• রোববার   ১৬ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১১ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

Find us in facebook

রংপুরের পীরগাছায় পৃথক ঘটনায় এক প্রবাসীর স্ত্রী ও যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন। সোমবার (২৯ নভেম্বর) বিকেলে মরদেহ দুটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

মরদেহ দুটি উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের পশ্চিমদেবু গ্রামের স্বপন কুমারের স্ত্রী প্রণামী রাণীর (২৪) ও ইটাকুমারী ইউনিয়নের শ্রীকান্ত গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুস সালামের ছেলে দুলাল মিয়ার (৩০)।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়া প্রবাসী স্বপন কুমারের সঙ্গে রোববার (২৮ নভেম্বর) রাতে মোবাইলে কথা কাটাকাটি হয় প্রণামী রাণীর। আজ দুপুরে তার ঘরে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপরদিকে দীর্ঘদিন ধরে স্ত্রী তার বাবার বাড়িতে থাকায় স্বামী দুলাল মিয়া তাকে বাড়িতে ফিরিয়ে আনতে চেষ্টা করেন। কিন্তু স্ত্রীর মন গলাতে ব্যর্থ হন তিনি। বারবার চেষ্টা করেও স্ত্রীকে শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়িতে নিয়ে আসতে ব্যর্থ হয়ে দুলাল মিয়া রোববার রাতে গলায় ফাঁস দেন বলে দাবি তার পরিবারের।  

তবে পুলিশ ময়না তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থার কথা জানিয়েছে। পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

Place your advertisement here
Place your advertisement here