• শুক্রবার   ১৯ আগস্ট ২০২২ ||

  • ভাদ্র ৩ ১৪২৯

  • || ২০ মুহররম ১৪৪৪

সর্বশেষ:
আমাদের বিচার চাইতেও বাধা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ত্রিভুজ প্রেমের কারণে জীবন দিতে হলো সানজিদাকে: পুলিশ জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক কমতে পারে জ্বালানি তেলের দাম

রংপুরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৪ জনের মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ জুলাই ২০২২  

Find us in facebook

রংপুরে ড্রাম ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সরেয়ারতল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা না গেলেও তাদের সকলের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা এলাকায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চৌধুরাণী থেকে একটি অটোরিকশায় করে ৮ যাত্রী রংপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে সরেয়ারতল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে সকলের বাড়ি সুন্দরগঞ্জের বেলকা এলাকায় বলে জানা গেছে। তারা চিকিৎসার জন্য একজন রোগীকে নিয়ে অটোরিকশা যোগে রংপুরে যাচ্ছিল।

Place your advertisement here
Place your advertisement here