রংপুর সিটির মেয়রের পদ ছাড়লেন মোস্তফা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২
Find us in facebook
রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন বর্তমান মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। আসন্ন রসিক নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য মেয়র পদ ছেড়েছেন তিনি।
গতকাল বুধবার বিকেলে তিনি স্থানীয় সরকার মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। মন্ত্রণালয় সেটি গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে। একইসঙ্গে নির্বাচিত মেয়রের কাছে ক্ষমতা হস্তান্তর না করা পর্যন্ত সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়াকে প্রশাসনিক ও আর্থিক কর্মকাণ্ড পরিচালনার দায়িত্ব দিয়ে আদেশও জারি করা হয়েছে। পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র নিজেই।
রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, আমি বুধবার বিকেলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি। তিনি তা গ্রহণ করেছেন। আমি আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। সে কারণে আইন অনুযায়ী আমি পদত্যাগ করেছি।
এদিকে সন্ধ্যায় এই বিষয়ে স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়েছে, রংপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করার লক্ষ্যে বর্তমান মেয়র মো. মোস্তাফিজার রহমান বুধবার পদত্যাগ করেছেন। সরকার কর্তৃক তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
এছাড়াও ওই মন্ত্রণালয় থেকে একটি অফিস আদেশ দেওয়া হয়েছে। তাতে ওই মন্ত্রণালয়ের উপ-সচিব জহিরুল ইসলাম স্বাক্ষর করেছেন। এতে বলা হয়, রংপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র কর্তৃক দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি করপোরেশনের সব প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিয়া পালন করবেন ।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশনের নির্বাচন। ২০১৭ সালের ২০ ডিসেম্বর দ্বিতীয় ভোটে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আওয়ামী লীগ দলীয় প্রার্থী প্রয়াত শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টুকে এক লাখেরও বেশি ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন মোস্তাফিজার রহমান মোস্তফা।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


