বিএনপির শীর্ষ নেতাদের গ্রুপিং চরমে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২ জুলাই ২০২২
Find us in facebook
বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে গ্রুপিং চরম আকার ধারণ করেছে। এই গ্রুপিংয়ের ফলে কিছুদিনের মধ্যে দলটি কয়েক ভাগে বিভক্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। কারণ কিছু নেতা ব্যক্তিগত ও ব্যবসায়িক সুরক্ষা পেতে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গত এক মাসে বিএনপির কয়েকটি সভা-সমাবেশে নেতাদের প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্য, ধাক্কাধাক্কি, মারামারির পর দলের ভেতরে বিভক্তির সুর উঠে। এরই মধ্যে দেশের অনেক জায়গায় গণপদত্যাগের হিড়িক দেখা গেছে।
একই সঙ্গে দলের গুরুত্বপূর্ণ নেতাদের অব্যাহতি দেওয়ার ঘটনায় বিএনপি এখন ভাঙনের মুখে। এছাড়া শীর্ষ নেতাদের গোঁয়ার্তুমি, হঠকারিতা, প্রতিহিংসা পরায়ণতা ও ক্রমাগত ভুল পদক্ষেপও এই ভাঙনকে ত্বরান্বিত করছে।
বিএনপির সিনিয়র এক নেতা জানান, খালেদা জিয়ার অসুস্থতা ও তারেকের নেতৃত্বে অনাস্থা পোষণকারীরা মা-ছেলেকে বাদ দিয়ে বিএনপি দখলে নিতে চান। এছাড়া দলের ভেতরে রয়েছে ফখরুল-রিজভীর পৃথক সমর্থক গোষ্ঠী। তারাও খালেদা জিয়া ও তারেককে বাদ দেওয়ার কথা ভাবছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির শীর্ষ এক নেতা বলেন, গয়েশ্বর চন্দ্র, শামসুজ্জামান দুদু, মির্জা আব্বাস, আমানুল্লাহ আমানসহ কয়েকজন কেন্দ্রীয় নেতা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। তারা খালেদা জিয়ার মৃত্যুর অপেক্ষায় আছেন। চেয়ারপার্সনের মৃত্যু হলে নিজেদের বলয় ও নিজ নিজ সমর্থকদের নিয়ে তারা এগিয়ে যেতে চাইবেন। মূলত কেন্দ্রীয় নেতাদের মধ্যকার দ্বন্দ্ব খুব চরমে পৌঁছেছে। আমাদের আশঙ্কা, অচিরেই বিএনপি ভেঙে পাঁচ থেকে ছয় ভাগে বিভক্ত হবে।
এদিকে দলীয় সূত্রে জানা গেছে, বিএনপিকে বাঁচাতে সক্রিয় হচ্ছেন দলটির এক সময়ের সংস্কারপন্থীরা। বিএনপিতে শুদ্ধি অভিযান চালানোর পক্ষে মত প্রকাশ করেছেন তারা। সংস্কারপন্থীরা দাবি করছেন, যেকোনো মূল্যে বিএনপিকে রক্ষা করতে হবে। প্রয়োজনে হার্ডলাইনে যেতে হবে।
সূত্র আরো জানায়, হার্ডলাইনের কথা শুনে বিএনপির অনেক নেতা এরই মধ্যে ক্ষেপেছেন। কারণ হার্ডলাইন বলতে সংস্কারপন্থী নেতারা বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় পদ থেকে সরাতে চাইছেন। এজন্য অনেক নেতার সঙ্গে সংস্কারপন্থী নেতাদের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে।
সংস্কারপন্থী নেতারা বলছেন, বিএনপি চেয়ারপার্সন দীর্ঘদিন ধরে অসুস্থ এবং তার ছেলে তারেক রহমান বিদেশে আছেন। বিএনপির লাখ লাখ নেতাকর্মী নির্বাচনমুখী। কিন্তু খালেদা জিয়ার অসুস্থতা ও তারেক রহমান বিদেশে বসে দল পরিচালনা করলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির পক্ষে কোনো সুফল আসবে না। সুতরাং বিএনপির শীর্ষ নেতাদের কাউকে দায়িত্ব দিতে হবে। কারণ, খালেদা জিয়া ও তারেক রহমানের দিকে চেয়ে বিএনপির নেতাকর্মীরা আর কতদিন অপেক্ষা করবে প্রশ্ন জনমনে।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


