২৯৭টি ক্রীড়া স্থাপনা রয়েছে। এসব প্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা ও প্রশিক্ষণ পরিচালনার সুযোগ-সুবিধা প্রদান করা হয়ে থাকে।

Place your advertisement here
Place your advertisement here
জাতীয় বিভাগের পাঠকপ্রিয় খবর