• বুধবার   ০১ ডিসেম্বর ২০২১ ||

  • অগ্রাহায়ণ ১৬ ১৪২৮

  • || ২৪ রবিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
খালেদাকে বিদেশে যেতে আইনি প্রক্রিয়া মানতে হবে: পররাষ্ট্রমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তা ও কর্মসংস্থানে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক

আন্তর্জাতিক টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২১  

Find us in facebook

টি-২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অনন্য এক মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান। একই ওভারে ২ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন তিনি।

৮৪ ম্যাচে ১০৭টি উইকেট নিয়ে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এতদিন সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন শ্রীলংকার লাসিথ মালিঙ্গা। স্কটল্যান্ডের বিপক্ষে নামার আগে সাকিবের শিকার ছিল ৮৮ ম্যাচে ১০৬টি।

নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রিচি বেরিংটনকে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে মালিঙ্গার পাশে বসেন সাকিব। আর সর্বোচ্চ উইকেট শিকারীর সিংহাসনে বসতে তিনি সময় নেন মাত্র ২ বল।

একই ওভারের চতুর্থ বলে লিটন দাসের তালুবন্দী হন মাইকেল লিস্ক। এর মাধ্যমে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এককভাবে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে নিজের নাম লেখান সাকিব। 

Place your advertisement here
Place your advertisement here