• শুক্রবার ০১ মার্চ ২০২৪ ||

  • ফাল্গুন ১৭ ১৪৩০

  • || ১৯ শা'বান ১৪৪৫

সর্বশেষ:
পুলিশকে বন্ধু হিসেবে জনগণের পাশে থাকতে হবে: রাষ্ট্রপতি চিকিৎসকদের দায়িত্ব নিয়ে সেবা দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী রোজায় বড় ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর দিনাজপুরে সোহেল হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কাউনিয়ায় ভুট্টা গাছের সঙ্গে শত্রুতা

পীরগঞ্জে চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় শিশু নির্যাতন, আটক ৩

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

রংপুরের পীরগঞ্জে চুরির অভিযোগে রিফাত (১১) নামের এক শিশুকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু বক্কর সিদ্দিক সাজু নামে এক শিক্ষকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় তাদেরকে আটক করার বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি জাকির হোসের। সাজু স্থানীয় বাজেশিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবু বক্কর সিদ্দিক সাজুর এক আত্মীয়ের গত ২৩ নভেম্বর সকাল ১০টার দিকে বাইসাইকেল চুরির ঘটনা ঘটে। সেই চুরি যাওয়া বাইসাইকেলকে কেন্দ্র করে গত ২৪ নভেম্বর বিকেলে শিশু রিফাতকে ধরে এনে হাত পা বেঁধে জনসম্মুখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন সাজু। এ সংক্রান্ত একটি ভিডিও গত বুধবার (৩০ নভেম্বর) রাত থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে পীরগঞ্জ থানা পুলিশ সাজুসহ তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, শিশুটিকে নির্যাতনের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সাজুসহ ৩ জনকে আটক করা হয়েছে। সাজু স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভিকটিমসহ তার বাবা-মা থানায় অবস্থান করছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Place your advertisement here
Place your advertisement here