অলি-গলিতে হয়ে উঠেছে ভুয়া ডাক্তাররা বেপরোয়া
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২০
Find us in facebook
রাজধানীর বিভিন্ন অলি-গলিতে ভুয়া ডাক্তাররা বেপরোয়া হয়ে উঠেছে। কোনো রকম ডিগ্রি বা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই নিজস্ব ফার্মেসি বা চেম্বার বানিয়ে ডাক্তার সেজে প্রতিদিন রোগী দেখছেন তারা। অনুসন্ধানে এমন এক ডাক্তারের দেখা মিলেছে রাজধানীর উত্তরার উত্তরখানের চামুরখান এলাকায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই এলাকার একাধিক ওষুধ ব্যবসায়ী জানান, বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিকে দালাল হিসেবে ব্যবহার করছেন দুলাল। এসব বিক্রয় প্রতিনিধি নিজেদের ওষুধ বাজারে বেশি বিক্রির জন্য সাধারণ মানুষের কাছে কথিত ডা. দুলালের গুণকীর্তন করেন। ফলে সাধারণ মানুষ ভালোমন্দের বিচার-বিশ্লেষণ না করেই দুলালের কাছে হুমড়ি খেয়ে পড়ছেন।
তারা আরো জানান, কথিত এই ডা. দুলাল ১৯৯৭ সালে এসএসসি পাশ করে সাভারে একটি ওষুধের দোকানে সেলসম্যান হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তার আর পড়াশোনার সুযোগ হয়নি। সেখান থেকে তিনি পোলিও টিকা দেয়ার সাত দিনের একটা কোর্স করে বিভিন্ন জায়গায় শিশুদের পোলিও খাওয়াতেন। ২০০১ সালের দিকে উত্তরায় ফিরে এসে নামের আগে ডা. ডিগ্রি ব্যবহার করে হয়ে ওঠেন ডা. দুলাল।
অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর উত্তরার উত্তরখানের চামুরখান এলাকায় নাদিম মেডিকেল সেন্টারের স্বত্বাধিকারী দুলাল দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে তার ফার্মেসিতে চেম্বার বানিয়ে রোগী দেখে ব্যবস্থাপত্র দিচ্ছেন। চিকিৎসক না হয়েও তিনি জটিলসহ সব ধরনের রোগের চিকিৎসা করছেন।
কথিত ডা. দুলালের সব কাগজপত্র হাতে পাওয়ার পর এই প্রতিবেদক তার সঙ্গে দেখা করার চেষ্টা করেন। প্রথম দিন দুপুরে বাড়ি নির্মাণ কাজে ব্যস্ত থাকায় দেখা করতে পারেননি। তার ফার্মেসিতে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক বলেন, ডাক্তার সাহেব আজ দিনে আসেননি। তার বাড়ির কাজ করাচ্ছেন। বিকেলে এলে তাকে পাবেন। তিনি প্রতিদিন বিকেল ৫টা থেকে রোগী দেখেন।
পরের দিন সন্ধ্যা ৬ টার দিকে আবারো কথিত ডা. দুলালের সঙ্গে দেখা করতে যান এই প্রতিবেদক। গিয়ে একজন রোগীসহ ডাক্তারের দেখা মেলে। তিনি (ডাক্তার) একজন বয়স্ক রোগী দেখছিলেন।
তার চেম্বারে ভিজিটিং কার্ডে লেখা আছে ডা. দুলাল আহমেদ, বিআরএমএ, ওআরএমপি (ঢাকা) জেনারেল প্রাকটিশনার ও ট্রেনিংপ্রাপ্ত। মেডিসিন, সার্জারি, মা ও শিশু রোগ বিশেষজ্ঞ, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার হাসপাতাল, ঢাকা।
আর ব্যবস্থাপত্রে লেখা আছে, পল্লী চিকিৎসক দুলাল আহমেদ, বিআরএমএ, ওআরএমপি (ঢাকা) জেনারেল প্রাকটিশনার ও ট্রেনিংপ্রাপ্ত। মেডিসিন, সার্জারি, মা ও শিশুরোগ বিশেষজ্ঞ, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, সাভার হাসপাতাল, ঢাকা।
এ সব বিষয়ে জানতে চাইলে কথিত ডা. দুলাল বলেন, প্রায় ৩০ বছর ধরে তিনি মানুষের চিকিৎসা দিয়ে আসছেন। কেউ কোনো দিন কিছু বলেনি, আপনার মাথা ব্যাথা কেন?
তিনি বলেন, সাভার থেকে সাত দিনের ট্রেনিং করে তিনি ডাক্তার হয়েছেন। তার পড়ালেখা এসএসসি পর্যন্ত। তিনি প্রায় সব রোগেরই চিকিৎসা দিয়ে থাকেন। কোনো সিরিয়াস রোগী হলে রেফার করেন ঢাকায়।
বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রেশন ও ছাড়পত্র ছাড়া ডাক্তার লিখে রোগীর চিকিৎসা সেবা দেয়ার কোনো বিধান নেই।
এছাড়া, এমবিবিএস ও বিডিএস পাশ করা চিকিৎসক ছাড়া অন্য কেউ নামের আগে ডাক্তার লিখতে পারবেন না। তাহলে আপনি ডাক্তার পরিচয়ে রোগী দেখছেন কিভাবে জানতে চাইলে তিনি বলেন, এটা আমার ভুল হয়েছে। আমি প্রথমে ইচ্ছাকৃত ভাবেই এটা করেছিলাম। আমি এখন বুঝতে পারছি, এটা করা ঠিক হয়নি। আমি ভবিষ্যতে আর কোনো দিন কোনো রোগী দেখবো না।
- বীরগঞ্জে ১৫ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
- রংপুরে করোনায় আরো ১৫ জন আক্রান্ত
- দিনাজপুরে উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন
- পীরগঞ্জে স্ত্রীর গায়ে জ্বলন্ত সিগারেট ও খুন্তির ছেঁকা
- দিনাজপুরে মধ্যপাড়া খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু
- লালমনিরহাটে ৭১ এর সহযোগী সমবায় পরিষদের চেক বিতরণ
- কুড়িগ্রামে নদীর অবৈধ দখল উচ্ছেদের দাবিতে সংবাদ সম্মেলন
- মাল্টা চাষে সফল ঠাকুরগাঁওয়ের চাষিরা
- ধানক্ষেতে মিলল অটোরিকশা চালকের গলাকাটা লাশ: আটক ২
- গোবিন্দগঞ্জে মসজিদের দানবাক্স ভেঙে চুরির সময় যুবক আটক
- গাইবান্ধায় দেয়াল ধসে দুইজনের মৃত্যু: আহত ১
- ‘জলবায়ু সমস্যা থেকে কেউ দীর্ঘমেয়াদে পালিয়ে থাকতে পারবে না’
- অবকাঠামোর উন্নয়নে বদলে যাচ্ছে মানুষের আর্থ-সামাজিক অবস্থা
- ‘নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকারের বিরুদ্ধে বিষোদাগার করছে বিএনপি’
- বাংলাদেশের অর্থনীতিতে সহায়তার সক্ষমতা তিনগুণ বাড়িয়েছে যুক্তরাজ্য
- ঐক্যবদ্ধ বৈশ্বিক কর্মপরিকল্পনা গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর
- তরমুজের নতুন দুটি জাত উদ্ভাবন করেছে বাংলাদেশ
- পাটগ্রামে ভারতীয় শাড়ি ও কসমেটিকসসহ দুইজন গ্রেপ্তার
- করোনা: রংপুর শুভসংঘের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত
- সীমান্ত সুরক্ষায় ৭৩টি বিওপি নির্মাণ করবে বিজিবি
- দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে- স্বাস্থ্যমন্ত্রী
- করোনা: দেশে নতুন আক্রান্ত ১৬৬৬, সুস্থ ২১৬৩
- করোনা: দিনাজপুরে নতুন আক্রান্ত ৭ জন
- উপ-নির্বাচনেও তীব্র সমালোচনার মুখে বিএনপি
- ‘উৎপাদন বাড়াতে পেঁয়াজ চাষিদের জরুরিভিত্তিতে ঋণ দেয়া হবে’
- করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হওয়ার সংখ্যা বাড়ছে
- ‘শেখ হাসিনা পায়রা ব্রিজ’ নির্মিত হবে পায়রা নদীর ওপর
- সুবিধাবাদী চক্রের কারণে অসাড় বিএনপির রাজনীতি
- রংপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- পীরগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ




