রংপুরে ফুলকপির ফলনে খুশি কৃষক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২২
Find us in facebook
‘আল্লায় দেচে কপির ভালোয় আবাদ হইছে। প্রত্যেক বছর শীতের সময় ফুলকপির আবাদ করি। কোনো লোকসান নাই। খরচপাতির তুলনায় ভালোয় লাভ হয়। গত বছর কপি থাকি হাজার দশেক টাকা আসছে। এবার সারের দাম বাড়াতে খরচ একনা বেশি পড়ছে। তারপরও ফলন দেখি মনে হওচে ভালো লাভ হইবে।’ চলতি মৌসুমে বিভিন্ন জাতের সবজির পাশাপাশি ফুলকপির আবাদ করে ফলন ভালো হওয়াতে খুশি নুরুল মিয়া। ফুলকপির ক্ষেত পরিচর্যা করার সময় লাভের আশায় উচ্ছ্বসিত কণ্ঠে নিজের অনুভূতির কথা জানান এই কৃষক।
নুরুল মিয়া রংপুরের পীরগঞ্জের চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামের বাসিন্দা। চলতি মৌসুমে এই ইউনিয়নের মতো অন্য ইউনিয়নগুলোতে ফুলকপির ভালো ফলন হয়েছে। অল্প খরচে লাভ বেশি হওয়ায় ফুলকপি চাষ করে হাসি ফুটেছে কৃষকের মুখে।
কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া ও সময়মতো বীজ বপনের পাশাপাশি সুষম সার ব্যবহারের কারণে পীরগঞ্জের কয়েকটি ইউনিয়নে এবার ফুলকপির ফলন ভালো হয়েছে। এতে লাভের আশায় মুখিয়ে আছেন তারা। এলাকার উৎপাদিত ফুলকপি চাহিদা মিটিয়ে সরবরাহ হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এ অঞ্চলের চাষিরা তাদের উৎপাদিত এই সবজি এখন বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছেন। শীত মৌসুমে এই সবজির চাহিদা বেশি হওয়াতে বাজার দরও ভালো পাচ্ছেন তারা।
চৈত্রকোল ইউনিয়নের ঝাড়বিশলা গ্রামের আরেক কৃষক আমির হামজা বলেন, সবাইতো এখন লাভের আশায় চাষাবাদ করে। সেই দিন থেকে ফুলকপিতে কোনো লোকসানের ঝুঁকি নেই। শুধু শীতকালেই নয়, এখন এই সবজি সারা বছরও উৎপাদন করা যায়। তবে আমাদের এলাকায় শীতের সময়ে বেশি আবাদ হয়ে থাকে। এ বছর প্রায় ১২ হাজার টাকা ব্যয়ে ২৫ শতাংশ জমিতে চমক জাতের হাইব্রিড ফুলকপি আবাদ করেছেন।
উপজেলার চাপাবাড়ী গ্রাম, শাল্টি পশ্চিমপাড়া, বড় আলমপুর ইউনিয়নের কৈগাড়ী গ্রাম, পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদসহ বেশ কিছু এলাকা ঘুরে কৃষকদের সঙ্গে কথা হলে তারা বলছেন, শীতকালীন সবজি ফুলকপি আবাদ করে ভালো লাভ হওয়ায় এখানকার কৃষকরা এই সবজি চাষে ক্রমেই আগ্রহী হয়ে উঠছে। তবে এ বছর সারের দাম বৃদ্ধিতে কৃষকদের বাড়তি খরচ হলেও আবহাওয়া অনুকূলে থাকায় ফুলকপির ফলন ভালো হয়েছে।
কৃষকরা জানান, পীরগঞ্জের স্থানীয় হাটবাজার ছাড়াও পার্শ্ববর্তী মিঠাপুকুর এবং গাইবান্ধার বিভিন্ন হাটে ফুলকপির পাইকারদের কাছে তারা এই সবজি বিক্রি করেন। চাষবাদ ও বাজারজাতে কষ্ট হলেও ভালো ফলন আর আশানুরূপ দাম পাওয়ায় তারা অনেকটাই চিন্তামুক্ত। এ অঞ্চলের চাহিদা মিটিয়ে ঢাকাতেও পাঠানো হচ্ছে এই সবজি। অনেক এলাকাতে কাঁচামাল ব্যবসায়ীরা সরাসরি ক্ষেত থেকে পিচ হিসেবে ফুলকপি কিনে থাকেন। তবে সব মিলিয়ে ফুলকপি চাষে অন্যান্য ফসলের খরচের তুলনায় লাভ বেশি হয় বলে দাবি তাদের।
পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের কৃষক বুলু মিয়া বলেন, সার ও কীটনাশকের দাম একটু বেশি হওয়ায় কপি চাষে বর্তমানে এক একর জমিতে খরচ হবে প্রায় ১ লাখ টাকা। তারপরও বর্তমান যে বাজার রয়েছে, এ রকম থাকলে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপজেলার বড় আলমপুর ইউনিয়নের কৈগাড়ী গ্রামের সবজি চাষি শরিফুল ইসলাম বলেন, এবার আগাম জাতের ফুলকপির আবাদ করেছি। সার ও সেচে খরচ বেশি পড়েছে। বিশেষ করে কীটনাশকের দাম বেশি হওয়ায় ধকল গেছে। তবে এই সবজির ফলন ভালো হওয়াতে কোনো আপসোস নেই। এখন ফুলকপি বাজারজাত করতে ব্যস্ত সময় পার করছি। বাজার ভালো হওয়ায় সারের খরচ কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হচ্ছে।
এদিকে রংপুরের পাইকারি বাজারগুলোতে ফুলকপি প্রতি মণ ১০০০-১১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে প্রতি পাঁচ কেজি কেনা পড়ছে ২৫-২৮ টাকা। আর খুচরা বাজারে এক কেজি ফুলকপি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা দরে।
পীরগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, চলতি মৌসুমে নানা প্রতিকূল আবহাওয়ার মাঝেও প্রায় ৪ হাজার হেক্টর জমিতে রকমারি শীতকালীন সবজির আবাদ করা হয়েছে। এর মধ্যে ৫০০ হেক্টর জমিতে ফুলকপি ও বাঁধাকপির চাষ করেছেন কৃষকরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার বলেন, এ অঞ্চলের ফুলকপি চাষিরা অত্যন্ত শ্রমজীবী। ফসল উৎপাদনে তাদের মধ্যে অলসতা নেই। যে কারণে তারা ফসলের চাষ করে সুফল পাচ্ছে। এছাড়া উপজেলা কৃষি বিভাগের লোকজন চাষিদের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রতিটি ফসল চাষের জন্য কৃষকদের সঙ্গে মাঠ পর্যায়ে পরামর্শ দিয়ে চলেছে।
###Dhaka post
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


