বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১
Find us in facebook
মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ। এ নিয়ে টানা এগারবারের মতো জাতীয় ক্রিকেট লিগের টাইটেল স্পন্সর হলো বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগ স্পন্সরড বাই ওয়ালটন।’
বড় দৈর্ঘ্যের ক্রিকেটের দেশের প্রধানতম ঘরোয়া টুর্নামেন্ট ‘জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল)’ পর্দা উঠবে রোববার। এ টুর্নামেন্ট দিয়ে করোনা পরবর্তীকালে (দ্বিতীয় ঢেউয়ের পর) প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট। এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ অনুষ্ঠিত হলেও সেখানে সীমিত সংখ্যক খেলোয়াড়রা সুযোগ পেয়েছিলেন। বিসিবি গত বছর জাতীয় ক্রিকেট লিগও শুরু করেছিল। কিন্তু দুই রাউন্ডের পর খেলা বন্ধ হয়ে যায়।
যেখানে ক্রিকেট, সেখানেই যেন ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে- সেখানেই ওয়ালটন থাকছে। গত এক দশক ধরে এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জৌলুসপূর্ণ ও মর্যাদার আসর ঢাকা প্রিমিয়ার লিগ এবং বড় দৈর্ঘ্যের ক্রিকেটে দেশের প্রধানতম টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের এগার আসরের স্পন্সর ওয়ালটন।
পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও কোম্পানিটি। এরই মধ্যে তারা প্রতিযোগিতার প্রথম ও চতুর্থ আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
জাতীয় ক্রিকেট লিগে দুই স্তরে অংশগ্রহণ করবে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।
এবারও যথারীতি ডাবল লিগ পদ্ধতিতে প্রতিটি দল নিজেদের টায়ারের অপর তিনটি দলের মুখোমুখি হবে। টায়ার টু এর চ্যাম্পিয়ন দল আগামী মৌসুমে টায়ার ওয়ানে উত্তীর্ণ হবে। আর টায়ার ওয়ানে পয়েন্ট তালিকায় তলানিতে থাকা দল টায়ার টু-তে নেমে যাবে। চারটি ভেন্যুতে একযোগে শুরু হবে জাতীয় লিগের খেলা। প্রথম দুই রাউন্ডের সূচি ঘোষণা করেছে বিসিবি।
সিলেট একাডেমি মাঠে স্বাগতিক সিলেট আতিথেয়তা দেবে ঢাকা বিভাগকে। পাশের মূল মাঠে খেলবে খুলনা ও রংপুর বিভাগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ মাঠে নামবে। এছাড়া কক্সবাজারের একাডেমি মাঠে খেলবে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।
- শপথ নিলেন ঘোড়াঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খানসামা উপজেলার কমিটি গঠন
- টাকা নিয়েও ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেননি অধ্যক্ষ
- রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- রংপুরে হত্যার পর লাশ গুমের ঘটনায় যুবকের ফাঁসি
- কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন
- কুড়িগ্রামে ঠিকাদার-এলজিইডি দ্বন্দ্বে বন্ধ ব্রিজ নির্মাণের কাজ
- রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
- গাইবান্ধায় মা-মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
- পুরুষশূন্য ঘিডোব গ্রাম
- বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বন্ধুত্বপূর্ণ দেশ: আইনমন্ত্রী
- ৬০ বছরের বেশি বয়সীরা পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
- আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
- ‘দেশের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নে পর্যটন হবে অন্যতম মাধ্যম’
- ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন
- পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
- পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
- বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া: মানতে হবে যেসব শর্ত
- করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
- সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
- `নির্বাচনে বিদ্রোহীদের ওপর ভর করে মারামারি করছে বিএনপি`
- খালেদা জিয়া একটি অন্ধকারের নাম: নৌপ্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
- ফুলবাড়ীর সেই ‘গরিবের বন্ধু’কে টাকার মালা উপহার দিলেন ভোটাররা
- বেরোবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
- বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক
- এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
- মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


