প্রথমবারের মত টি-২০তে ইংল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২১
Find us in facebook
চলমান টি-২০ বিশ্বকাপে জয়ের ধারায় ফিরতে মরিয়া বাংলাদেশ আজ সুপার টুয়েলভে গ্রুপ-১এর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আবু ধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৪টায় ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টস।
এই প্রথমবারের মত টি-২০ ফরম্যাটে ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ১৫ বছরে টি-২০ ইতিহাসে ১১৬টি ম্যাচ খেলেছে টাইগাররা। কিন্তু কখনোই সংক্ষিপ্ত ভার্সনে ইংল্যান্ডের বিপক্ষে খেলেনি বাংলাদেশ।
এ বছরের সেপ্টেম্বরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডের খেলোয়াড়রা আইপিএল নিয়ে ব্যস্ত থাকায় সফরটি বাতিল করা হয়।
হতাশা নিয়ে সুপার টুয়েলভ পর্ব শুরু করে বাংলাদেশ। শ্রীলংকার কাছে ৫ উইকেটে ম্যাচ হারে তারা। অন্য দিকে বর্তমান চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করে ইংল্যান্ড।
২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছেই হেরেছিলো ইয়োইন মরগানের দল। কিন্তু দুবাইয়ে হওয়া সুপার টুয়েলভের ম্যাচে লড়াই করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ৫৫ রানে অলআউট করে দিয়ে ৬ উইকেটে ম্যাচ জিতে নেয় ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড।
শ্রীলংকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে সফল ছিলো বাংলাদেশ। ব্যাটিং উইকেটে ৪ উইকেটে ১৭১ রান তুলেছিল তারা। এরপর ম্যাচ জয়ের ভালো সুযোগ ছিলো টাইগারদের। কিন্তু চারিথ আসালঙ্কা ও ভানুকা রাজাপাকসের ক্যাচ ফেলেন লিটন দাস। জীবন পেয়ে শেষ পর্যন্ত পঞ্চম উইকেটে ৫২ বলে ৮৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা।
আসালঙ্কা ৪৯ বলে অপরাজিত ৮০ রান করে দলের জয়ে প্রধান ভূমিকা রাখেন। অথচ ১০ ওভার শেষে লড়াই থেকে ছিটকেই পড়েছিলো শ্রীলংকা। সাকিব আল হাসানের বোলিং নৈপুন্যে ১০ ওভার শেষে ৪ উইকেটে ৭৯ রান তুলেছিলো লংকানরা।
লিটনের বাজে ফিল্ডিং ও মাহমুদুল্লাহর দুর্বল অধিনায়কত্বে ম্যাচ হারে বাংলাদেশ। সাকিব-মুস্তাফিজের পর্যাপ্ত ওভার থাকা সত্বেও ইনিংসের মাঝে পার্টটাইম বোলারদের দিয়ে বোলিং করান মাহমুদউল্লাহ। আসালঙ্কা ও রাজাপাকসে, তখনও রানের জন্য লড়াই করছিলেন। ১৩ ও ১৪তম ওভারে দুই পার্টটাইম বোলার মাহমুদউল্লাহ ও আফিফের দুই ওভার থেকে ৩১ রান তুলে শ্রীলংকা।
যদিও মাহমুদউল্লাহ স্বীকার করেছেন, উইকেট বুঝতে ভুল করেছেন এবং দশম ওভারের পর সঠিক কাজ করতে পারেননি। ভুল থেকে শিক্ষা নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
তবে বিশ্ব আসরে ইংলিশদের বিপক্ষে পারফরমেন্সে আত্মবিশ্বাস পেতেই পারে বাংলাদেশ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে হারার আগে, ২০১১ এবং ২০১৫ সালের আসরে ইংলিশদের হারিয়েছিলো টাইগাররা।
তবে এ জন্য বাংলাদেশকে ধন্যবাদ দিতেই পারে ইংল্যান্ড। কারণ ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে ইংল্যান্ডের হারের পর পুরো দলকে নতুনভাবে সাজিয়েছে ম্যানেজমেন্ট। ব্যাপক পরিবর্তনের পরে সীমিত ওভারের ক্রিকেটে (ওয়ানডে এবং টি-২০) সেরা দল হয়ে উঠে ইংলিশরা।
২০১৬ টি-২০ বিশ্বকাপে রানার্স-আপ এবং ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। এবারের বিশ্বকাপের শিরোপা জয়েরও অন্যতম দাবীদার ইংল্যান্ড।
তবে, আবুধাবির পিচ স্পিনারদের অনুকূলে থাকার কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দেখায় অসাধারণ কিছু করার সুযোগ থাকছে বাংলাদেশের।
এখনো পর্যন্ত এই ভেন্যুতে সুপার টুয়েলভের একটি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ উইকেটে জিতে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা প্রথম ব্যাট করে ৯ উইকেটে ১১৮ রান করে। জবাবে ১৯ দশমিক ৪ ওভার ম্যাচ জিতে অসিরা। বল হাতে সুবিধা পেয়েছিলো দুই দলের স্পিনাররা। ঐতিহাসিকভাবেই এশিয়ার উইকেটে স্পিনে দুর্বলতা আছে ইংল্যান্ডের।
টি-২০ ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স আশানুরুপ নয়। এখন পর্যন্ত ১১৬ ম্যাচে ৪৩টি জিতেছে তারা। ৭১ ম্যাচে হার ও দু’টি পরিত্যক্ত হয়েছে।
এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৮টি ম্যাচ খেলেছে এবং মাত্র সাতটিতে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে বাছাই পর্ব থেকেই ছয়টি জয় এসেছে, সর্বশেষ জয়টি পাপুয়া নিউ গিনির বিপক্ষে। টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে টাইগাররা।
বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
- শপথ নিলেন ঘোড়াঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খানসামা উপজেলার কমিটি গঠন
- টাকা নিয়েও ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেননি অধ্যক্ষ
- রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- রংপুরে হত্যার পর লাশ গুমের ঘটনায় যুবকের ফাঁসি
- কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন
- কুড়িগ্রামে ঠিকাদার-এলজিইডি দ্বন্দ্বে বন্ধ ব্রিজ নির্মাণের কাজ
- রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
- গাইবান্ধায় মা-মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
- পুরুষশূন্য ঘিডোব গ্রাম
- বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বন্ধুত্বপূর্ণ দেশ: আইনমন্ত্রী
- ৬০ বছরের বেশি বয়সীরা পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
- আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
- ‘দেশের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নে পর্যটন হবে অন্যতম মাধ্যম’
- ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন
- পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
- পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
- বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া: মানতে হবে যেসব শর্ত
- করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
- সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
- `নির্বাচনে বিদ্রোহীদের ওপর ভর করে মারামারি করছে বিএনপি`
- খালেদা জিয়া একটি অন্ধকারের নাম: নৌপ্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
- ফুলবাড়ীর সেই ‘গরিবের বন্ধু’কে টাকার মালা উপহার দিলেন ভোটাররা
- বেরোবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
- বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক
- এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
- মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


