বাঁচতে চায় বেরোবি শিক্ষার্থী নাসিম
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১
Find us in facebook
বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্বপ্ন বাস্তবায়নের সংগ্রাম শুরু হতে না হতেই ভেঙে যেতে বসেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সমাজ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষা বর্ষের শিক্ষার্থী নাসিম হুদার (২২)। এখন তার পড়ার টেবিলে ব্যস্ত থাকার কথা থাকলেও কোমরের টিউমারের ব্যথায় কাতরাচ্ছে সে।
এর আগে ২ বার কোমরের টিউমারের অপারেশন করা হয়েছে। এ পর্যন্ত তার চিকিৎসায় প্রায় ৫-৬ লাখ টাকা খরচ করেছে পরিবার।
এবার নতুন করে আরও টিউমার হয়েছে। আকারেও অনেক বড়। চিকিৎসক পরামর্শ দিয়েছেন দেশের বাইরে নিয়ে অপারেশন করানোর। এতে প্রয়োজন প্রায় ৭-৮ লাখ টাকা। কিন্তু তার পরিবারের কাছে কোনো টাকা নেই। তাই তারা সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
নাসিম হুদার বাড়ি ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়নে। তার বাবা জাহিরুল ইসলাম দলিল লেখা ও কৃষিকাজ করতেন। বর্তমানে তিনিও অসুস্থ। তিন ভাই-বোনের মধ্যে নাসিম হুদা দ্বিতীয়। বড় ভাই বর্তমানে দলিল লেখার কাজ করে সংসার চালাচ্ছেন।
নাসিম হুদা জানায়, ক্লাস নাইনে থাকা অবস্থায় শীতের সময় হলেই কোমর ব্যথা শুরু হতো। তবে গ্রামের ডাক্তারের ওষুধ খেলেই সুস্থ হয়ে যেত সে। এরপর ২০১৮ সালে ব্যথা বেশি হলে দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তারের পরামর্শে এমআর আই করানো হয়। এতে কোমরে টিউমার ধরা পড়ে এবং অপারেশন করানো হয়। এর কয়েক মাস পর আবারো ব্যথা শুরু হলে ডাক্তারকে দেখানো হয়। টেস্টে আবারো টিউমার ধরা পড়ে।
পরের বছর রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে অপারেশন করানো হয়। আবারো কয়েক মাস পর ব্যথা দেখা দিলে ডাক্তারের পরামর্শে টেস্ট করা হয় এবং আবারো টিউমার ধরা পড়ে। পরপর ২ বারের অপারেশনে পরিবার আর্থিক সমস্যায় পড়ে যায়। এ কারণে আর অপারেশন করানো হয়নি।
আবারও ২০২১ সালে প্রচণ্ড ব্যথা দেখা দিলে ডাক্তারকে দেখানো হয়। টেস্ট করার পর ডাক্তার জানায় টিউমার অনেক বড় হয়েছে। দ্রুত অপারেশন করে টিউমারটি অপসারণ করতে হবে। তবে ডাক্তার ভারতে গিয়ে অপারেশনের পরামর্শ দেন। এতে খরচ প্রায় ৭-৮ লাখ টাকা। যা আমার পরিবারের পক্ষে অসম্ভব।
নাসিম হুদার বড় ভাই নাজমুল হুদা জানায়, আমাদের নিম্নবিত্ত পরিবার। এ পরিবার থেকে ছোট ভাই নাসিম হুদার জন্য ২ বার অপারেশন ও চিকিৎসা বাবদ প্রায় পাঁচ লাখ টাকা ব্যাংক ও এনজিওতে ঋণ করা হয়েছে। এখনো প্রতিমাসে একাধিক কিস্তি দেয়া লাগে। এমতাবস্থায় নতুন করে অপারেশনের জন্য সাত থেকে আট লাখ টাকা ম্যানেজ করা অসম্ভব। তাই সমাজ ও বিশ্ববিদ্যালয়ের সকলকে নাসিমের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।
নাসিম হুদার মা বলেন, আমরা অনেক চেষ্টা করেছি। আর টাকা দেয়ার মতো আর ক্ষমতা নেই আমাদের। ছেলেটাকে আল্লাহর হাতে তুলে দিয়েছি। এখন ওপরে আল্লাহ আর নিচে তোমরা। আমার ছেলেটার জন্য কিছু করেন।
সমাজ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ইলিয়াস সাব্বির বলেন, আমরা নাসিম হুদার বিষয়টি অবগত আছি। শিক্ষার্থীদের ফান্ড কলেকশন করতে বলেছি। এছাড়া আমাদের বিভাগের একটি ফান্ড রয়েছে সেখান থেকেও তাকে হেল্প করা হবে।
নাসিমের রোগের ব্যাপারে বিস্তারিত কথা বলা যাবে নম্বরে 01701901861
- শপথ নিলেন ঘোড়াঘাট পৌরসভার নব নির্বাচিত মেয়র-কাউন্সিলরা
- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড খানসামা উপজেলার কমিটি গঠন
- টাকা নিয়েও ৩৬ পরীক্ষার্থীকে প্রবেশপত্র দেননি অধ্যক্ষ
- রংপুরে পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
- রংপুরে হত্যার পর লাশ গুমের ঘটনায় যুবকের ফাঁসি
- কুড়িগ্রামে বিস্তীর্ণ মাঠে কৃষকের হলুদ স্বপ্ন
- কুড়িগ্রামে ঠিকাদার-এলজিইডি দ্বন্দ্বে বন্ধ ব্রিজ নির্মাণের কাজ
- রংপুরে ২৮ কোটি টাকা কর আদায়
- গাইবান্ধায় মা-মেয়েকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন
- পুরুষশূন্য ঘিডোব গ্রাম
- বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন বন্ধুত্বপূর্ণ দেশ: আইনমন্ত্রী
- ৬০ বছরের বেশি বয়সীরা পাবে বুস্টার ডোজ: স্বাস্থ্যমন্ত্রী
- আফ্রিকা থেকে আসা ২৪০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
- ‘দেশের অর্থনৈতিক মুক্তি বাস্তবায়নে পর্যটন হবে অন্যতম মাধ্যম’
- ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠ-নিরপেক্ষ হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
- জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম মারা গেছেন
- পীরগঞ্জে শ্বশুরকে হারিয়ে চেয়ারম্যান `বউমা`
- পঞ্চগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
- বাসে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া: মানতে হবে যেসব শর্ত
- করোনার ২০ লাখ ডোজ টিকা পাঠাল ফ্রান্স
- ভারত ভ্রমণের লাল তালিকা থেকে বাংলাদেশ বাদ: পররাষ্ট্রমন্ত্রী
- সবাই নিরাপদ না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়: পররাষ্ট্রমন্ত্রী
- `নির্বাচনে বিদ্রোহীদের ওপর ভর করে মারামারি করছে বিএনপি`
- খালেদা জিয়া একটি অন্ধকারের নাম: নৌপ্রতিমন্ত্রী
- ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২৭৩
- ফুলবাড়ীর সেই ‘গরিবের বন্ধু’কে টাকার মালা উপহার দিলেন ভোটাররা
- বেরোবিতে ১ম বর্ষে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু
- বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ করবে তুরস্ক
- এনবিআর উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে নিরলস কাজ করছে: প্রধানমন্ত্রী
- মূল্যায়ন ও অগ্রগতিতে প্রথম গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


