শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের পর বেরোবি ক্যাম্পাসে এল বিদ্যুৎ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ মে ২০২৩
Find us in facebook
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। অবরোধের একপর্যায়ে বিদ্যুতের সংযোগ চালু হলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
গতকাল মঙ্গলবার রাত ১১টা থেকে ঘণ্টাব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনে মহাসড়ক অবরোধ থাকে। এ সময় রাস্তার উভয় পাশে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়। পরে পুলিশ প্রশাসন শিক্ষার্থীদের কথা শুনে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করলে শিক্ষার্থীরা হলে ফিরে যান। আন্দোলনের সময় শিক্ষার্থীরা দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, ছাত্র উপদেষ্টা ও হল প্রভোস্টের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত হলে আবাসিক হলসহ পুরো ক্যাম্পাস বিদ্যুৎহীন হয়ে পড়ে। দিন গড়িয়ে রাত এলেও বিদ্যুৎ আসেনি। কিন্তু সন্ধ্যার পরপরই ক্যাম্পাস-সংলগ্ন ক্যাডেট কলেজ, সরদারপাড়া ও চকবাজার এলাকায় বিদ্যুৎ চলে আসে। তখন রাত সাড়ে ১০টায় আবাসিক হলের শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে হল থেকে বেরিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকসংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেন। দীর্ঘ সময় মহাসড়ক অবরোধ থাকায় যানজটের সৃষ্টি হয়।
রাকিবুল ইসলাম নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের ফাইনাল পরীক্ষা চলছে। দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত ক্যাম্পাসে বিদ্যুৎ নেই। বাধ্য হয়েই রাস্তা অবরোধ করেছি। রাস্তায় নামার পর ক্যাম্পাসে বিদ্যুৎ আসছে।’
মাসুদ নামের এক শিক্ষার্থী বলেন, ‘আমাদের সমস্যা কেউ দেখে না। দুপুর থেকে বিদ্যুৎ নাই। পড়াশোনা করতে পারছি না। আন্দোলন করছি, তবু হল প্রভোস্ট আমাদের কথা শুনতে আসেননি, সমাধান করেননি।’
শিক্ষার্থীদের সমস্যা ও আন্দোলনের বিষয়ে কথা বলতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ও ছাত্র উপদেষ্টা সৈয়দ আনোয়ারুল আজিমের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা কল রিসিভ করেনি।
এ বিষয়ে তাজহাট মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নাজমুল কাদের জানান, দুপুরে ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের থ্রেট ফেল করেছিল। বিদ্যুৎ চলে এলে শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফেরানো হয়।
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



