পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ আগস্ট ২০২২
Find us in facebook
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে আন্দোলনে জিতলে নির্বাচনেও জেতা যায়। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ১৩ বছর ধরে দেখছি– কোরবানির ঈদের পর, রোজার ঈদের পর আন্দোলন করবেন। দিন, সপ্তাহ, মাস, বছর যায়; পদ্মা-মেঘনার কত পানি গড়িয়ে যায়; কিন্তু আপনাদের আন্দোলনের সোনার হরিণের দেখা পাওয়া যায় না। ক্ষমতার ময়ূর সিংহাসন দিল্লি দুরস্ত। এখনো অনেক দূরে।
বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্র শিক্ষক কেন্দ্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে ‘পিতার শোক, কন্যার শক্তি, বাংলার অপ্রতিরোধ্য অগ্রগতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, কোথায় আপনাদের আন্দোলন? আন্দোলনের সোনার হরিণ তো দেখা দিলো না। আন্দোলনের সোনার হরিণ দেখা না দেখা দিলে, ক্ষমতার ময়ূর সিংহাসন কখনো দেখা দেবে না। আন্দোলনে জয় নিয়েই নির্বাচনে যেতে হয়।
প্রধানমন্ত্রী মানুষের মুক্তির জন্য লড়ে যাচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, ফখরুল সাহেব কষ্ট প্রকাশ করে কী করবেন? শেখ হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, তিনি ভাগ্যবতী। আল্লাহ এ দেশে একজনকে সৃষ্টি করেছেন স্বাধীনতার জন্য। আরেকজনকে মুক্তির জন্য। শেখ হাসিনা মানুষের মুক্তির জন্য লড়ে যাচ্ছেন। পদ্মা ব্রিজ নিয়ে অনেক অপপ্রচার হলো। সেটি এখন দৃশ্যমান বাস্তবতা। আপনাকে বলবো, পদ্মা ব্রিজ দেখে যাবেন। যেতে তো হবেই, কারণ সামনে নির্বাচন। যতই বলেন, আমরা বুঝি ভেতরে বিশাল মনোনয়ন বাণিজ্য আছে।
অনেকে বাংলাদেশকে শ্রীলংকা বানিয়ে দিতে চায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখনো চল্লিশের কাছাকাছি আমাদের রিজার্ভ। ৪০-৩৯ কাছাকাছি ওঠা নামা করেছে। গত ছয় মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, এর আগের কখনো ছয় মাসে এ রেমিট্যান্স আসেনি। বৈশ্বিক পরিস্থিতির মূল্য দিতে হচ্ছে আমাদের। রাত দিন জেগে প্রধানমন্ত্রীকে মানুষের কথা ভাবতে হচ্ছে। সরকার প্রধান হয়ে তিনি প্রকাশ্যে বলেছেন, মানুষ কষ্ট পাচ্ছে। এ কষ্ট দূর করতে তিনি চেষ্টা করে যাচ্ছেন। অবশ্যই সুদিন আসবে।
এ সময় ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গবেষক, ইতিহাসবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
- রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু
- শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
- মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
- প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
- গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
- রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক
- নতুন প্রধান পেল ৮ সরকারি দপ্তর
- খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে নেই বাংলাদেশ
- সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
- টানেল সড়কে দৃশ্যমান ৫ কিলোমিটার
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি
- শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্রের সুবাতাস বইছে: কাদের
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
- আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- শুক্রবার থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
- প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
- মিয়ানমার প্রতিনিয়ত বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তি নির্মূলে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
- মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- ইউজিসির এপিএ মূল্যায়নের স্কোরিংয়ে হাবিপ্রবির দৃশ্যমান উন্নতি
- জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
- জাতিসংঘ ভবনে সেমিনারে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী



