রংপুরের শ্রেষ্ঠ ইউএনও শেখ শামসুল আরেফীন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২
Find us in facebook
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান রাখায় রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন শেখ শামসুল আরেফীন। তিনি পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর বাছাই কমিটির সদস্য সচিব ও রংপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহ জাহান সিদ্দিক।
এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে রংপুর জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান, শিক্ষা কর্মকর্তা, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, প্রাথমিক বিদ্যালয় ও শ্রেষ্ঠ কাব শিক্ষকসহ ১৪টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব নির্বাচন করা হয়। এতে রংপুর জেলার ৮টি উপজেলার মধ্যে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন শ্রেষ্ঠ নির্বাচিত হন।
জেলা বাছাই কমিটিতে রংপুর জেলা প্রশাসক আসিব আহসান সভাপতি এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহ জাহান সিদ্দিক সদস্য সচিবের দায়িত্ব পালন করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২০ সালের ২৪ ডিসেম্বর রংপুরের পীরগাছা উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন শেখ শামসুল আরেফীন। তিনি যোগদানের পর থেকে প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেন। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে একাধিক সমাবেশ করেছেন। শুধু তাই নয়, তার উদ্যোগ ও তৎপরতায় প্রাথমিক শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরে আসতে শুরু করেছে বলে শিক্ষক ও অভিভাবকরা জানিয়েছেন।
শেখ শামসুল আরেফীন ২০০১ সালে কুষ্টিয়া জেলা স্কুল থেকে এসএসসি ও ২০০৩ সালে কুষ্টিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরে অনার্স ও মাস্টার্স করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ ডিপার্টমেন্ট থেকে। এছাড়া নর্দান আয়ারল্যান্ড এর কুইন্স ইউনিভার্সিটি অব বেলফাস্ট থেকে লিডারশীপ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট এ সেকেন্ড মাস্টার্স করেন। ৩১তম বিসিএসের এ কর্মকর্তা চাকুরিতে যোগদান করেন ২০১৩ সালের ১৫ জানুয়ারি।
পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন বলেন, আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। এই পুরস্কার আমাকে কাজের ব্যাপারে আরও দায়িত্বশীল করবে।
এদিকে শিক্ষাবান্ধব ইউএনও শেখ শামসুল আরেফীন শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচিত হওয়ায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা তাকে অভিনন্দন জানিয়েছেন।
- পরিবহন নেতাকে গুলির নেপথ্যে তিন কারণ
- আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- সাইবার বুলিং প্রতিরোধে বাবা-মায়ের ভূমিকা
- শিমুলে রাঙা দিনাজপুর-বীরগঞ্জ সড়ক
- প্রাকৃতিক উপায়ে ঘরেই বানিয়ে নিন ফেস সিরাম
- আগুনে মৃত্যুর কারণ জানালেন ফায়ার সার্ভিসের ডিজি
- অপরাধ মোকাবিলায় পুলিশকে প্রস্তুতি নিতে হবে: প্রধানমন্ত্রী
- শুরু হলো অগ্নিঝরা মার্চ
- বেইলি রোডে আগুনে নিহতরা পাবেন ২৫ হাজার টাকা: দুর্যোগ প্রতিমন্ত্রী
- স্বজনদের খুঁজতে বেইলি রোডে মানুষের ভিড়
- শ্বশুরবাড়িতে আর যাওয়া হলো না মোবারকের
- রমজান মাসে আল-আকসায় নামাজ পড়তে দেওয়ার আহ্বান যুক্তরাষ্ট্রের
- ৬৪ দেশে দেখা যাবে বিপিএলের ফাইনাল
- বিচ্ছেদ ঘোষণার পর নাম বদলালেন মাহি
- সহজে সচ্ছলতা লাভের ১০ আমল
- ঘাম ঝরা দিনের প্রস্তুতি
- ডোমারে কুষ্ঠ-যক্ষ্মা অনুসন্ধান কর্মসূচি পালিত
- পীরগঞ্জে ধর্মীয় সম্প্রীতি ও আইনগত সহায়তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ৭ মার্চ ও ১৭ মার্চ জাতীয় শিশু দিবস উদযাপনে প্রস্তুতিসভা
- ডোমারে উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় ২৪৪তম কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন
- ডোমারে ইমামদের করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
- গঙ্গাচড়ায় মোবাইল কোর্টে ৪ ফার্মেসির জরিমানা
- `পলাশবাড়ীর আইন-শৃঙ্খলা অতীতের যে কোনো সময়ের তুলনায় ভাল`
- কাউনিয়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা
- রংপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের বাজেট প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা
- স্বাস্থ্য বিভাগের অভিযানে ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ
- পঞ্চগড়ে বলাৎকারের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে
- ছোট থেকে বই পড়ার অভ্যাসে স্মৃতিশক্তি বাড়ে
- পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা শুরু
- ‘ক্যান্সারজয়ী’ হালারের গোলে আফ্রিকার সেরা আইভরি কোস্ট
- বিপিএল মাতাতে এলেন মঈন-ডোয়াইন
- বিকেলে বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- তাপমাত্রা বাড়ার পূর্বাভাস
- অবশেষে রংপুরে চালু হলো সিটি বাস সার্ভিস
- ‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ তীর
- খানসামায় দুই মাদকসেবীর কারাদণ্ড
- বহুসাংস্কৃতিক উৎসবে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি প্রদর্শন
- তেঁতুলিয়া আইএফআইসি ব্যাংকে প্রতিবেশী উৎসব
- তেঁতুলিয়ায় শীতের সেই চিরচেনা রূপ নেই, দেখা মিলছে সূর্যের
- নতুন শিক্ষা ব্যবস্থা পরিবর্তনের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- হাবিপ্রবিতে পূজামণ্ডপ ভাঙ্গার বানোয়াট তথ্য টুইটারে
- তেঁতুলিয়ার টিউলিপে মুগ্ধ পর্যটকরা
- কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ, ৮ ডিগ্রিতে নামল তাপমাত্রা
- সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের শপথ আজ
- প্রাণের মেলার দ্বার খুলছে কাল
- ইসলাম ধর্ম গ্রহণের পেছনের গল্প জানালেন ক্রিকেটার পার্নেল
- ইমোজির ভাষা পুরুষের চেয়ে নারীরা বেশি বোঝেন
- বিএনপি-জামায়াত মানুষের ভাগ্য নষ্ট করার চেষ্টা করেছিল: আইনমন্ত্রী
- দিনাজপুরে স্ত্রী স্বীকৃতির দাবিতে শ্বশুর বাড়িতে সুমাইয়া


