বিশ্বকাপে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশ দল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১
Find us in facebook
টি-২০ বিশ্বকাপে মাঠে নামার আগে আত্মবিশ্বাস ফিরে পেতে চায় বাংলাদেশ দল। গতরাতে বিশ্বকাপে নিজেদের প্রথম অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে শ্রীলংকার কাছে ৪ উইকেটে হারে বাংলাদেশ ক্রিকেট দল।
আজ এডিসি ওভাল-১ গ্রাউন্ডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতিমূলক ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আইরিশদের হারিয়ে টি-২০ বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাবার লক্ষ্য বাংলাদেশের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
শ্রীলংকার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে আশানুরুপ পারফরমেন্স করতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং-বোলিং দু’বিভাগেই ব্যর্থ ছিল টাইগাররা।
প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে ব্যাট-বল হাতে সফল ছিলেন সৌম্য সরকার। ২৬ বলে ৩৪ রান করেন সৌম্য। দলের পক্ষে সৌম্যর সর্বোচ্চ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৭ রান তুলে বাংলাদেশ।
পরে বল হাতে ২ উইকেট নেন সৌম্য। বাংলাদেশের ছুঁড়ে দেয়া ১৪৮ রানের টার্গেট ১ ওভার বাকী থাকতে স্পর্শ করে ফেলে শ্রীলংকা। ১৯ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান করে লংকানরা।
দীর্ঘদিন পর সৌম্যর ফর্মে ফেরাটা বাংলাদেশের জন্য স্বস্তির। কিন্তু টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে জয়ের পথে ফিরে আসাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ওয়ানডে বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির পর ক্রিকেটের তৃতীয় বৃহত্তম উৎসব হিসেবে বিবেচিত টি-২০ আসর।
পিঠের ইনজুরির কারণে প্রথম প্রস্তুতিমূলক ম্যাচে খেলতে পারেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্রামে ছিলেন পেসার মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে মুস্তাফিজ খেলবেন, তবে মাহমুদউল্লাহর খেলার বিষয়টি পরিস্কার নয়।
মাহমুদউল্লাহর ইনজুরি গুরুতর নয়, তবে বিশ্বকাপে প্রথম রাউন্ডে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডের আগে হাতে সময় থাকায় মাহমুদউল্লাহকে বিশ্রামে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
এই ম্যাচ শেষে প্রথম রাউন্ডের আগে আগামী শুক্রবার ওমানে ফিরবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে মাহমুদউল্লাহ এন্ড কোং। এরপর ১৯ ও ২১ অক্টোবর যথাক্রমে যৌথ আয়োজক ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ।
প্রথম রাউন্ডে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে হবে না, তাই সহজেই সুপার টুয়েলভে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।
টাইগাররা এখন পর্যন্ত ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপে ২৫ টি ম্যাচ খেলেছে এবং মাত্র পাঁচটিতে জিতেছে। এর মধ্যে বাছাই পর্ব থেকেই চারটি জয় এসেছে। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা।
বাংলাদেশ দল :
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, রুবেল হোসেন, শরিফুল ইসলাম, শেখ মাহেদি হাসান, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।
- শপথ নিলেন ঘোড়াঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খানসামা উপজেলার কমিটি গঠন
- টাকা নিয়েও ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেননি অধ্যক্ষ
- রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- রংপুরে হত্যার পর লাশ গুমের ঘটনায় যুবকের ফাঁসি
- কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন
- কুড়িগ্রামে ঠিকাদার-এলজিইডি দ্বন্দ্বে বন্ধ ব্রিজ নির্মাণের কাজ
- রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
- গাইবান্ধায় মা-মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
- পুরুষশূন্য ঘিডোব গ্রাম
- বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বন্ধুত্বপূর্ণ দেশ: আইনমন্ত্রী
- ৬০ বছরের বেশি বয়সীরা পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
- আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
- ‘দেশের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নে পর্যটন হবে অন্যতম মাধ্যম’
- ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন
- পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
- পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
- বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া: মানতে হবে যেসব শর্ত
- করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
- সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
- `নির্বাচনে বিদ্রোহীদের ওপর ভর করে মারামারি করছে বিএনপি`
- খালেদা জিয়া একটি অন্ধকারের নাম: নৌপ্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
- ফুলবাড়ীর সেই ‘গরিবের বন্ধু’কে টাকার মালা উপহার দিলেন ভোটাররা
- বেরোবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
- বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক
- এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
- মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


