• মঙ্গলবার   ২৯ নভেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ১৫ ১৪২৯

  • || ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৪

সর্বশেষ:
দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২  

Find us in facebook

রংপুর নগরীর চোরদলের এক নেতাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৩। আটককৃতরা হলেন, চোরদলের নেতা সজিব হোসেন ও তার সহযোগী রাহেল হাসান। এ সময় তাদের কাছ থেকে টাকা, ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের সদস্যরা বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নগরীর একটি বাড়ি থেকে চোরের দল ঘরের দরজা ভেঙে টাকা, ফোন, ল্যাপটপসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী নিয়ে পালিয়ে যান।

এ ঘটনায় থানায় মামলা হলে র‌্যাব তদন্ত শুরু করে। এর একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগরীর মাহিগঞ্জ থানার সামনে থেকে তাদের দুইজনকে আটক করা হয়। উদ্ধার করা হয় চুরি যাওয়া সামগ্রী। সজিব ও রাহেলের বিরুদ্ধে নগরী বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here