• শুক্রবার ০১ মার্চ ২০২৪ ||

  • ফাল্গুন ১৭ ১৪৩০

  • || ১৯ শা'বান ১৪৪৫

সর্বশেষ:
পুলিশকে বন্ধু হিসেবে জনগণের পাশে থাকতে হবে: রাষ্ট্রপতি চিকিৎসকদের দায়িত্ব নিয়ে সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী রোজায় বড় ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কাউনিয়ায় ভুট্টা গাছের সঙ্গে শত্রুতা

হেক্সা জয়ের মিশনে ৬ গোলে জিতল ব্রাজিল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

Find us in facebook

আর্জেন্টিনায় চলমান অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইতালির কাছে ধাক্কা খেয়েছিল ব্রাজিল। তবে হেক্সা জয়ের মিশনে দ্বিতীয় ম্যাচে ‘দুর্বল’ প্রতিপক্ষ ডমিনিকান রিপাবলিককে রীতিমতো উড়িয়ে দিয়েছে ব্রাজিলের যুবারা।

বুধবার (২৪ মে) ডমিনিকান রিপাবলিকের জালে একে একে ৬ গোল দিয়েছে জুনিয়র সেলেসাওরা। এই জয়ে ইতালিকে টপকে গ্রুপের দ্বিতীয় অবস্থানে উঠে এল দলটি। শেষ ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে জয় পেলেই শেষ ষোলোর টিকেট নিশ্চিত হবে তাদের।  

শক্তির বিচারে ব্রাজিলের চেয়ে অনেক পিছিয়ে থাকা ডমিনিকার বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ব্রাজিলের যুবারা। ম্যাচের ৩৭ মিনিটে নিজেদের প্রথম গোলের দেখা পায় তারা। সাভিওর গোলে এগিয়ে যাওয়ার পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন লিওনার্দো। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ব্রাজিল। 

দ্বিতীয়ার্ধেও গোলের ধারা অব্যাহত রাখে ব্রাজিল। ম্যাচের ৫৭ মিনিটে জিন হেনরিক পেদ্রোসো দলের পক্ষে তৃতীয় গোলটি করেন। ম্যাচের ৮২ মিনিটে ব্রাজিলকে ৪-০ গোলে এগিয়ে নেন জিওভানে। ম্যাচের অতিরিক্ত সময়ে আরও দুই গোল আদায় করে ব্রাজিল।

অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মার্লোন গোমেজ এবং অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে ম্যাথিউস মার্তিনস গোল করলে ৬-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়নরা।  উল্লেখ্য, ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের মূল দল রয়েছে তিন নম্বরে যেখানে ডমিনিকান রিপাবলিকের অবস্থান ১৫১তম স্থানে।

Place your advertisement here
Place your advertisement here