বিপিএল-২০২৩: হারের বৃত্ত থেকে বের হতে চায় রংপুর-চট্টগ্রাম
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩
Find us in facebook
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের নবম আসরে নিজেদের সর্বশেষ দুই ম্যাচেই হেরেছে রংপুর রাইডার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। হারের বৃত্ত থেকে বের হবার লক্ষ্য নিয়ে আজ বিপিএলের ২১তম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর-চট্টগ্রাম।
বিপিএলে ঢাকার দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে মুখোমুখি হবে রংপুর ও চট্টগ্রাম।
জয় দিয়ে আসর শুরু করলেও পরের দিকে খেই হারায় রংপুর। এখন পর্যন্ত ৫ ম্যাচে ২ জয় ও ৩ হারে ৪ পয়েন্ট তাদের। সাত দলের মধ্যে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে রংপুর।
রংপুরের দু’টি জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও খুলনা টাইগার্সের বিপক্ষে। কুমিল্লাকে ৩৪ রানে ও খুলনাকে ৪ উইকেটে হারায় তারা। ফরচুন বরিশালের কাছে ৬ উইকেটে ও ৬৭ রানে, খুলনার কাছে ৯ উইকেটে হারের স্বাদ পায় রংপুর।
চট্টগ্রামের মাটিতে নিজেদের শেষ দুই ম্যাচে ব্যাটিং-বোলিং বিভাগে নিজেদের মেলে ধরতে পারেনি রংপুরের ক্রিকেটাররা। খুলনার বিপক্ষে ব্যাটারদের ব্যর্থতা ফুটে উঠেছে প্রকটভাবে। প্রথম ব্যাট করে ১২৯ রানেই গুটিয়ে যায় তারা। জবাবে ১৩০ রানের টার্গেট সহজেই স্পর্শ করে ফেলে খুলনা।
পরের ম্যাচে বোলারদের ব্যর্থতায় বরিশালের কাছে ম্যাচ হারে রংপুর। অবশ্য ম্যাচের শুরুতে রংপুরকে ভালো অবস্থায় রেখেছিলো বোলাররাই। প্রথমে ব্যাট করতে নামা বরিশালের ৪৬ রানে ৪ উইকেট তুলে নেয় তারা।
কিন্তু পঞ্চম উইকেটে ১৯২ রানের জুটি গড়ে রংপুরকে ম্যাচ থেকে ছিটকে দেন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান ও পাকিস্তানের ইফতেখার আহমেদ। সাকিব ৪৩ বল খেলে ৮৯ রানে অপরাজিত থাকেন।
টি-২০তে প্রথম সেঞ্চুরি তুলে ৪৫ বলে ১০০ রান করেন ইফতেখার। বরিশালের ৪ উইকেটে ২৩৮ রানে জবাবে ৯ উইকেটে ১৭১ রান তুলে ম্যাচ হারে রংপুর।
রংপুরের সমান পয়েন্ট চট্টগ্রামের। তবে ১টি ম্যাচ বেশি খেলেছে তারা। ৬ খেলায় ২ জয় ও ৪ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে চট্টগ্রাম।
চট্টগ্রামের দু’টি জয় খুলনা টাইগার্স ও ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে। খুলনাকে ৯ উইকেটে ও ঢাকাকে ৮ উইকেটে হারায় তারা। চট্টগ্রাম পর্বে চার ম্যাচ খেলে শুধুমাত্র ঢাকার বিপক্ষেই জয় পায় দলটি।
ঢাকার বিপক্ষে জয়ে বড় ভূমিকা ছিলো দুই ব্যাটার আফিফ হোসেন ও আফগানিস্তানের দারউইশ রাসুলির। আফিফ-রাসুলির জোড়া হাফ-সেঞ্চুরিতে ঢাকার ছুঁড়ে দেয়া ১৫৯ রানের টার্গেট সহজেই স্পর্শ করে চট্টগ্রাম।
৫২ বলে অপরাজিত ৬৯ রান করে ম্যাচ সেরা হন আফিফ। মারমুখী মেজাজে থাকা রাসুলি ৩৩ বলে অনবদ্য ৫৬ রান করেন।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


