বাংলাদেশ মজবুত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে: স্পিকার
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২১ মার্চ ২০২২
Find us in facebook
জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আগের যেকোনো সময়ের চেয়ে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা এখন অনেক বেশি। আমরা নিজেদের (সরকারিভাবে) অর্থায়নে কাজ এগিয়ে নিতে পারি। বাংলাদেশ একটা মজবুত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়ে আছে। যেটা আমাদের জন্য অনেক গর্বের।
সোমবার (২১ মার্চ) দুপুরে পীরগঞ্জ উপজেলার রামনাথপুরে কসবা মাঝিপাড়ায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্থানীয় বটেরহাট আরডিএস দাখিল মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে শিরীন শারমিন বলেন, সাম্প্রদায়িকতায় বিশ্বাসী কিছু উগ্রবাদী আগুনসন্ত্রাসী মাঝিপাড়ায় যে বিভিষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছিল, তা ভাষায় বর্ণনা করা যায় না। আমরা ঘটনা জানার পর প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাৎক্ষণিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করি। প্রধানমন্ত্রীর নির্দেশ ছিল ক্ষতিগ্রস্ত একটা পরিবারও যেন পুনর্বাসন থেকে বঞ্চিত না হয়। যে ঘরগুলো আংশিক বা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে, ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেরামত করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনেকেই বিভিন্নভাবে পর্যাপ্ত সহযোগিতা করেছেন। এ ছাড়া দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা এসেছে। সরকারের পক্ষ থেকেও সহযোগিতা অব্যাহত রয়েছে।
পরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২শ পরিবারের প্রত্যেককে ২৫ হাজার টাকা করে মোট ৫০ লাখ টাকার চেক বিতরণ করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। পরে স্পিকার উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও মতবিনিময় করেন। পরে নবনির্মিত পীরগঞ্জ ডাকবাংলোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, পীরগঞ্জ পৌরসভার চেয়ারম্যান তাজিমুল ইসলাম শামীম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়, কুমেদপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম প্রমুখ।
- দিনাজপুরে চার ডিম ব্যবসায়ীকে জরিমানা
- জমিতে কাজ করতে গিয়ে নিথর এসএসসি পরীক্ষার্থী
- ধূমপান চেহারার সৌন্দর্য নষ্ট করে
- পদ্মা-মেঘনার পানি গড়িয়ে যায়, বিএনপির আন্দোলন দেখা যায় না:কাদের
- ১৫ আগস্টের হত্যাযজ্ঞের মধ্য দিয়ে ফের সাম্প্রদায়িকতার বীজ বপন হয়
- নিজেদের সংখ্যালঘু না ভাবতে হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান
- ত্রিভুজ প্রেমেরই বলি ইভা, ১৮ ছুরিকাঘাতে হত্যা
- কুড়িগ্রাম সদর থানায় নির্মিত লাশঘরের উদ্বোধন
- স্ত্রী তালাক দেওয়ার ক্ষোভে ভাইকে অপহরণের পর হত্যা
- বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে জনমনে প্রশ্ন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় এক জনের মৃত্যু: শনাক্ত ১৭০
- আওয়ামী লীগের পায়ের নিচে কংক্রিটের ঢালাই: হানিফ
- মামলাজট কমাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের আহ্বান রাষ্ট্রপতির
- কৃষি প্রণোদনার ঋণ পেয়েছেন এক লাখ ৮৯ হাজার কৃষক
- মানি এক্সচেঞ্জের ডলার বিক্রির সীমা নির্ধারণ
- সরকারি অফিসে বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নির্দেশনা জারি
- এক কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকার
- `অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির সুযোগ দেওয়া হবে না`
- রাশিয়া থেকে জ্বালানি তেল আনতে কমিটি গঠন
- পঞ্চগড়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন
- সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা জারি
- বিসিএসের বিজ্ঞপ্তি প্রতিবছর ৩০ নভেম্বর
- প্রধানমন্ত্রী বিমানের উন্নয়নে অত্যন্ত আন্তরিক: প্রতিমন্ত্রী
- বাড়ছে টাকার মান
- কমতে পারে জ্বালানি তেলের দাম
- একদিনে ৮ কোটি ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- জামানতবিহীন গুচ্ছভিত্তিক ঋণ দেওয়ার নির্দেশ
- জুলাইয়ে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে ৩৩ শতাংশ
- মধ্যপ্রাচ্য থেকে তেল কিনতে চায় সরকার: পররাষ্ট্র সচিব
- ‘৭৫’র গণহত্যার পর চরম মানবাধিকার লঙ্ঘন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ’
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- বোদায় ইউএনও’র নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা
- এক মাসের মধ্যে আগের অবস্থানে ফিরে যাবে দেশ: পরিকল্পনামন্ত্রী
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- আজ জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বাঁচানো গেল না ছোট্ট আবিরকে


