অবশেষে পাইপলাইনের মাধ্যমে গ্যাস আসছে রংপুরে
দৈনিক রংপুর
প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯
Find us in facebook
ডেস্ক: অবশেষে রংপুরে আসছে বহুল আকাঙ্ক্ষিত সঞ্চালন পাইপ লাইনের মাধ্যমে সরবরাহকৃত গ্যাস। পাইপ লাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ এবং হুকুম দখলের কাজ শুরু করেছে জেলা প্রশাসন। বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার ৩০ ইঞ্চি ব্যাসের গ্যাস সঞ্চালন পাইপ লাইন ও ভূ-উপরিস্থ অন্যান্য আনুষঙ্গিক নির্মাণের অংশ হিসেবে চলতি বছরের ১ নভেম্বরের মধ্যে জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেছেন বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্পের সমন্বয়ক।
এরই প্রেক্ষিতে রংপুরের ৫টি উপজেলার (পীরগঞ্জ, মিঠাপুকুর, রংপুর সদর, বদরগঞ্জ এবং তারাগঞ্জ) ৮৯টি মৌজার প্রায় ৩০৯ দশমিক ৫ হাজার ৬২৬ একর জমি অধিগ্রহণের জন্য ইতিমধ্যে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলার সহকারী ভূমি কর্মকর্তাদের আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছেন। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৩৭৮ কোটি টাকা। ২০২১ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্রে জানা যায়, সরকারের নির্দেশে এ অঞ্চলে বিদ্যমান ক্ষুদ্র থেকে বৃহৎ শিল্প কারখানার পাশাপাশি নতুন শিল্পায়নের প্রসার এবং নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য প্রায় দেড় বছর আগে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) নিয়োগকৃত প্রকৌশলীরা গ্যাস সঞ্চালন পাইপ লাইন স্থাপনের জন্য তিনদফা ফিল্ড ভিজিট করেছেন। তাদের দেয়া রূপরেখা অনুযায়ী গ্যাস সঞ্চালন পাইপ লাইন স্থাপনের কাজ শুরু হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ মুহম্মদ ফয়েজুল আলম বলেন, জিটিসিএল’র প্রস্তাবিত প্রায় ১৬৮ দশমিক ৫ হাজার ৫০৮ একর জমি অধিগ্রহণের চাহিদার বিপরীতে জেলা প্রশাসন থেকে তাদের কাজের সুবিধার জন্য রংপুরের ৫টি উপজেলার ৮৯টি মৌজায় ৩০৯ দশমিক ৫ হাজার ৬২৬ একর জমি অধিগ্রহণ এবং হুকুম দখলের কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, অধিগ্রহণকৃত জমি স্থায়ীভাবে নেয়া হবে এবং হুকুম দখলকৃত জমি কাজের সুবিধার জন্য কিছুদিন ব্যবহার করা হবে। কাজ শেষে তা ফেরত দেয়া হবে জমির মালিককে।
রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু বলেন, গ্যাস আসলে এ অঞ্চলের শিল্প কারখানার ব্যাপক উন্নতি হবে। জ্বালানি খরচ কমে যাওয়ায় পণ্যের উৎপাদন খরচ কমে আসবে এবং প্রতিযোগিতামূলক বাজারে এ অঞ্চলের পণ্য যোগ হবে। গ্যাস নির্ভর পোশাক শিল্পের প্রসার ঘটবে। ফলে বর্তমানে ঢাকাসহ দূর-দূরান্তের পোশাক শিল্পে কর্মরত এ অঞ্চলের মানুষ বাড়িতে থেকে কাজ করতে পারবেন। এতে আর্থিকভাবে তারা লাভবান হবেন।
তিনি বলেন, জ্বালানির অভাবে গড়ে ওঠা সিরামিক শিল্প বন্ধ হয়ে গেছে পাশাপাশি উত্তরা ইপিজেডে বেশ কিছু শিল্প বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গ্যাস আসলে নতুন শিল্প করাখানার পাশাপাশি ঘুরে দাাঁড়াবে রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা।
রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন বলেন, বর্তমানে যে শিল্প কারখানা আছে সেগুলো ডিজেল অথবা ফার্নেস ওয়েল দিয়ে চলছে। কিন্তু গ্যাস আসলে ওই কারখানায় উৎপাদন খরচ অর্ধেকে নেমে আসবে।
তিনি আরও বলেন, যেহেতু রংপুরে কম দামে জমি ও শ্রমিকদের কাজে নেয়া যায়, তাই গ্যাস আসলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্যোক্তারা এখানে শিল্প কারখানা স্থাপনে আগ্রহী হবেন। পাশাপাশি শ্রমজীবী মানুষের মূল্যায়ন হবে এবং সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।
বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন প্রকল্পের সমন্বয়ক খন্দকার আরিফুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৩৭৮ কোটি টাকা। ২০২১ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটি শেষ হবে। প্রকল্প বাস্তাবায়নের কার্যক্রম শুরু হয়েছে। আশা করি জমি বুঝে পাওয়ার পর কাজের অগ্রগতি দৃশ্যমান হবে।
রংপুরের জেলা প্রশাসক এনামুল হাবীব বলেন, গ্যাস সঞ্চালন পাইপ লাইন স্থাপন সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের মধ্যে একটি। বর্তমানে জেলা প্রশাসন থেকে জমি অধিগ্রহণ এবং হুকুম দখলের কাজ শুরু করেছে। খবর-জাগো নিউজ
- দ্রুত সমৃদ্ধি ও বিকাশ ঘটছে চট্টগ্রাম অঞ্চলের পর্যটনশিল্পের
- এবার পুলিশের বিরুদ্ধেই মাদকবিরোধী শুদ্ধি অভিযান
- ‘প্রধানমন্ত্রী নেতৃত্বে খেলাধুলায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’
- ‘বিশ্বের ৮০ দেশে সফটওয়্যার রফতানি করছে বাংলাদেশ’
- চালের বাজারে অস্থিরতা রোধে কঠোর অবস্থানে সরকার
- প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
- ‘তিস্তা নদীর ১১৩ কিলোমিটার খননের উদ্যোগ নিয়েছে সরকার’
- রেল সংযোগ প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পে বদলে যাচ্ছে জনজীবন
- বঙ্গবন্ধুর ভাষণের প্রশংসায় আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা
- ‘সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করতে হবে’
- প্রধানমন্ত্রীর প্রতিটা মুহূর্তই ইতিহাসের অংশ- পলক
- জাতির পিতার ছবি পিছনে নয় সামনে ঝুলাতে হবে
- নিঃসঙ্গ মেসিকে নিয়ে `নতুন বার্সা`র শুরু
- জাপানের জনপ্রিয় অভিনেত্রী টেকুচির আত্মহত্যা
- ক্ষমা ও রহমত লাভের দোয়া
- এশিয়ার সেরা হতে চলেছে বাংলাদেশের প্রবৃদ্ধি- প্রতিমন্ত্রী
- ভারতের সাবেক মন্ত্রী যশবন্ত সিং মারা গেছেন
- ঠাকুরগাঁওয়ে বজ্রপাত ও দেয়াল ধসে ৩ জনের মৃত্যু
- নীলফামারীতে ইউপি চেয়ারম্যানকে হত্যার হুমকির অভিযোগ
- কিশোরগঞ্জে ঘূর্ণিঝড়ে বসতঘর ও ফসলের ব্যাপক ক্ষতি
- বাংলাদেশকে ২০ কোটি ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
- ‘সন্ত্রাসবাদ-উগ্রবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছি’
- ‘করোনা রোধে সচেতনতার পাশাপাশি সুরক্ষা সামগ্রী বিতরণ করেছি’
- মানব ইতিহাসে অভাবনীয় দুঃসময় অতিক্রম করছি- প্রধানমন্ত্রী
- ‘সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি করেছি’
- ‘বাংলাদেশকে ২০২১ সালেই মধ্যম আয়ের দেশে পরিণত করতে কাজ করছি’
- সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়- প্রধানমন্ত্রী
- ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা বাংলাদেশের রয়েছে- প্রধানমন্ত্রী
- ‘রোহিঙ্গা সংকট মিয়ানমারের সৃষ্টি, সমাধানও তাদেরকেই করতে হবে’
- করোনা প্রমাণ করেছে, সবার ভাগ্য একই সূত্রে গাঁথা- প্রধানমন্ত্রী
- সাড়ে ১২ কোটির বেশি মানুষ পাবে ১৯ প্রণোদনা প্যাকেজের সুবিধা
- করোনায় সব শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার- পরিবেশমন্ত্রী
- সরকারি উদ্যোগে কোরবানির পশুর ডিজিটাল হাট: নিবন্ধন শুরু
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- প্রিয় ফুটবলার মেসি আর ব্যক্তিত্বে রোনালদো- সাকিব
- ১০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল হবে রংপুরে
- পাঁচ দেশ থেকে আসছে ১২ হাজার টন পেঁয়াজ
- `সিনহা রাশেদের মৃত্যুতে দুই বাহিনীর সম্পর্কে চিড় ধরবে না’
- লাইনচ্যুত কুড়িগ্রাম এক্সপ্রেস: ৯ ঘণ্টা পর উদ্ধার
- সেই বুলেট বিক্ষত বাসগৃহটি আজ স্মারকচিহ্ন আর কবরস্থানটি তীর্থভূমি
- লালমনিরহাটে আ’লীগ নেতার উদ্যোগে ঝুলন্ত সেতু তৈরি
- কুড়িগ্রামে জ্বর-সর্দি নিয়ে নারীর মৃত্যু
- প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় শতবর্ষী পরিকল্পনা অনুমোদন
- ১২৫ পিচ ইয়াবাসহ লালমনিরহাটে বিএনপি নেতা গ্রেফতারের পর কারাগারে
- ২১ সেপ্টেম্বরের পর স্কুল খোলার অনুমতি দিয়েছে ভারত
- রংপুরে রডবোঝাই ট্রাক উল্টে ৪ শ্রমিক নিহত
- আগস্ট মানে হারানোর বেদনা, হায়নাদের অট্টহাসি আর ষড়যন্ত্রের গন্ধ
- এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১২৭১০ মেট্রিক টন চাল বরাদ্দ
- ‘সরকার একটি মানুষকেও না খেয়ে থাকতে দেবে না’
- মোবাইল-ভিত্তিক প্রশাসন ব্যবস্থার দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ





