অটোরিকশাচালককে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ল বাস
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ জুলাই ২০২২
Find us in facebook
রংপুরের কাউনিয়ায় বেপরোয়া গতির বাসচাপায় রফিকুল ইসলাম (৪৮) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় বাসচালকের সহকারী ও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন।
অভিযোগ উঠেছে, ফাহমিদা হক পরিবহন নামের ওই বাসের চালক ঘুমে আচ্ছন্ন হয়ে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি রাস্তার পাশে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে গুরুতর আহত অটোরিকশাচালকের মৃত্যু হয়।
শুক্রবার (২২ জুলাই) সকালে উপজেলার রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের বেইলি ব্রিজ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম একই উপজেলার বেইলি ব্রিজ গ্রামের জয়নাল হোসেনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক।
দুর্ঘটনার পর প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে কুড়িগ্রামগামী ফাহমিদা হক পরিবহন নামে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দিয়ে দোকানে ঢুকে পড়ে। এতে অটোরিকশাচালক, বাসচালকের সহকারী এবং একজন যাত্রী গুরুতর আহত হন। প্রত্যক্ষদর্শীরা দ্রুত আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিয়ে যান। পথিমধ্যে অটোরিকশাচালক রফিকুল ইসলামের মৃত্যু হয়। আহত অপর দুজন রমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বেপরোয়া গতিতে আসা বাসচাপায় অটোরিকশাচালক নিহতের খবর ছড়িয়ে পড়লে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধকারীরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, বাসচালক ঘুমের ঘোরে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে। তবে চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ায় তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
- রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু
- শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
- মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
- প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
- গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
- রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক
- নতুন প্রধান পেল ৮ সরকারি দপ্তর
- খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে নেই বাংলাদেশ
- সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
- টানেল সড়কে দৃশ্যমান ৫ কিলোমিটার
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি
- শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্রের সুবাতাস বইছে: কাদের
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
- আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- শুক্রবার থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
- প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
- মিয়ানমার প্রতিনিয়ত বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তি নির্মূলে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
- মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- ইউজিসির এপিএ মূল্যায়নের স্কোরিংয়ে হাবিপ্রবির দৃশ্যমান উন্নতি
- জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
- জাতিসংঘ ভবনে সেমিনারে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী



