• শুক্রবার   ১৯ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ৩ ১৪২৯

  • || ২০ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ত্রিভুজ প্রেমের কারণে জীবন দিতে হলো সানজিদাকে: পুলিশ জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক কমতে পারে জ্বালানি তেলের দাম

আন্দোলনের নামে বিএনপি নেতারা ভাষণ শিল্পের বিকাশেই ব্যস্ত: কাদের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

Find us in facebook

বিএনপি শেষ কবে আন্দোলন করেছে তা আওয়ামী লীগের মনে নেই বলে মন্তব্য করে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা আন্দোলনের নামে শুধু ভাষণ শিল্পের বিকাশেই ব্যস্ত।

মঙ্গলবার (৫ জুলাই) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তিন জেলার ১০ উপজেলায় ত্রাণ বিতরণে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি ত্রাণের নামে বন্যার্তদের মুড়ি কলা বিতরণ করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বন্যা দুর্যোগে বিএনপি মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু ভাষণ দেয়। ত্রাণের নামে বন্যার্তদের মুড়ি কলা বিতরণ করে। তাদের কার্যক্রম ফটোসেশন ছাড়া আর কিছুই নয়।

Place your advertisement here
Place your advertisement here