এবার ‘ঈদের পর আন্দোলন’ ঘোষণা দিতে লজ্জা পাচ্ছে বিএনপি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ জুলাই ২০২২
Find us in facebook
ঈদুল ফিতরের পর ঘোষিত আন্দোলন করতে না পারায় চরম লজ্জায় পড়ে গেছে বিএনপি। এবার ঈদুল আজহা সামনে থাকায় ‘ঈদের পর আন্দোলন’ ঘোষণা দিতে লজ্জাবোধ করছেন দলটির নেতারা।
সূত্র জানায়, ঈদুল ফিতরের আগে বিএনপি বলেছিল- ঈদের পর চূড়ান্ত কর্মসূচি নিয়ে মাঠে দাঁড়াবে। কিন্তু ঈদুল ফিতর চলে যাওয়ার পর ঈদুল আযহা চলে এসেছে। বিএনপির আন্দোলনের দেখা নেই। আসলে বিএনপির নেতাদের মুখে ‘ঈদের পর আন্দোলন’ বাক্যটি দেশের মানুষের কাছে হাস্যরসে পরিণত হয়েছে।
বিএনপির এক শীর্ষ নেতা বলেন, নানা কারণে আন্দোলন করা হচ্ছে না। সর্বাত্মক আন্দোলন থেকেও পিছু হটতে হচ্ছে। মির্জা আব্বাস ঈদুল ফিতরের আগে বলেছিলেন, আন্দোলন কাকে বলে, কত প্রকার, কি কি, সেটি ঈদের পরে দেখানো হবে। এমন আন্দোলন করা হবে যে সরকার দাঁড়াতে পারবে না। কিন্তু রহস্যময় কারণে আন্দোলনের কোনো সম্ভাবনাই দেখছি না।
তিনি আরো বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছিলেন, শক্তিশালী বিরোধী দল কাকে বলে সেটি প্রধানমন্ত্রী টের পাবেন। কিন্তু ঈদুল ফিতরের পর প্রায় দুই মাস গড়াতে চললো, তবুও আন্দোলনের লক্ষণ দেখা যাচ্ছে না। বরং ঈদের আগেও কিছু কিছু আন্দোলনের চেষ্টা করা হয়েছিল, তাও বন্ধ হয়ে গেছে। এর বদলে দলীয় কোন্দলই বেশি দেখা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, হঠাৎ বন্যা পরিস্থিতির কারণে আন্দোলন থেকে পিছু হটতে হয়েছে।
বন্যা তো মাত্র ১০ দিন হয়েছে, এর আগে আন্দোলনের কি উদ্যোগ নিয়েছেন- এমন প্রশ্নের জবাব দিতে অপারগতা প্রকাশ করেন বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
বিএনপি নেতারা স্বীকার করছেন যে, সর্বাত্মক আন্দোলন করতে যে সাংগঠনিক শক্তি লাগে, জনসমর্থন লাগে সেগুলো তাদের নেই।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, পদ্মাসেতুর সফলতার পর বিএনপি আন্দোলন করতে ভয় পাচ্ছে। কারণ দল-মত নির্বিশেষে সবাই মনে করছে, পদ্মাসেতু বাঙালির একটি অন্যতম সেরা অর্জন। আর সেটি আওয়ামী লীগ সরকার অর্জন করেছে। এ মুহূর্তে বিএনপি আন্দোলন করলে সেটা হিতে বিপরীত হতে পারে।
তারা আরো বলছেন, ঈদের পর বিএনপির আন্দোলন শুনলে মানুষ হাসে। এখন এটি ট্রল হিসেবে ব্যবহার করছে। তাই বিএনপির জনসমর্থন ও সংগঠনকে সুশৃঙ্খলসহ জনস্বার্থে কাজ করা উচিত।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


