নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ স্কোর গড়ল বাংলাদেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩
Find us in facebook
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রান পাহাড় গড়েছে বাংলাদেশ। যদিও কোনো তিন অংকের ইনিংস নেই। থাকবেই বা কী করে? সাকিব আল হাসান এবং তৌহিদ হৃদয় দুজনেই আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। নির্ধারিত পঞ্চাশ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৮ উইকেটে ৩৩৮ রান। ওয়ানডেতে এটাই বাংলাদেশের সর্বোচ্চ স্কোর। ২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে নটিংহ্যামে ৩৩৩ রান ছিল এতদিন বাংলাদেশের সর্বোচ্চ স্কোর।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ১৫ রানে ক্যাচ দিয়ে ফিরেন অধিনায়ক তামিম ইকবাল (৩)। আরেক ওপেনার লিটন দাস উইকেটে সেট হয়ে গিয়েছিলেন। দারুণ তিনটি শটও দেখা যায় তার ব্যাটে। তবে ব্যক্তিগত ২৬ রানে ক্যাম্ফারের বল বুঝতে না পেরে ক্যাচ দিয়ে ফিরেন। তিনে নামা নাজমুল হোসেন শান্তও আজ বড় স্কোর গড়তে পারেননি। ৩৪ বলে ২৫ রান করে ম্যাকব্রেইনের বলে বোল্ড হয়ে যান।
৮১ রানে ৩ উইকেট পতনের পর দলের হাল ধরেন সাকিব আল হাসান এবং অভিষিক্ত তৌহিদ হৃদয়। ৬৫ বলে ফিফটি তুলে নেন সাকিব। এরপর হাত খুলে মারতে থাকেন। অভিষিক্ত তৌহিদ হৃদয়ও ৫৫ বলে তুলে নেন ফিফটি। ৩৫তম ওভারে বাংলাদেশের স্কোর দুইশ ছাড়ায়। সবাই যখন সাকিবের সেঞ্চুরির অপেক্ষা করছে, ঠিক তখনই ছন্দপতন। হুমের করা অফস্টাম্পের অনেক বাইরের একটা বলকে জায়গায় দাঁড়িয়ে খোঁচা মারতে গিয়ে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেন সাকিব। তার ৮৯ বলে ৯৩ রানের ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি।
এরই সঙ্গে অবসান ঘটে তৌহিদ হৃদয়ের সঙ্গে তার ১২৫ বলে ১৩৫ রানের চতুর্থ উইকেট জুটির। তৌহিদ হৃদয়ের সঙ্গী হন মুশফিক। ৬ বছর পর ছয়ে নামা মুশফিক শুরু থেকেই ছিলেন আগ্রাসী। তার ২৬ বলে ৩ চার ৩ ছক্কায় ৪৪ রানের ইনিংসটি থামে ক্যাচ গ্রাহাম হুমের বলে দিয়ে। একই ওভারে পঞ্চম বলে হুম বোল্ড করে দেন সেঞ্চুরির অপেক্ষায় থাক তৌহিদ হৃদয়কে। ৮৫ বলে ৮ চার ২ ছক্কায় ৯২ রানের ইনিংস খেলে ফিরেন অভিষিক্ত এই তরুণ। ৪৭তম ওভারে দলের স্কোর তিনশ ছাড়ায়। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৩৩৮ রান তোলে বাংলাদেশ।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


