ইসলামে জীববৈচিত্র্য সংরক্ষণের জোর তাগিদ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ মে ২০২৩
Find us in facebook
ইসলামে জীববৈচিত্র্য সংরক্ষণের ব্যাপারে জোর তাগিদ দেওয়া হয়েছে। ইসলাম তার অনুসারীদের সামগ্রিকভাবে সৌন্দর্যমণ্ডিত দেখতে চায়- এ জন্য সাড়ে ১৪০০ বছর আগেই এ বিষয়ে পূর্ণাঙ্গ দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
কারণ, স্বাস্থ্যসম্মত পরিচ্ছন্ন পরিবেশ এবং উন্নত জীবনমান পদ্ধতি একে অপরের পরিপূরক। মিসরের প্রখ্যাত আলেম আল্লামা সাইয়েদ তানতাভি লিখেছেন, ‘আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে ৫০০ বার প্রকৃতি এবং পরিবেশদূষণমুক্ত রাখার উৎসাহ দিয়েছেন। তাতে ৫৪ প্রজাতির উদ্ভিদের কথা বলা হয়েছে; যার ৫১ প্রজাতি পৃথিবীতে পাওয়া যায়। বিক্ষিপ্তভাবে প্রায় ২০০ আয়াতে প্রাণিজগতের প্রসঙ্গ এসেছে।’
জীবজগৎ বিষয়ক কোরআনের আয়াত ও হাদিস বিশ্লেষণে দেখা যায়, মহান রাব্বুল আলামিন আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টিজগৎকে মানুষের কল্যাণে ভারসাম্যপূর্ণ করে সৃষ্টি করেছেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘তিনিই সে সত্ত্বা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু জমিনে রয়েছে সে সমস্ত। তারপর তিনি মনোসংযোগ করেছেন আকাশের প্রতি। বস্তুতঃ তিনি তৈরি করেছেন সাত আসমান। আর আল্লাহ সর্ববিষয়ে অবহিত’। (সূরা: বাকারা, আয়াত: ২৯)
আরো ইরশাদ হয়েছে, ‘আমি পৃথিবীকে বিস্তৃত করেছি, এতে পর্বতমালা স্থাপন করেছি এবং সব বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি। আমি তোমাদের জন্য তাতে জীবিকার ব্যবস্থা করেছি এবং তোমরা যাদের রিজিকদাতা নও, তাদের জন্যও। প্রতিটি বস্তুর ভান্ডারই আমার কাছে আছে এবং আমি তা প্রয়োজনীয় পরিমাণেই সরবরাহ করে থাকি। আমি বৃষ্টিসঞ্চারী বায়ু প্রেরণ করি, এরপর আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করতে দিই। মূলত এর ভান্ডার তোমাদের হাতে নেই’। (সূরা: হিজর, আয়াত: ১৯-২২)
অন্য আয়াতে ইরশাদ হয়েছে, ‘মানুষ তার খাদ্যের প্রতি লক্ষ করুক- আমি আশ্চর্য উপায়ে পানি বর্ষণ করেছি, এরপর ভূমি বিদীর্ণ করেছি, এরপর তাতে উৎপন্ন করেছি শস্য, আঙুর, শাকসবজি, জয়তুন, খেজুর, ঘন উদ্যান, ফল ও ঘাস; তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের জীবনোপকরণ হিসেবে’। (সূরা: আবাসা, আয়াত: ২৪-৩২)
প্রাণিজগৎকে পৃথক জাতিসত্তার স্বীকৃতি দিয়ে কোরআন বলছে, ‘পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে, আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেকটি জাতি’। (সূরা: আনআম, আয়াত: ৩৮)
পৃথিবীর মানুষকে গাছপালা ও পাহাড়-পর্বত ধ্বংস না করার জন্য পবিত্র কোরআনের সূরা রুমের ৩৮ নম্বর আয়াতে সতর্কবাণী দেওয়া হয়েছে। পরিবেশ সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘তোমরা নিজেদের ধ্বংস ডেকে এনো না।’ (সূরা: বাকারা, আয়াত: ১৯৫) আরো ইরশাদ হয়েছে, ‘শান্তি স্থাপনের পর তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না।’ (সূরা: আরাফ, আয়াত: ৫৬) অন্য আয়াতে বলা হয়েছে, ‘মানুষের কৃতকর্মের কারণে জলে-স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে’। (সূরা: রুম, আয়াত: ৪১)
কোনো প্রাণী যদি বিপন্ন হয় এবং তার অস্তিত্ব হুমকির মুখে পড়ে, তবে তা সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিতে হবে। কেননা, নুহ (আ.) এর মহাপ্লাবনের সময় আল্লাহ তাআলা প্রাণিকুলের অস্তিত্ব রক্ষার নির্দেশ দিয়েছিলেন। ইরশাদ হয়েছে, ‘অবশেষে যখন আমার আদেশ এলো এবং চুলা (পানিতে) উথলে উঠল; আমি বললাম, তাতে উঠিয়ে নাও প্রতিটি শ্রেণির যুগলের দুটি করে’। (সূরা হুদ, আয়াত: ৪০)
বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম সেই সাড়ে ১৪০০ বছর আগে বৃক্ষ বা বন রক্ষার জোর তাগিদ দিয়েছেন। এক ব্যক্তি একটি গাছের পাতা ছিঁড়লে রাসূল (সা.) বললেন, ‘প্রত্যেকটি পাতা আল্লাহর মহিমা ঘোষণা করে।’ মহানবী (সা.) আরো বলেন, ‘গাছ লাগানো মুসলিমদের জন্য সদকাস্বরূপ’। (বুখারি, মুসলিম ও দারেমি)
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণ করার উৎসাহ দিয়ে মহানবী (সা.) বলেন, ‘মানুষ, পাখি বা পশু যখন তাদের খাবার গ্রহণ করে, তখন তা তার রোপণকারীর (উৎপাদনকারীর) পক্ষে একটি সদকা বা দান হিসেবে পরিগণিত হয়’। (বুখারি ও মুসলিম) আয়েশা (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেন, ‘যদি নিশ্চিতভাবে জানো যে, কেয়ামত এসে গেছে, তখন হাতে যদি লাগানোর মতো একটি চারাও থাকে, তবে তা লাগাবে’। (মুসলিম)
পশুপাখির সঙ্গে যথাসম্ভব দয়াশীল আচরণ করতে হবে। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, ‘রাসূলুল্লাহ (সা.) ওই ব্যক্তিকে অভিশাপ দিয়েছেন, যে প্রাণীদের অঙ্গচ্ছেদ করে’। (বুখারি) অহেতুক পশুপাখির পেছনে লেগে থাকা এবং এগুলোকে অযথা শিকার করা ইসলামে নিন্দনীয়।
মহানবী (সা.) ইরশাদ করেন, ‘কোনো প্রাণীকে লক্ষ্যবস্তু বানিও না’। (মুসলিম) অন্য হাদিসে ইরশাদ করেন, ‘যে ব্যক্তি অহেতুক কোনো চড়ুই পাখি মেরে ফেলল, কেয়ামতের দিন পাখিটি আল্লাহর কাছে এই বলে নালিশ করবে যে, হে আল্লাহ! অমুক ব্যক্তি আমাকে অহেতুক হত্যা করেছে’। (নাসায়ি)
জলবায়ু পরিবর্তন মোকাবিলার অংশ হিসেবে পৃথিবীর তাপমাত্রা কমানোর জন্য জীববৈচিত্র্যের সুরক্ষা অতীব প্রয়োজনীয় অনুষঙ্গ। সৃষ্টিজগতের ভারসাম্য রক্ষায় এ ক্ষেত্রে কোরআন ও সুন্নাহর দিকনির্দেশনাই হোক সর্বোত্তম পাথেয়। কারণ, ইসলামের দৃষ্টিতেও সব প্রজাতির জীবকে বাঁচিয়ে রাখা আমাদের প্রত্যেকের অলঙ্ঘনীয় দায়িত্ব। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।
ইয়া আল্লাহ! উক্ত বিষয়ে বিশ্ববাসীকে সঠিক বুঝ দান করুন। আমিন।
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



