পীরগঞ্জে ৩২’শ কেজি সরকারি চাল জব্দ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৩
Find us in facebook
রংপুরের পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নে অসহায় অতিদরিদ্রদের মাঝে বিতরণকৃত প্রায় ৩২’শ কেজি সরকারি চাল ও খালি বস্তা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৩ জন কালোবাজারির নাম উল্লেখ করে থানায় এজাহার দাখিল করা হয়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ।
এর আগে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় ওই অভিযান পরিচালনা করেন।
অভিযুক্ত তিন কালোবাজারি রসুলপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের পুত্র দুলাল হোসেন (৫৫), একই ইউনিয়নের মরারপাড়া গ্রামের মৃত নবীউদ্দিন মন্ডলের দু’সহোদর পুত্র কামরুজ্জামান মন্ডল (৪৫) ও নুরুজ্জামান মন্ডল (৪০)।
এজাহার সূত্রে জানা যায়, কুমেদপুর ইউনিয়নে ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এর আওতায় ১শ’ ৯৫ জন উপকার ভোগীর মাঝে ৩০ কেজি হারে চাল বিতরণ করা হয়।
উক্ত চাল কালোবাজারির উদ্দেশ্যে ক্রয় পূর্বক অভিযুক্ত দুলাল হোসেনেরর বসতবাড়ির ঘর থেকে সরকারি চটের খালি বস্তা ৬১টি এবং প্লাস্টিকের ৫০ কেজি ওজনের ৩১ বস্তায় ১৫শ’ ৫০ কেজি চাল, কামরুজ্জামান মন্ডলের (৪৫) বসতবাড়ির ঘর থেকে সরকারি ১৫টি বস্তায় ৪শ’ ৫০ কেজি এবং নুরুজ্জামান মন্ডল (৪০) এর বসতবাড়ির ঘর হতে ৪১টি বস্তায় ১২শ’ ৩০ কেজি চালসহ মোট ৩২শ’ ৩০ কেজি চাল জব্দ করা হয়। জব্দকৃত চালের বাজার মূল্য- ১ লক্ষ ১৩ হাজার ৫০ টাকা।
স্থানীয়রা জানান, দুলাল হোসেন, কামরুজ্জামান মন্ডল ও নুরুজ্জামান মন্ডল দীর্ঘদিন ধরে কালোবাজারি ব্যবসার সঙ্গে জড়িত।
এ ব্যাপারে পীরগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ বলেন, আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় এজাহার দেয়া হয়েছে।
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



