বদরগঞ্জে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে বাবার কারাদণ্ড!
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩
Find us in facebook
রংপুরের বদরগঞ্জে নিজের কন্যাকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় বাবা বাবলু স্টারকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক রোকনুজ্জামান আজ দুপুরে এ রায় প্রদান করেন। সেই সাথে মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই আখতারুল ইসলামকে মামলার তদন্তে গুরুতর গাফিলতির অভিযোগ এনে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেবার আদেশ দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।
মামলা সূত্রে জানা গেছে, রংপুরের বদরগঞ্জ উপজেলার ওসমানপুর খরেরডাঙ্গা গ্রামের মৃত হাসান আলীর ছেলে আসামি বাবলু স্টারের বড় মেয়ের বিয়ে হয়েছিলো দিনাজপুরের এক যুবকের সাথে। বনিবনা না হওয়ায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর মেয়েটি বাবার বাড়িতেই বসবাস করছিলো। ২০২০ সালের ১০ ডিসেম্বর রাতে মেয়েটি ঘরে একাকি ঘুমিয়েছিলো। রাতে তার বাবা মেয়েকে ধর্ষণ করে। তার চিৎকারে লোকজন ও স্বজনরা এগিয়ে আসলে সে ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়ে পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিম মেয়েটি নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করে। পরে পুলিশ প্রায় তিনমাস পর আসামিকে গ্রেফতার করে। তদন্ত শেষে পুলিশ আসামি বাবলুর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে বাবলুকে দোষী সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদণ্ড দেন।
মামলার সরকার পক্ষের আইনজীবী ও বিশেষ পিপি জাহাঙ্গীর হোসেন তুহিন জানান, মামলাটি অত্যন্ত সেনসেটিভ ও দুঃখজনক ঘটনা। কিন্তু আলোচিত মামলায় পুলিশ তদন্ত করতে গিয়ে চরম গাফিলতি করেছে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন। মামলাটি প্রথমে এসআই শরিফুল ইসলাম তদন্ত করেন, পরে মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই আখতারুল ইসলাম। দ্বিতীয় দফা তদন্তের দায়িত্ব পাওয়া পুলিশ কর্মকর্তা আখতারুল ইসলাম মামলাটি তদন্ত শেষে ধর্ষণের ঘটনাটিকে ধামাচাপা দিয়ে ধর্ষণের চেষ্টা উল্লেখ করে আদালতে চার্জশিট দাখিল করেছেন। সে কারণে বিচারক তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথা রায়ে উল্লেখ করেছেন বলে জানান।
- রেমালের প্রভাবে ১০ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা, আসছে মহাবিপদ সংকেত
- বল হাতে আমেরিকাকে চাপে ফেলেছে বাংলাদেশ
- ‘পটু’ সিনেমা দেখলেন রাসিক মেয়র
- হাতে লেখা বিশ্বের সর্ববৃহৎ কোরআনের মোড়ক উন্মোচন
- বঙ্গবাজার পাইকারি বিপণিবিতান ও তিন প্রকল্পের কাজ উদ্বোধন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের পরীক্ষা স্থগিত
- টনসিলের ব্যথা দূর করার ঘরোয়া উপায়
- ব্রহ্মপুত্র নদে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ
- পঞ্চগড়ে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
- রংপুরে পৃথক ঘটনায় দুই কৃষকের মৃত্যু
- কুড়িগ্রামে মাদক কারবারি গ্রেফতার
- নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করলে কঠোর ব্যবস্থা: ইসি রাশেদা
- গোবিন্দগঞ্জে বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
- কুড়িগ্রামে বিজিবি-বিএসএফ’র সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
- ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, কৃষকদের জন্য ৮ পরামর্শ
- ইটভাটায় স্বর্ণের সন্ধান, কোদাল-খুন্তি হাতে সহস্রাধিক মানুষ
- ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুই ভাইয়ের
- দেবীগঞ্জে নির্বাচনী সহিংসতার মামলায় গ্রেফতার ৫
- মাদরাসা থেকে নিখোঁজ শিশু আপনের সন্ধান মেলেনি ৯ দিনেও
- ত্বক ও চুলের যত্নে নিম পাতার সঠিক ব্যবহার
- মাদক রোধে সমন্বিত পদক্ষেপ প্রয়োজন: ডেপুটি স্পিকার
- সরকারের ভুল-ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা: স্থানীয় সরকার মন্ত্রী
- ‘জমির রেজিস্ট্রি করা বণ্টননামার বিষয়ে সচেতনতা বাড়াতে হবে’
- ইংরেজি মিডিয়াম স্কুলে বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে: শিক্ষামন্ত্রী
- সৌদিতে পৌঁছেছেন প্রায় ৩৯ হাজার হজযাত্রী
- ঈদুল আজহা: যেদিন থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি
- ফিলিস্তিন-বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ঘনিষ্ঠ ও মধুর:ধর্মমন্ত্রী
- ভোটারদের ভয়ভীতি দেখালে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা
- সরকার টেকসই উন্নয়নে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- হারাতে বসেছে ঐতিহ্যবাহী কাঠের খেলনা
- ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল চালকদের বিনামূল্যে হেলমেট বিতরণ
- নতুন করে রিজার্ভ চুরির খবর মিথ্যা: বাংলাদেশ ব্যাংক
- রংপুরে জামায়াত নেতা গ্রেপ্তার
- চিলমারীতে বৃষ্টির জন্য ৩য় দিন ইসতিসকার নামাজ আদায়
- বেরোবিতে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- গাজার ক্ষুধার্তদের পাশে দাঁড়িয়েছেন ক্রিকেটার বিথী
- বাংলাদেশ-থাইল্যান্ড ৫ কূটনৈতিক দলিল সই
- হিলিতে রচনা প্রতিযোগিতায় শ্রেষ্ঠ রক্তিম
- রংপুর মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্রিফিং
- সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন করা হবে: ইসি আলমগীর
- ডলারের দাম বাড়লেও নিত্যপণ্যে প্রভাব পড়বে না: বাণিজ্য প্রতিমন্ত্রী
- জাতিসংঘে বাংলাদেশের ‘শান্তির সংস্কৃতি’ রেজ্যুলেশন গৃহীত
- ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত
- জলদস্যুর কবলে পড়া সেই জাহাজ এখন বাংলাদেশের জলসীমায়
- ‘দেশের সব মানুষকে সর্বজনীন পেনশনের আওতায় আনা হবে’
- পরিবারের হাল ধরতে চেয়ে হয়ে গেলেন বোঝা
- বদরগঞ্জে বৃষ্টির জন্য প্রার্থনা
- পীরগঞ্জে ধর্মীয় সমতা ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার
- ঢাকায় ব্যাটারিচালিত রিকশা চলবে, প্রধানমন্ত্রীর নির্দেশ



