জনকল্যাণের রাজনীতি করে আওয়ামী লীগ: ওবায়দুল কাদের
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ জুলাই ২০২২
Find us in facebook
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণআকাঙ্ক্ষাকে ধারণ এবং জনকল্যাণের রাজনীতি করে আওয়ামী লীগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার ও অপপ্রচারমূলক কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওবায়দুল কাদের এ কথা বলেন।
বিবৃতিতে বিএনপি নেতাদের অভিযোগ হাস্যকর উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ ভালো করে জানে, কোন দল সন্ত্রাসের পৃষ্ঠপোষক, কাদের রাজনৈতিক দর্শনে সন্ত্রাস নির্ভরতা রয়েছে? এ দেশের রাজনীতিতে সন্ত্রাসের জন্মদাতা ও লালনকর্তাই হচ্ছে বিএনপি।
তিনি আরো বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম ও নিষ্ঠুর হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি বিএনপি ক্ষমতায় থাকাকালে রাষ্ট্রযন্ত্রকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বানিয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রত্যক্ষ মদদ ও পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ২০০৪ সালের ২১ আগস্ট নৃশংস গ্রেনেড হামলা চালানো হয়েছিল। যারা অপরাজনীতির কারণে জনপ্রত্যাখ্যাত ও জনবিচ্ছিন্ন, তাদের রাজনৈতিক হাতিয়ার হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড। সেজন্য বিএনপি এ দেশে আগুন সন্ত্রাস আর জীবন্ত মানুষকে পুড়িয়ে মারার ভয়াবহ অপসংস্কৃতি চালিয়ে যাচ্ছে। বিএনপির সন্ত্রাসের বিপরীতে দাঁড়িয়ে গণআকাঙ্ক্ষাকে ধারণ এবং জনকল্যাণের রাজনীতি করে যাচ্ছে আওয়ামী লীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণভিত্তির মধ্য দিয়ে কিংবা জনগণের সংগঠিত প্রয়াস হিসেবে বিএনপির প্রতিষ্ঠা হয়নি। এক নিষ্ঠুর স্বৈরশাসকের বন্দুকের নলের মুখে জনগণকে জিম্মি করে বিএনপি সৃষ্টি হয়েছিল। প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি একটি সন্ত্রাস নির্ভর ও ষড়যন্ত্রমুখী রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে চিহ্নিত। শুধু দেশেই নয়, কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে। শুধু সন্ত্রাস নির্ভরতাই নয়, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিবিরোধী অপশক্তি হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছে বিএনপি।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


