কৃষি বিভাগের সহযোগিতায় তেঁতুলিয়ায় চাষ হচ্ছে কোরিয়ান ‘পেরিলা’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২১
Find us in facebook
দক্ষিণ কোরিয়ান তেলবীজ ফসল পেরিলা থেকে সূর্যমূখী ও সরিষার মতো ভোজ্যতেল উৎপন্ন হয়। সেই পেরিলা এখন বাংলাদেশের তেঁতুলিয়ায় চাষ হচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী কাজী পাড়া গ্রামের প্রথম বারের মতো পরিক্ষামূলকভাবে ২ একর জমিতে পেরিলা চাষ করেছেন সৈয়দ রোকনুজ্জামান।
পেরিলার আদি নিবাস চীনে। কিন্তু দক্ষিণ কোরিয়ায় এর ব্যাপক বিস্তৃতির কারণে বিশ্বে এটি কোরিয়ান পেরিলা নামে পরিচিত। দেশের এই পেরিলার ফসলের সাথে অধিকাংশ কৃষক এখনো তেমন অবগত না হলেও উৎপাদন গবেষণা সুফল মিলছে। ফসলটির পেরিলার বৈশিষ্ট্য হিসেবে রয়েছে উচ্চমাত্রা ওমেগা-৩ ফ্যাটি এসিড (৫০-৬০%), অসম্পৃক্ত ফ্যাটি এসিড প্রায় ৯২%, ক্ষতিকর এসিড মুক্ত, জাতটি মিন্ট পরিবার ভুক্ত হওয়ায় তেলে সুগন্ধ রয়েছে। এটি বন্যামুক্ত যেকোনো ধরণের জমি বা মাটিতে আবাদ করা যায়।
সরেজমিনে দেখা যায়, তরতাজা পেরিলা গাছে ফুল এসেছে। প্রথমত সবুজ পেরিলা দেখতে মনে হয়েছিল সবুজের এক সমারোহ কিংবা কোন শাক-সবজির বাগান। দেখতে অনেকটা পান পাতার মতো এবং প্রতিটি পাতা সবুজ বর্ণের।
কৃষক সৈয়দ রোকনুজ্জামান জানান, কৃষি অফিস থেকেই আমাকে বীজ দেওয়া হয়। জমিটি পতিত থাকায় সিদ্ধান্ত নিলাম নতুন ফসল চাষ করে দেখি কি হয়। তেঁতুলিয়ায় এই প্রথম আমি পেরিলা চাষ করছি। ফলনও মোটামুটি ভালো হয়েছে।
তিনি আরও জানান, পেরিলা ক্ষেতে মৌমাছির ব্যাপক আনাগোনা দেখা যায়। পেরিলা চাষের পাশাপাশি বাণিজ্যিকভাবে মধু চাষ করাও সম্ভব। ফলনে লাভ জনক হলে আগামীতে আরও অধিক জমিতে পেরিলা ও মধু চাষ করব।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত আউস আবাদের পর কৃষকের জমিগুলো পতিত পড়ে থাকে। এ সময়টাতে কেউ সরিষা আবাদ করে। যেহেতু এই ফসল আড়াই মাসে উঠে যায় তাই কৃষকদের জমি পতিত না রেখে পেরিলা আবাদ করলে ভালো একটি ফসল উঠে আসবে। ৭০- ৭৫ দিনের মধ্যে এই ফসল ঘরে তোলা সম্ভব। সেই দিক থেকে একই জমিতে একাধিক ফসল করা যায়।
কৃষি কর্মকর্তার মতে, পেরিলার পাতা সবজি ও বীজকে তেল উৎপাদনে কাজে লাগিয়ে দুইভাবে ব্যবহার করা যায়। পেরিলার ফুল এলে ক্ষেতে মৌমাছির ব্যাপক আনাগোনা থাকায় বাণিজ্যিকভাবে মধু চাষের সম্ভাবনা দেখা যাচ্ছে। সেক্ষেত্রে পেরিলার চাষ ব্যাপকতা বাড়াতে পারলে দেশের অর্থনৈতিক সেক্টর আরও সমৃদ্ধ হবে। তাই জমির সর্বোচ্চ ব্যবহারের দিককে গুরুত্ব দিয়ে এই ফসল চাষ শুরু করা হয়েছে। অন্যদিকে মানব শরিরের জন্য অনেক উপকারী। পেরিলায় শতকরা ৬৫ ভাগই ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে যা বিশেষত হৃদযন্ত্র, মস্তিষ্ক, ত্বকসহ ডায়াবেটিস রোগ প্রতিরোধে এটি কার্যকর ভূমিকা রাখবে।
- শপথ নিলেন ঘোড়াঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খানসামা উপজেলার কমিটি গঠন
- টাকা নিয়েও ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেননি অধ্যক্ষ
- রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- রংপুরে হত্যার পর লাশ গুমের ঘটনায় যুবকের ফাঁসি
- কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন
- কুড়িগ্রামে ঠিকাদার-এলজিইডি দ্বন্দ্বে বন্ধ ব্রিজ নির্মাণের কাজ
- রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
- গাইবান্ধায় মা-মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
- পুরুষশূন্য ঘিডোব গ্রাম
- বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বন্ধুত্বপূর্ণ দেশ: আইনমন্ত্রী
- ৬০ বছরের বেশি বয়সীরা পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
- আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
- ‘দেশের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নে পর্যটন হবে অন্যতম মাধ্যম’
- ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন
- পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
- পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
- বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া: মানতে হবে যেসব শর্ত
- করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
- সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
- `নির্বাচনে বিদ্রোহীদের ওপর ভর করে মারামারি করছে বিএনপি`
- খালেদা জিয়া একটি অন্ধকারের নাম: নৌপ্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
- ফুলবাড়ীর সেই ‘গরিবের বন্ধু’কে টাকার মালা উপহার দিলেন ভোটাররা
- বেরোবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
- বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক
- এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
- মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


